Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
নববর্ষের শুভেচ্ছাতেও মুখ্যমন্ত্রীর SIR তোপ, গণতান্ত্রিকভাবে জবাব দেওয়ার আহ্বান রাজ্যবাসীকেইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াই

ইন্টারনেটে গোলযোগ, সভা শুরু হতে দেরি পুরশুড়ায়, ফোন করে ধমকে ষড়যন্ত্রের অভিযোগ মমতার

দ্য ওয়াল ব্যুরো: ইন্টারনেট বিভ্রাটে বিগড়ে গেল হুগলির পুরশুড়ায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জনসভার সূচনা। সভা শুরু হতেই তৃণমূলের ও মুখ্যমন্ত্রীর সোশ্যাল মিডিয়ায় লাইভ ব্রডকাস্ট শুরু হয়, আর তখনই সমস্যা তৈরি করে ইন্টারনেট সংযোগ। মুখ্যমন

ইন্টারনেটে গোলযোগ, সভা শুরু হতে দেরি পুরশুড়ায়, ফোন করে ধমকে ষড়যন্ত্রের অভিযোগ মমতার

শেষ আপডেট: 25 January 2021 11:41

দ্য ওয়াল ব্যুরো: ইন্টারনেট বিভ্রাটে বিগড়ে গেল হুগলির পুরশুড়ায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জনসভার সূচনা। সভা শুরু হতেই তৃণমূলের ও মুখ্যমন্ত্রীর সোশ্যাল মিডিয়ায় লাইভ ব্রডকাস্ট শুরু হয়, আর তখনই সমস্যা তৈরি করে ইন্টারনেট সংযোগ। মুখ্যমন্ত্রী অত্যন্ত ক্ষুব্ধ হয়ে সঙ্গে সঙ্গে নিজে ফোন করেন ইন্টারনেট পরিষেবা প্রদানকারী সংস্থাকে। রীতিমতো ধমক দিয়ে অভিযোগ করেন, ষড়যন্ত্র করেই এমনটা ঘটানো হয়েছে। এই সময় মাইক্রোফোনও কাজ করছিল না। ফলে সভা শুরুর নির্দিষ্ট সময় পেরিয়ে গেলেও জনসভা শুরু করা যায়নি। শেষমেশ মিনিট দশেক পরে ফিরে আসে পরিষেবা। তার পরে শুরু হয় সভা। এর আগেও তৃণমূল নেত্রীর বেশ কিছু  সভায় বিভিন্ন ধরনের সমস্যা হয়েছিল। সেই সময়ও একাধিক অভিযোগ এনেছে তৃণমূল। এইবারের মতো সভা বানচাল করার চেষ্টার অভিযোগও এনেছে তারা। কীভাবে এই ঘটনা ঘটেছে তা খতিয়ে দেখা হবে বলেও জানিয়েছে দল। যারা এই ঘটনা ঘটিয়েছে তাদের বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে বলেও জানিয়েছেন নেতৃত্ব।
এদিন পুরশুড়ার সভায় মুখ্যমন্ত্রী দাবি করেন, এখানে বন্যা হতো আগে, কেউ দেখত না। তিনিই প্রথম ছুটে আসেন এবং বন্যা রোখার ব্যবস্থা করেন। তিনি আরও বলেন, "আমি আপনাদের পাহারাদার। আমি নেতা নই, বুথের এক কর্মী। আপনাদের পাশে আমাকে পাবেন। সকলে বিনামূল্যে রেশন পাবেন। আমরাই ছিলাম, আমরাই থাকব।" অন্য সমস্ত জনসভার মতোই এদিনও বিজেপিকে আক্রমণ করেন মমতা, অভিযোগ করেন ফেক ভিডিও ছড়ানোর। জানিয়ে দেন, কোনও অভিনেত্রীকে হুমকি বরদাস্ত করা হবে না। সেই সঙ্গেই স্পষ্ট বলেন, বিজেপির কাছে মাথা নত করার আগে তিনি নিজের মাথা কেটে ফেলতেও রাজি। পাশাপাশি এদিন মুখ্যমন্ত্রী বিজেপিকে 'ওয়াশিং মেশিন' বলে উল্লেখ করে অভিযোগ করেছেন, টাকা টুরি করে বিজেপির পায়ে গিয়ে পড়ছেন নেতারা। তৃণমূল নেত্রী এও বলে দিয়েছেন, যাঁরা চলে গিয়েছেন তাঁদের আর তৃণমূলে ফিরিয়ে নেওয়া হবে না।  

```