Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনের

EXCLUSIVE: সিপিএম নেতাদের সঙ্গে যোগাযোগ করছেন ঋতব্রত?

দ্য ওয়াল ব্যুরো: কয়েক দিন আগেই জনজাতিদের জন্য গঠিত সরকারি কমিটির মাথায় বহিষ্কৃত সিপিএম সাংসদ ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে বসিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শুধু কি এই সরকারি দায়িত্বই নাকি আরও বর্ধিত দায়িত্ব কাঁধে নিয়েছেন এসএফআই-এর প্রাক

EXCLUSIVE: সিপিএম নেতাদের সঙ্গে যোগাযোগ করছেন ঋতব্রত?

শেষ আপডেট: 15 July 2018 13:14

দ্য ওয়াল ব্যুরো: কয়েক দিন আগেই জনজাতিদের জন্য গঠিত সরকারি কমিটির মাথায় বহিষ্কৃত সিপিএম সাংসদ ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে বসিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শুধু কি এই সরকারি দায়িত্বই নাকি আরও বর্ধিত দায়িত্ব কাঁধে নিয়েছেন এসএফআই-এর প্রাক্তন সর্বভারতীয় সাধারণ সম্পাদক?

সূত্রের খবর বেশ কিছু সিপিএম নেতার সঙ্গে যোগাযোগ করছেন একদা বুদ্ধদেব ভট্টাচার্যের স্নেহধন্য ঋতব্রত। প্রসঙ্গত সিপিএম বহিষ্কার করার পরই ঋতব্রত বিজেপি’র সঙ্গে গা ঘেঁষাঘেঁষি শুরু করেছিলেন বলে খবর। সেখানে খুঁটি হিসেবে মুকুল রায়কেও ধরার চেষ্টা করেন তিনি। কিন্তু বিশেষ সুবিধা করতে না পেরে রাজ্যের শাসক দলের কাছাকাছি আসার প্রয়াস চালান ঋতব্রত। সোশ্যাল মিডিয়ায় একদা প্রতিপক্ষ মমতা বন্দ্যোপাধ্যায়কে ‘জননেত্রী’ এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ‘ আইকনিক লিডার অফ দ্য ইউথ’ বলেও উল্লেখ করেন তিনি। সাম্প্রতিক সময়ে তৃণমূল যুব সভাপতির নানান কর্মসূচির প্রচার করতে দেখা যায় তাঁকে।

সূত্রের মতে, ইতিমধ্যেই বেশ কিছু সিপিএম-এর বড় নেতার সঙ্গে যোগাযোগ করেছেন তরুণ এই রাজ্যসভার সাংসদ। সেই তালিকায় রয়েছেন উত্তর চব্বিশ পরগনার একটি বিধানসভা থেকে জেতা প্রাক্তন এক মন্ত্রী, এই জেলারই বর্তমান এক বিধায়ক, টালিগঞ্জ এলাকার এক দাপুটে সিপিএম নেতা সহ ছাত্র-যুব ফ্রন্টের একাধিক নেতৃত্ব। সিপিএম-এর অন্দরমহলে এই নিয়ে তোলপাড় পড়ে গিয়েছে। এমন পরিস্থিতি হয় যে, পলিটব্যুরোর সদস্য তথা বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু আলিমুদ্দিনে ডেকেও পাঠান প্রাক্তন মন্ত্রী ওই সংখ্যালঘু নেতাকে। সিপিএম সূত্রের খবর, ওই নেতা বিমান বসুর সামনে ঋতব্রতর ফোনের কথা স্বীকারও করেছেন। তবে তিনি যে পার্টি ছাড়বেন না এ কথাও জানিয়ে দিয়েছেন বিমান বসুকে। একটি ইঞ্জিনিয়ারিং কলেজের সঙ্গে যুক্ত টালিগঞ্জের ওই সিপিএম নেতার বাড়িতেও ঋতব্রত গিয়েছিলেন বলে জানা গিয়েছে। শুধু পার্টি নেতা নয়। ছাত্র-যুব সংগঠনের নেতাদের সঙ্গেও যোগাযোগ করছেন বর্তমানে রাজ্যসভার নির্দল সাংসদ।

এমনিতেই ঋতব্রত এখন যে লাইনে চলছেন বা বলছেন তাতে সামিল হয়েছেন মইনুল হাসানও। মইনুল দল ছাড়ার কথা ঘোষণা করার পর তাঁকে বহিষ্কার করে সিপিএম। সিপিএম-এর অন্দরে ঋতব্রত এবং মইনুল গুরু-শিষ্য হিসেবেই পরিচিত। বিজেপি’কে ঠেকাতে তৃণমূলই একমাত্র দল এই লাইনে আরও বাম নেতাদের সামিল করার কাজে এই সাংসদ নেমেছেন বলেই মনে করছে রাজনৈতিক মহল।

গোটা ঘটনার প্রতিক্রিয়া জানতে রাজ্যসভার সাংসদ ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে ফোন করা হলে তিনি বলেন, ‘ এ বিষয়ে আমি কোনও মন্তব্য করব না।’

৩১ নম্বর আলিমুদ্দিন স্ট্রিট এখন খুঁজে বেড়াচ্ছে আর কার কার সঙ্গে যোগাযোগ করছেন ঋতব্রত। প্রাথমিকভাবে ১৭ জনের একটি নামের তালিকা তৈরি করেছে সিপিএম। এখন আর কোন কোন নেতা ঋতব্রতদের ‘মার্ক্সবাদী’ তৃণমূলের লাইনে হাঁটেন এখন সেটাই দেখার।


```