Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
অ্যাপল ওয়াচ থেকে ওউরা রিং, কেন একসঙ্গে ৩টি ডিভাইস পরেন মুখ্যমন্ত্রী? নেপথ্যে রয়েছে বড় কারণপ্রসবের তাড়াহুড়োয় ভয়াবহ পরিণতি! আশাকর্মীর গাফিলতিতে দু'টুকরো হল শিশুর দেহ, মাথা রয়ে গেল গর্ভেইনীতীশ জমানার অবসান! বিহারের মুখ্যমন্ত্রী পদ থেকে ইস্তফা ‘সুশাসন বাবু’র, কালই কি উত্তরসূরির শপথমুম্বইয়ের কনসার্টে নিষিদ্ধ মাদকের ছড়াছড়ি! 'ওভারডোজে' মৃত্যু ২ এমবিএ পড়ুয়ার, গ্রেফতার ৫IPL 2026: ‘টাইগার জিন্টা হ্যায়!’ পাঞ্জাবকে শুভেচ্ছা জানিয়ে ভাইরাল মিমের স্মৃতি উসকে দিলেন সলমন আইপ্যাকের ডিরেক্টর গ্রেফতারের পর এবার পরিবারের পালা! ইডির নজরে প্রতীক জৈনের স্ত্রী ও ভাই, তলব দিল্লিতেSakib Hussain: গয়না বেচে জুতো কিনেছিলেন মা, সেই ছেলেই আজ ৪ উইকেট ছিনিয়ে আইপিএলের নতুন তারকা হয় গ্রেফতার, নয় কৈফিয়ত! অমীমাংসিত পরোয়ানা নিয়ে কলকাতার থানাগুলোকে নির্দেশ লালবাজারের‘মমতা দুর্নীতিগ্রস্ত! বাংলায় শুধু সিন্ডিকেট চলে, কাজই বেকারের সংখ্যা বাড়ানো’, মালদহে রাহুল‘আমার মতো নয়’! সন্দেহের বশে ৬ বছরের ছেলেকে নদীতে ফেলে খুন, দেহ ভেসে উঠতেই ফাঁস বাবার কীর্তি

কোভিড টিকাকরণে রেকর্ড ভারতের, নজির গড়ল বাংলাও

দ্য ওয়াল ব্যুরো: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্মদিনের দিনেই টিকাকরণে (Vaccination) নজির গড়েছিল ভারত। একদিনে আড়াই কোটির লক্ষ্যমাত্রা পূরণ হয়েছিল। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের পরিসংখ্যাণ বলছে, শনিবার অবধি দেশে টিকাকরণ হয়েছে ৮০ কোটি। ওই দ

কোভিড টিকাকরণে রেকর্ড ভারতের, নজির গড়ল বাংলাও

শেষ আপডেট: 19 September 2021 02:28

দ্য ওয়াল ব্যুরো: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্মদিনের দিনেই টিকাকরণে (Vaccination) নজির গড়েছিল ভারত। একদিনে আড়াই কোটির লক্ষ্যমাত্রা পূরণ হয়েছিল। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের পরিসংখ্যাণ বলছে, শনিবার অবধি দেশে টিকাকরণ হয়েছে ৮০ কোটি। ওই দিনই ৭৭ লাখকে ভ্যাকসিনের ডোজ দেওয়া হয়েছে। কেন্দ্রীয় সরকার যখন টিকাকরণের সাফল্যের রেকর্ড গড়ছে তখন পিছিয়ে নেই পশ্চিমবঙ্গও। এ রাজ্যও করোনার ভ্যাকসিন প্রদানে নজির গড়েছে। গতকালই পাঁচ কোটির লক্ষ্যমাত্রা পূরণ করে ফেলেছে বাংলা। করোনার টিকাকরণ নিয়ে কেন্দ্র ও রাজ্যের সংঘাত চলছেই। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বারে বারেই অভিযোগ করেছেন রাজ্যের জন্য বরাদ্দ টিকার সবটা পাঠানো হচ্ছে না সময়মতো। তাছাড়া কিছুদিন আগেই কোভিশিল্ড ও কোভ্যাক্সিন টিকার ঘাটতির কারণে টিকাকরণ কেন্দ্রগুলো সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছিল। মুখ্যমন্ত্রীর অভিযোগ ছিল, টিকার অপ্রতুলতার জন্য বহু মানুষ, টিকা পাচ্ছেন না। লাইন দিয়েই ফিরে যেতে হচ্ছে অনেক মানুষকে। যাদের মধ্যে বহু বয়স্ক মানুষও রয়েছেন। চলতি সপ্তাহেও কলকাতা পুরসভার একাধিক কেন্দ্রে টিকাকরণ বন্ধ রাখা হয়েছিল। রাজ্যের মন্ত্রী তথা পুরসভার প্রশাসক ফিরহাদ হাকিম দাবি করেছিলেন, কেন্দ্রীয় সরকার চক্রান্ত করে টিকা পাঠাচ্ছে না। এর মধ্যেই শুক্রবার টিকাকরণে রেকর্ড তৈরি হয়েছে দেশে। আর তার পরদিনই টিকাকরণে রেকর্ড করল বাংলাও। চলতি বছর ১৬ জানুয়ারি থেকে সারা দেশের সঙ্গে পশ্চিমবঙ্গেও টিকাকরণ শুরু হয়। সেই দিন থেকে গত ৩০ এপ্রিল অবধি এক কোটি টিকাকরণ হয় বাংলায়। এপ্রিল থেকে ২৩ জুনের মধ্যে অর্থাৎ ৫৪ দিনের মাথায় ২ কোটি টিকার ডোজ দেওয়া শেষ হয়। ২ অগস্টের মধ্যে ৪০ দিনের মাথায় তা ৩ কোটিতে পৌঁছে যায়। মাস শেষ হতেই দেখা যায় এ রাজ্যে টিকাকরণ হয়েছে ৪ কোটি। মাত্র ২৯ দিনের মধ্যে আরও এক কোটি টিকাকরণ সম্পূর্ণ হয়। গতকাল ১৮ সেপ্টেম্বর অবধি এই সংখ্যাই পৌঁছেছে ৫ কোটিতে। পরিসংখ্যাণ বলছে, মাত্র ১৮ দিনে এক কোটি টিকাকরণ শেষ করে রেকর্ড করেছে বাংলা। পড়ুন দ্য ওয়ালের সাহিত্য পত্রিকা 'সুখপাঠ'

```