
শেষ আপডেট: 30 August 2023 17:12
দ্য ওয়াল ব্যুরো: রাজবংশী সম্প্রদায় নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) করা মন্তব্যের তীব্র বিরোধিতা করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী নিশীথ প্রামাণিক (Nisith Pramanik)। বুধবার গোসানিমাড়িতে একটি জনসভায় বক্তব্য রাখতে গিয়ে রাজবংশী নিয়ে মুখ্যমন্ত্রীর করা মন্তব্যের প্রসঙ্গ টেনে নিশীথ বলেন, "রাজবংশী সম্প্রদায়কে যেভাবে অপমান করেছেন তা কখনওই মেনে নেওয়া হবে না।"
মুখ্যমন্ত্রীর রাজবংশীদের নিয়ে করা একটি মন্তব্য বিতর্ক উস্কে দিয়েছে। ইতিধ্য়েই উত্তরের গ্রেটার নেতারা এনিয়ে সরব হতে শুরু করেছেন গত ২৮ অগস্ট তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসের সভায় ঐক্য নিয়ে বলতে গিয়ে নিজের শরীরের অঙ্গপ্রত্যঙ্গ সঙ্গে এক-একটি জাতির তুলনা করেন। সেই প্রসঙ্গে বলতে গিয়ে তিনি রাজবংশীর সঙ্গে নিজের পায়ের তুলনা করেন। মুখ্যমন্ত্রী বলেছিলেন, "তিনি বলেছিলেন আমার এক হাত যদি হয় হিন্দু তবে আর এক হাত মুসলমান…আমার একটা পা যদি হয় আমার রাজবংশী আর একটা পায়ে আমি চলি তাদেরকে দেখে নমস্কার করি সেটা হচ্ছে মতুয়া ….।" তাঁর এই বক্তব্যকে কেন্দ্র করেই রাজ্য-রাজনীতি ফের সরগরম।
রাজবংশীদের মুখ্যমন্ত্রীর মন্তব্যের বিরোধিতা করে নিশীথ প্রামাণিক (Nisith Pramanik) বলেছেন, রাজবংশীদের নিজের পায়ের সঙ্গে তুলনা করেছেন মুখ্যমন্ত্রী যা অত্যন্ত লজ্জাজনক। কোচবিহারবাসী রাজবংশীদের এই অপমান মেনে নেবে না।
তবে এর পাল্টা তৃণমূলের বক্তব্য, মুখ্যমন্ত্রীর কথার মানে বিকৃত করা হচ্ছে। পায়ের গুরুত্ব অন্য যেকোন অঙ্গের থেকে কম নয়। আসলে এই সব কথা বলে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা হচ্ছে। মুখ্যমন্ত্রী নিজেও এদিন টুইট করে বলেছেন, "রাজবংশী সংস্কৃতির প্রতি যে আমাদের শ্রদ্ধা, ভালবাসা আছে তা আমাদের প্রতিটা কাজেই স্পষ্ট। এই সম্প্রদায়ের উন্নয়নের জন্য আমরা কাজ করছি। কিন্তু লজ্জা লাগছে বাংলার সেই বিশ্বাসঘাতকদের জন্য যারা আমার শ্রদ্ধা, ভালবাসা, একতার বিকৃত ব্যাখ্যা করে জনগণের মনে ঘৃণা ঢোকাচ্ছে।" মুখ্যমন্ত্রী বোঝাতে চেয়েছেন রাজবংশীরাও আমার শরীরের একটি অঙ্গ। এটা নিয়ে কড়কড়ে বিতর্ক তৈরির চেষ্টা হচ্ছে।
আরও পড়ুন: স্বামী বিবেকানন্দের দর্শনের উপর ভিত্তি করে আসছে নতুন সিরিজ 'নরেন'