
শেষ আপডেট: 8 March 2022 14:55
এছাড়াও বক্তাদের ভাষণে আসে বিশিষ্ট রাজনীতিবিদ, স্বাধীনতা সংগ্রামী এবং প্রথম মহিলা মুখ্যমন্ত্রী উত্তরপ্রদেশের সুচেতা কৃপালিনী, প্রথম মহিলা প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী এবং এ রাজ্যের প্রথম মহিলা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা। তাঁদের অবদান শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন বক্তারা।
প্রফেসর পাল তাঁর ভাষণে আরও বলেন যে দেশের উন্নতিতে নারী এবং পুরুষ উভয়ের অবদান জরুরি এবং একে অন্যের পরিপূরক। দেশ এবং সমাজের উন্নতিতে বিশুদ্ধ বিজ্ঞান, ফলিত বিজ্ঞান, সমাজ বিজ্ঞান, সাহিত্য, কলাবিভাগ সবার অবদান জরুরী। ভাষণ দেন কল্যাণী বিশ্ববিদ্যালয়ের গবেষক ফারুক আহমেদ।
আরও পড়ুনঃ এক হাতে সন্তান, অন্য হাতে রাইফেল! ইউক্রেনীয় মায়েদের সংগ্রামকে কুর্নিশ
আলোচনাসভার দ্বিতীয়ার্ধে বক্তব্য রাখেন ইণ্ডিয়ান সায়েন্স কংগ্রেস অ্যাসোসিয়েশনের কলকাতা চ্যাপ্টারের আহ্বায়ক অধ্যাপক মনোজ চক্রবর্তী। তিনি বিশিষ্ট বিজ্ঞানী ড. শম্ভুনাথ দের কথা শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। কল্যাণী বিশ্ববিদ্যালয়ের উদ্ভিদবিদ্যা বিভাগের অধ্যাপিকা ড. নীরা সেন সরকার জীব বৈচিত্র নিয়ে মনোগ্রাহী বক্তব্য রাখেন।