Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

সৌগত দা কে হারাতে আসিনি, বিশ্রাম দিতে এসেছি : শমীক

মধুরিমা রায় যাঁর তৈরি স্লোগান, তাঁর বিরুদ্ধেই এবার ভোট দেবে মা মাটি মানুষ।  অন্তত এমনটাই মনে করছেন শমীক ভট্টাচার্য, যিনি ২০১১ থেকে বসিরহাটের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত থাকার পরে দলের নির্দেশে এবার দমদম লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী।  তাতে অ

সৌগত দা কে হারাতে আসিনি, বিশ্রাম দিতে এসেছি : শমীক

শেষ আপডেট: 15 May 2019 11:12

মধুরিমা রায়

যাঁর তৈরি স্লোগান, তাঁর বিরুদ্ধেই এবার ভোট দেবে মা মাটি মানুষ।  অন্তত এমনটাই মনে করছেন শমীক ভট্টাচার্য, যিনি ২০১১ থেকে বসিরহাটের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত থাকার পরে দলের নির্দেশে এবার দমদম লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী।  তাতে অবশ্য তাঁর কিছু এসে যায় না।  কারণ পার্টি যেখানেই দায়িত্ব দেবে, সেখানেই তিনি লড়বেন।  তাছাড়া ৮০-র দশক থেকে তিনি এই দমদমেই স্ট্রিট কর্ণার মিটিং করার সুবাদে এখানকার মানুষের সাথে খুবই ঘনিষ্ঠ।  তাঁর দাবি, “এঁদের সাথে যত কথা বলছি, বুঝতে পারছি দখলদারির বিরুদ্ধে মানুষ রুখে দাঁড়াবেন। ” শমীকবাবুর কথায়, এই লড়াই মোদী মমতার লড়াই।  বলা যায়, প্রেসিডেন্শিয়াল ফর্মে লড়াই।  সেখানে তিনি বা অন্য প্রার্থীরা নিমিত্ত মাত্র।  কিন্তু মানুষের ভোট তিনি পাবেন, বা রাজ্যে তাঁর সতীর্থরা পাবেন, এবং সেই ভোটের সুবাদে বিজেপি এবার রাজ্যে ‘অপ্রত্যাশিত’ ভালো ফল করবে (যদিও তিনি কোনও নির্দিষ্ট সংখ্যার পূর্বাভাসে যেতে চান না), তার কারণ---

এক, আমজনতা তো বটেই তৃণমূল নেতাদের বাড়ির লোকজনও বিশ্বাস করবে না যে মমতা দিল্লিতে কোনও স্থায়ী সরকার দাঁড় করাতে পারবে।  এটা চেয়ার বনাম চাটাইয়ের লড়াই।  চেয়ারে মোদী, আর অন্যদিকে চাটাই পেতে বসে আছে কয়েকটা সদা বিবদমান দল।

দুই, তৃণমূলের বিরুদ্ধেই এখন মানুষের লড়াই, কারণ আজকের টিএমসি গণতন্ত্রের প্রাথমিক শর্ত অর্থাৎ বিরোধীদের স্পেস দেওয়ার কথায় আর বিশ্বাস করে না।  ২০১১ সালে ৩৪ বছরের বাম শাসনকে ভেঙে মমতা যখন নিজেকে ‘আইকন’ হিসেবে তুলে ধরেছিলেন, তখন তাঁর মূল স্লোগান ছিল রাজ্যে গণতন্ত্রকে ফিরিয়ে আনা।  আর আট বছর পরে সেই নেত্রীই বিরোধীশূন্য পঞ্চায়েত চাইছেন।  এই পরিস্থিতিতে এখন মা মাটি মানুষের একটাই চাওয়া, ‘আমরা কথা বলতে চাই’।  মানুষ এমন আত্মবিশ্বাস হারিয়ে ফেলছে, যে তাঁরা জিজ্ঞাসা করছেন ভোট দিতে পারবেন কি না! তিন, সবকিছুতে দখলদারির রাজনীতি চলছে।  প্রতিটি ক্ষেত্রেই চলছে নাক গলানো, সেটা রক্তদান শিবির হোক বা বাড়ি তৈরির সরঞ্জাম কেনা।  তৃণমূলের মিছিলে এখন সাধারণ মানুষ নেই।  আছেন অটো-টোটো চালান যাঁরা, রিক্সা টানেন যাঁরা, রাজমিস্ত্রী বা ১০০ টাকার কাজ করেন যাঁরা, একরকম জোর করেই তাঁদের তুলে নিয়ে যাওয়া হয়।  না গেলে পরের দিন থেকে আর কাজ থাকবে না। ১৯৯৮ ও ৯৯-এ ঘোর বাম জ়মানায় বিজেপি নেতা তপন শিকদার জিতেছিলেন এই দমদম কেন্দ্রে, ইতিহাস জানে যার কারণ বাম ভোটের বিপুল সমর্থন।  এবারও কি এমন কিছু প্রত্যাশা করছেন শমীক বাবু? তাঁর মন্তব্য, বামেদের তোলা ‘কোর ইস্যু’ গুলোকে ‘অ্যাড্রেস’ করার চেষ্টা করছেন মোদী।  সেটা মনে করিয়ে তিনি আবেদন করছেন, বাম মনোভাবাপন্ন মানুষের কাছে, এবং তাঁর মনে হয়েছে এঁরা আবার সাড়া দেবেন।  তিনি বিশেষভাবে আশাবাদী দেড় লক্ষ নতুন ভোটারকে নিয়ে, যাঁদের কাছে রাজনীতির অর্থ উন্নয়ন। এই নতুন ভোটাররা কি তাহলে দমদমে দু’বারের সাংসদ ও তৃতীয়বারের প্রার্থী সৌগত রায়কে প্রত্যাখান করবেন? আর দমদমের তো চালু প্রবাদ, পরপর তিনবার কোনও প্রার্থী জেতেন না।  সুবক্তা হিসেবে খ্যাত শমীক বাবু তাঁর নিজের কায়দায় জবাব দিলেন, বর্ষীয়ান রাজনীতিক ও সাংসদ সৌগত বাবুকে তিনি পরাজিত করতে আসেননি, বিশ্রাম দিতে এসেছেন।  আজ থেকে ১০ বছর আগে এই সৌগত বাবুই বলেছিলেন, ‘সিপিএম থাকবে দেওয়ালে, আমরা থাকব মানুষের মনে। ’ এ বার দমদমের যাবতীয় দেওয়াল তৃণমূলের দখলে।  মানুষের মনের দিকে তাকিয়ে আছেন শমীকবাবু।  আর একবার উলটপুরাণের আশায়। ভিডিয়োয় শুনুন শমীক ভট্টাচার্য আরও কী বললেন... https://www.youtube.com/watch?v=u4QKrO9wVXQ

```