Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনের

‘রিসাইকেলড প্লাস্টিক’ দিয়েই তৈরি হবে বোতল, দূষণ রুখতে উদ্যোগ কোকা কোলার

দ্য ওয়াল ব্যুরো:  প্লাস্টিকের বোতল আর নয়। দূষণ মোকাবিলায় এবার নয়া পদক্ষেপ নিতে চলেছে বেভারেজ জায়ান্ট কোকা কোলা। সংস্থার তরফে জানানো হয়েছে, পুনর্ব্যবহারযোগ্য প্লাস্টিক দিয়ে তৈরি হবে নরম পানীয়ের বোতল। গ্রাহকদের কাছে নিজেদের পরিবেশ সচেতন হিসেব

‘রিসাইকেলড প্লাস্টিক’ দিয়েই তৈরি হবে বোতল, দূষণ রুখতে উদ্যোগ কোকা কোলার

শেষ আপডেট: 22 November 2019 18:30

দ্য ওয়াল ব্যুরো:  প্লাস্টিকের বোতল আর নয়। দূষণ মোকাবিলায় এবার নয়া পদক্ষেপ নিতে চলেছে বেভারেজ জায়ান্ট কোকা কোলা। সংস্থার তরফে জানানো হয়েছে, পুনর্ব্যবহারযোগ্য প্লাস্টিক দিয়ে তৈরি হবে নরম পানীয়ের বোতল। গ্রাহকদের কাছে নিজেদের পরিবেশ সচেতন হিসেবে তুলে ধরতে উৎপাদিত পণ্যকেও পরিবেশবান্ধব করে তোলার সিদ্ধান্ত নিয়েছে বিশ্বের অন্যতম জনপ্রিয় এই নরম পানীয়ের সংস্থা। সংস্থার তরফে জানানো হয়েছে, সুইডেনের বাজারে প্রথম দেখা যাবে পুনর্ব্যবহারযোগ্য প্লাস্টিকের কোকা কোলার বোতল। পরবর্তীকালে বিশ্বের সব জায়গাতেই নিজেদের বিপণিতে ‘রিসাইকেলড প্লাস্টিক’ দিয়ে তৈরি বোতলেই নরম পানীয় বেচবে কোকা কোলা। সম্প্রতি এক সমীক্ষা জানিয়েছে, বিশ্বে সবচেয়ে বেশি প্লাস্টিকজাত পণ্য উৎপাদন করে কোকা কোলা। পরিসংখ্যান বলছে, বছরে সাড়ে চার লক্ষেরও বেশি প্লাস্টিক বর্জ্যের জন্য দায়ী এই নরম পানীয়ের সংস্থা। সংস্থার তরফে জানানো হয়েছে, ২০২৫ সালের মধ্যে ৫০ শতাংশের বেশি প্লাস্টিকজাত দ্রব্যের উৎপাদন বন্ধ করে দেবে তারা। পরিবর্তে জোর দেওয়া হবে পুনর্ব্যবহারযোগ্য প্লাস্টিকের উপরে। এইভাবে বছরে প্রায় ৩৫০০ টন প্লাস্টিক উৎপাদন কম হবে। প্লাস্টিকের পুনর্ব্যবহার এই প্রথম নয়, ২০১৭ সালে অ্যাপল কোম্পানিও তাঁদের বিভিন্ন পণ্যে প্লাস্টিক, টিন ও অ্যালুমিনিয়ামের ব্যবহার শুরু করে। সম্প্রতি স্যামসাংও পরিবেশ রক্ষায় প্লাস্টিকের ব্যবহারে রাশ টানা হবে বলে জানিয়েছে। প্লাস্টিক দূষণ রুখতে ঝাঁপিয়ে পড়েছে গোটা বিশ্ব। ভারতেও ২০২২ সালের মধ্যে প্লাস্টিকের ব্যবহার বন্ধ করার কথা ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সম্প্রতি প্লাস্টিক নির্মাতা ও পেপসি-কোলার মতো কোম্পানির সঙ্গে বৈঠকে বসেছিলেন কেন্দ্রীয় মন্ত্রী রামবিলাস পাসোয়ান। সেখানে প্লাস্টিক নির্মাতারা দাবি করেন, কোন প্লাস্টিক ব্যবহারযোগ্য আর কোনটা ব্যবহারযোগ্য নয়, সেটা আগে ঠিক হওয়া দরকার। ওই বৈঠকে কোম্পানিগুলিকে প্লাস্টিকের বিকল্প হিসেবে কী ব্যবহার করা যেতে পারে, তা জানানোর জন্য বলেন পাসোয়ান। তিনি জানান, কেন্দ্রের তরফে এই ব্যাপারে একটি কমিটি গঠন করা হয়েছে। সেই কমিটিই এই বিকল্পর ব্যাপারে আলোচনা করে সিদ্ধান্ত নেবেন। সুইডেনের পরে ভারতে বাজারে এমন পুনর্ব্যবহারযোগ্য প্লাস্টিকের বোতলে নরম পানীয় নিয়ে আসবে কিনা কোকা কোলা, সেটা সময়ই বলবে।

```