Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

হাওড়ায় বহুতলের নীচে থেকে উদ্ধার সদ্যোজাতের মৃতদেহ! ছুড়ে ফেলা হয়েছে, দাবি স্থানীয়দের

দ্য ওয়াল ব্যুরো: বহুতলের (Multistoried Building) নীচে থেকে উদ্ধার করা হল সদ্যোজাত (Infant) শিশুকন্যার (Girl) মৃতদেহ (Dead Body)। শিশুটিকে ওই বহুতলের উপর থেকে ছুড়ে ফেলে দেওয়া হয়েছে বলে মনে করা হচ্ছে। ঘটনার জেরে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। ঘ

হাওড়ায় বহুতলের নীচে থেকে উদ্ধার সদ্যোজাতের মৃতদেহ! ছুড়ে ফেলা হয়েছে, দাবি স্থানীয়দের

শেষ আপডেট: 25 August 2022 13:22

দ্য ওয়াল ব্যুরো: বহুতলের (Multistoried Building) নীচে থেকে উদ্ধার করা হল সদ্যোজাত (Infant) শিশুকন্যার (Girl) মৃতদেহ (Dead Body)। শিশুটিকে ওই বহুতলের উপর থেকে ছুড়ে ফেলে দেওয়া হয়েছে বলে মনে করা হচ্ছে। ঘটনার জেরে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।

ঘটনাটি ঘটেছে হাওড়ার (Howrah) শিবপুর কাউস ঘাট রোড এলাকায়। স্থানীয় বাসিন্দাদের দাবি, উপর থেকে ছুড়ে ফেলে দেওয়া হয়েছে শিশুকন্যাটিকে। তাঁরা জানিয়েছেন, হঠাৎ করেই উপর থেকে কিছু পড়ার আওয়াজ পেয়ে ছুটে আসেন সকলে। তখনই দেখা যায়, মাটিতে পড়ে রয়েছে শিশুটি। খবর পেয়ে ঘটনাস্থলে আসে শিবপুর থানার পুলিশ। সদ্যোজাতের মৃতদেহটি তুলে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে পুলিশ।

পুলিশ জানিয়েছে, ১১ নং কাউস ঘাট রোডের ওই বহুতলের তিনতলায় থাকে এক মহিলা ও তার মা। ওই মহিলার সঙ্গে এক যুবকের অবৈধ সম্পর্ক রয়েছে। শিশুটি সেই যুবক ও ওই মহিলার সন্তান বুলে জানিয়েছে পুলিশ। বুধবারই শিশুটির জন্ম হয়। বাড়ির মধ্যেই ওই মহিলা অবাঞ্ছিত সন্তানের জন্ম দেয় বলে জানা গেছে।

প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, দুই মহিলা মিলেই খুন করেছে শিশুকন্যাটিকে। তাদের আটক করে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। ভিসেরা পরীক্ষার জন্য শিশুটির দেহের কিছু অংশের নমুনা সংগ্রহ করা হয়েছে। গোটা বিষয়টি নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ।

চিটফান্ড এজেন্ট থেকে হাতুড়ে চিকিৎসক! শিশু বিক্রির অভিযোগে গ্রেফতার ভুয়ো ডাক্তার দম্পতি


```