Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

বাসন্তীতে প্রতিবেশীর হাতে জখম বাবা ও ছেলে, সানশেড তৈরি নিয়ে বচসা

দ্য ওয়াল ব্যুরো, বাসন্তী: বাড়ির সানসেড তৈরি করা নিয়ে চলছিল ঝগড়া। সেই ঝগড়া ঘিরে রক্তারক্তি কান্ড ঘটে গেল বাসন্তী থানার কাঁঠালবেড়িয়া গ্রাম পঞ্চায়েতের ভাঙনখালি গ্রামে। প্রতিবেশী ও তাঁর ছেলের ওপর হামলা চালানোর অভিযোগ উঠল প্রতিবেশীর বিরুদ্ধে।

বাসন্তীতে প্রতিবেশীর হাতে জখম বাবা ও ছেলে, সানশেড তৈরি নিয়ে বচসা

শেষ আপডেট: 14 February 2021 10:51

দ্য ওয়াল ব্যুরো, বাসন্তী: বাড়ির সানসেড তৈরি করা নিয়ে চলছিল ঝগড়া। সেই ঝগড়া ঘিরে রক্তারক্তি কান্ড ঘটে গেল বাসন্তী থানার কাঁঠালবেড়িয়া গ্রাম পঞ্চায়েতের ভাঙনখালি গ্রামে। প্রতিবেশী ও তাঁর ছেলের ওপর হামলা চালানোর অভিযোগ উঠল প্রতিবেশীর বিরুদ্ধে। ধারালো অস্ত্র দিয়ে কোপানো হয়েছে বাবা ও ছেলেকে। গুরুতর জখম অবস্থায় দুজনেই ক্যানিং মহকুমা হাসপাতালে ভর্তি। আক্রান্ত ব্যক্তির পরিবার থেকে পুলিশেও অভিযোগ দায়ের করা হয়েছে। ক্যানিং থানার পুলিশ ঘটনার তদন্তে নেমেছে। পুলিশ সূত্রে খবর, ভাঙনাখালি দুই প্রতিবেশী আজিজুল সরদার ও সিরাজুল সরদারের মধ্যে দীর্ঘদিন বচসা চলে আসছিল। তাঁদের দু'জনের বাড়ি লাগোয়া। আজিজুল অনেকদিন ধরে বাড়ির সানশেড তৈরি করতে চাইছিলেন। কিন্তু সিরাজুল করতে বাধা দিচ্ছিল। সকল বাধা উপেক্ষা করে শনিবার বাড়ির সানশেড তৈরির কাজে হাত দেন আজিজুল। সেই নিয়েই দুই প্রতিবেশীর সঙ্গে বচসা তুঙ্গে ওঠে। আজ রবিবার সকালে আজিজুল ও তাঁর ছেলে এ্যাচাককে সঙ্গে নিয়ে পাড়ার মোড়ে বসে চা খাচ্ছিলেন। সেই সময় সিরাজুল তার দুই সঙ্গী রবিউল সরদার, বাবলু হালদারকে সঙ্গে নিয়ে আজিজুল ও তাঁর ছেলের ওপর ধারালো অস্ত্র নিয়ে হামলা চালায়। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, এই ঘটনায় আক্রান্ত দুজনে গুরুতর জখম হন। দু'জনকেই সিরাজুল ও তার দলবল মারধর করে এবং ধারালো অস্ত্র নিয়ে কোপাতে থাকে। দীর্ঘদিন ধরেই দুই বাড়ি মধ্যে সানশেড তৈরি নিয়ে সমস্যা চলছিল। শনিবার বাধা সত্ত্বে সানসেডের কাজ শুরু করেছেন আজিজুল। আর তানিয়ে বচসাও হয়। তবে কিছুক্ষণ পর তা মিটেও যায়। আজকেও ফের আচমকায়ই আজিজুল ও তাঁর ছেলের ওপর হামলা চালায় সিরাজুল। তবে স্থানীয়রাই বাবা ও ছেলেকে উদ্ধার করে জখম অবস্থায় ক্যানিং মহকুমা হাসপাতালে নিয়ে যান।  

```