Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

লোহা গলানোর সময় ভাটিতে বিস্ফোরণ! বড়জোড়ার মেটাল কারখানায় আহত ১৭

দ্য ওয়াল ব্যুরো, বাঁকুড়া: লোহা গলানোর কাজ চলছিল। আচমকাই ফেটে গেল ভাটি (Iron Factory Furnace Blast)। ভয়াবহ ওই ঘটনায় গুরুতর আহত হলেন ১৭ জন শ্রমিক। মঙ্গলবার বাঁকুড়ার (Bankura) বড়জোড়া এলাকায় ঘুটগড়িয়া শিল্পাঞ্চলের একটি কারখানায় এই ঘটনা ঘটে।

লোহা গলানোর সময় ভাটিতে বিস্ফোরণ! বড়জোড়ার মেটাল কারখানায় আহত ১৭

শেষ আপডেট: 30 May 2023 10:20

দ্য ওয়াল ব্যুরো, বাঁকুড়া: লোহা গলানোর কাজ চলছিল। আচমকাই ফেটে গেল ভাটি (Iron Factory Furnace Blast)। ভয়াবহ ওই ঘটনায় গুরুতর আহত হলেন ১৭ জন শ্রমিক। মঙ্গলবার বাঁকুড়ার (Bankura) বড়জোড়া এলাকায় ঘুটগড়িয়া শিল্পাঞ্চলের একটি কারখানায় এই ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, মঙ্গলবার দুপুরে ঘুটগড়িয়ার ওই মেটাল কারখানায় কাজ করছিলেন শ্রমিকরা। ভাটিতে লোহা গলানোর কাজ চলছিল। আচমকাই ভাটি ফেটে যায়। (Iron Factory Furnace Blast)যে সমস্ত শ্রমিক সেখানে কাজ করছিলেন তাঁদের মধ্যে ১৭ জন আহত হন। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় বড়জোড়া থানার পুলিশ।

আহতদের উদ্ধার করে বড়জোড়া সুপার স্পেশ্যালিটি হাসপাতালে নিয়ে যাওয়ার ব্যবস্থা করা হয়। আহত ১৭ জনের মধ্যে ১০ জনকে একটি বেসরকারি হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। আহতের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। এই দুর্ঘটনার খবর পেয়েই হাসপাতালে পৌঁছে যান বড়জোড়ার বিধায়ক অলোক মুখোপাধ্যায়।

বড়জোড়ার আইএনটিটিইউসির সভাপতি পার্থ গুইন জানান, মেটাল কারখানার আহতদের মধ্যে ১০জনের অবস্থা আশঙ্কাজনক। তাঁদের বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। এঁদের প্রত্যেকেরই ৮০ শতাংশ পুড়ে গিয়েছে।

এদিকে সিপিএমের জেলা কমিটির সম্পাদক অজিত পতি জানান, এই ঘটনার পিছনে মালিক কর্তৃপক্ষের যথেষ্ট গাফিলতি রয়েছে। সরকার বেসরকারি কারখানাগুলির উপর নজরদারি না রাখায় শ্রমিকদের নিরাপত্তা ও অধিকারের দিকটি অনেকটাই উপেক্ষিত হচ্ছে। সরকারকে তাই এর দায় নিতে হবে।

মুম্বই হামলার নকশা ছকেছিল, পাকিস্তানের জেলে মারা গেল কুখ্যাত জঙ্গি ভুট্টাভি


```