Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশু

বাইডেন ঝড়ে টালমাটাল ট্রাম্প, ওবামার রেকর্ড ভাঙলেন জো

দ্য ওয়াল ব্যুরো: ঝড়ের নাম জো বাইডেন। এই ধাক্কায় দুরমুশ হবেন ট্রাম্প নাকি ফিরে আসবেন স্বমহিমায় সেটা সময়ই বলবে। তবে ভোট গণনার রিপোর্ট যা আভাস দিয়েছে তাতেই বোঝা যাচ্ছে টক্করটা বিশাল। প্রেসিডেন্ট নির্বাচনের লড়াইয়ে মার্কিন ডেমোক্র্যাট প্রার্থী

বাইডেন ঝড়ে টালমাটাল ট্রাম্প, ওবামার রেকর্ড ভাঙলেন জো

শেষ আপডেট: 4 November 2020 18:30

দ্য ওয়াল ব্যুরো: ঝড়ের নাম জো বাইডেন। এই ধাক্কায় দুরমুশ হবেন ট্রাম্প নাকি ফিরে আসবেন স্বমহিমায় সেটা সময়ই বলবে। তবে ভোট গণনার রিপোর্ট যা আভাস দিয়েছে তাতেই বোঝা যাচ্ছে টক্করটা বিশাল। প্রেসিডেন্ট নির্বাচনের লড়াইয়ে মার্কিন ডেমোক্র্যাট প্রার্থী জো বাইডেন ভোট পাওয়ার ক্ষেত্রে এখনই প্রাক্তন প্রেসিডেন্ট বারাক ওবামার রেকর্ড ভেঙে দিয়েছেন। মার্কিন মুলুকের স্থানীয় সময় বেলা আড়াইটে অবধি গণনার রেজাল্ট বলছে, বাইডেন ভোট পেয়েছেন সাত কোটির বেশি। মোট প্রদত্ত ভোটের যা ৫০.৩ শতাংশ। অন্যদিকে, ডোনাল্ড ট্রাম্পের ঝুলিতে রয়েছে ৬ কোটি ৭২ লক্ষ ভোট। মোট প্রদত্ত ভোটের যা ৪৮ শতাংশ। মার্কিন যুক্তরাষ্ট্রের ৪৬ তম প্রেসিডেন্ট নির্বাচনের লড়াইয়ে ট্রাম্পকে পিছনে ফেলে অনেকটাই এগিয়ে গিয়েছেন ডেমোক্র্যাট প্রার্থী জো বাইডেন। ২০০৮ সালে প্রেসিডেন্ট নির্বাচন লড়াইয়ে বারাক ওবামা পেয়েছিলেন ৬ কোটি ৯৪ লক্ষ ৯৮ হাজার ৫১৬টি ভোট। তখনও অবধি এটাই ছিল মার্কিন যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট পদপ্রার্থীর পাওয়া সর্বোচ্চ ভোট। সেই রেকর্ডই ভেঙে দিয়েছেন বাইডেন। দুপুর অবধি গণনার হিসেবে তাঁর পাওয়া ভোটের সংখ্যা ৭ কোটি ৪ লাখ ২০ হাজার ২০৭। বর্তমানে ডেমোক্র্যাটদের দখলে থাকা হাউসে মোট আসন সংখ্যা ৪৩৫টি। রিপাবলিকানদের দখলে রয়েছে ১৯৭টি আসন। প্রতি দু’বছর অন্তর সব আসনে ভোট হয়। এখনও অবধি হাউসের ভোট গণনা করে দেখা গেছে হাউসের ভোটে অনেকটাই এগিয়ে ডেমোক্র্যাটরা। মোট নটি অঙ্গরাজ্যে এখনও গণনা চলছে। সেগুলি হল পেনসিলভানিয়া (ইলেকটোরাল কলেজ ভোটের সংখ্যা ২০), জর্জিয়া (১৬), মিশিগান (১৬), নর্থ ক্যারোলাইনা (১৫), উইসকনসিন (১০), অ্যারিজোনা (১১), নেভাদা (৬), মেইন (৪) ও আলাস্কা (৩)। যদিও পেনসিলভানিয়া ও মিশিগানের ইলেকটোরাল ভোট গণনা শেষ। পেনসিলভানিয়া জেতার পর যতটা ব্যবধান কমিয়েছিলেন ট্রাম্প, মিশিগান জিতে হোয়াইট হাউসের দৌড়ে ফের এগিয়ে গিয়েছেন বাইডেন। বৃহস্পতিবার সকাল আটটা পর্যন্ত ইলেকটোরাল ভোটে বাইডেন পেয়েছেন ২৫৩টি ভোট। ট্রাম্প থমকে রয়েছেন ২১৪টিতে। ম্যাজিক ফিগার ২৭০। সিএনএন-এর তথ্য অনুযায়ী ডেমোক্রেটিক পার্টির প্রার্থী জো বাইডেন এখনও পর্যন্ত ২২৭ ইলেকটোরাল কলেজ ভোট পেয়েছেন। অন্যদিকে ট্রাম্পের ঝুলিতে ২১৩টি। মোট ৫৩৮ ইলেকটোরাল কলেজ ভোটের মধ্যে জিততে গেলে পেতে হবে ২৭০টি ভোট।

```