Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

শিশুর মুখের মাংস খুবলে নিল পাগলা কুকুর! আতঙ্কে কাঁপছে ধূপগুড়ি

পাগলা কুকুরের আতঙ্কে কাঁপছে ধূপগুড়ি। ১২ জনকে কামড়ে ঘায়েল করেছে। আহতদের মধ্যে এক শিশুও রয়েছে। শিশুটির মুখের মাংস খুবলে নিয়েছে। আপাতত ওই শিশুকে জলপাইগুড়ি হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শিশুর মুখের মাংস খুবলে নিল পাগলা কুকুর! আতঙ্কে কাঁপছে ধূপগুড়ি

শেষ আপডেট: 22 November 2023 16:08

দ্য ওয়াল ব্যুরো, জলপাইগুড়ি: পাগলা কুকুরের আতঙ্কে কাঁপছে ধূপগুড়ি। ১২ জনকে কামড়ে ঘায়েল করেছে। আহতদের মধ্যে এক শিশুও রয়েছে। শিশুটির মুখের মাংস খুবলে নিয়েছে। আপাতত ওই শিশুকে জলপাইগুড়ি হাসপাতালে ভর্তি করা হয়েছে।  

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ভেমটিয়া এলাকায় একটি কুকুর কয়েকদিন ধরে তাণ্ডব চালিয়ে যাচ্ছে। কুকুরের সামনে কেউ পড়ে গেলেই তাকে কামড়ে দিচ্ছে। এলাকার একটি শিশুর উপরেও হামলা করেছে সে। মুখের মাংস খুবলে নিয়েছে। প্রায় ১২ জনকে কামড়ে দিয়েছে কুকুরটি। এই কারণে বাড়ি থেকে বেরতেই ভয় পাচ্ছেন গ্রামের মানুষ। 

তাঁরা জানিয়েছেন, যখন তখন কুকুরটি হামলা করছে। কুকুরটি পাগল হয়ে গিয়েছে বলেই তাঁদের অনুমান। প্রশাসনের কাছে তারা দ্রুত সমস্যার সামাধানের দাবি জানিয়েছেন। 

কুকুর আতঙ্কের কথা জানতে পেরে ওই এলাকায় গিয়েছিলেন ধূপগুড়ির বিডিও জয়ন্ত রায়, পঞ্চায়েত সমিতির সভাপতি অর্চনা সূত্রধরও। তাঁরা এলাকা ঘুরে দেখেন। আক্রান্ত শিশুর চিকিৎসা জন্য জলপাইগুড়ি হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করেন।

পঞ্চায়েত সদস্য আবু তাহের বলেন, এলাকায় একটি পাগলা কুকুর ঘোরাফেরা করছে। এক শিশু সহ অনেকেই কামড় দিয়েছে। ঘটনার কথা জানতে পেরে বিডিও সহ পঞ্চায়েত সমিতির সভাপতি এলাকায় গিয়েছিলেন। তাঁরা আহত শিশুর পরিবারের সঙ্গে কথা বলেছেন। শিশুটিকে চিকিৎসার জন্য জলপাইগুড়ি পাঠানোর ব্যবস্থা করেন।


```