Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তান

চাপের মুখে ভারতের দুটি জাহাজকে ছেড়ে দিচ্ছে চিন, আগামী সপ্তাহে দেশে ফিরবেন নাবিকরা

দ্য ওয়াল ব্যুরো: লাগাতার চাপে ভারতের দুটি পণ্যবাহী জাহাজকে ছেড়ে দিতে বাধ্য হচ্ছে বেজিং। এতদিন করোনা সঙ্কটের বাহানা দেখিয়ে জাহাজ দুটিকে চিনের বন্দরেই আটকে রাখা হয়েছিল। ছ’মাসের বেশি জাহাজের ভেতরেই কার্যত বন্দি ছিলেন ৩৯ জন নাবিক। ভারত সরকারের

চাপের মুখে ভারতের দুটি জাহাজকে ছেড়ে দিচ্ছে চিন, আগামী সপ্তাহে দেশে ফিরবেন নাবিকরা

শেষ আপডেট: 8 January 2021 18:30

দ্য ওয়াল ব্যুরো: লাগাতার চাপে ভারতের দুটি পণ্যবাহী জাহাজকে ছেড়ে দিতে বাধ্য হচ্ছে বেজিং। এতদিন করোনা সঙ্কটের বাহানা দেখিয়ে জাহাজ দুটিকে চিনের বন্দরেই আটকে রাখা হয়েছিল। ছ’মাসের বেশি জাহাজের ভেতরেই কার্যত বন্দি ছিলেন ৩৯ জন নাবিক। ভারত সরকারের কাছে মুক্তির আর্জি পাঠিয়েছিলেন তাঁরা। নাবিকদের ছেড়ে দেওয়ার কথা বলে ক্রমাগত বেজিংয়ের ওপর চাপ বাড়াচ্ছিল নয়াদিল্লি। এতদিনে সুর নরম করে জাহাজ দুটিকে ছেড়ে দিতে রাজি হয়েছে বেজিং। কেন্দ্রীয় জলসম্পদ ও জাহাজ বন্দর মন্ত্রকের মন্ত্রী মনসুক মাণ্ডব্য টুইট করে বলেছেন, চিনের বন্দরে আটকে থাকা এমভি জগ আনন্দ ও এমভি অ্যানাস্টাসিয়াকে মুক্তি দিচ্ছে চিন। আগামী সপ্তাহেই নাবিকদের নিয়ে দেশে ফিরছে এই দুটি জাহাজ। কেন্দ্রীয় মন্ত্রী আরও বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দায়িত্বশীল পদক্ষেপেই ভারতের নাবিকদের মুক্তি সম্ভব হয়েছে। দুই দেশের বিদেশমন্ত্রীর পর্যায়েও দফায় দফায় আলোচনা হয়েছে। https://twitter.com/mansukhmandviya/status/1347832256551796736 পণ্যবাহী জাহাজ এমভি জগ আনন্দ গত ১৩ জুন চিনের জিংট্যাং বন্দরে নোঙর ফেলে। জাহাজে ২৩ জন কর্মী ছিলেন। মালপত্র খালাস করেই ফিরে আসার কথা ছিল সেটির। কিন্তু জাহাজটিকে বন্দরেই আটকে দেওয়া হয়। অন্য জাহাজ এমভি অ্যানাস্টাসিয়া ১৬ জন কর্মী নিয়ে সেটি গত ২০ সেপ্টেম্বর চিনের বন্দরে পৌঁছয়। ওই জাহাজটিকেও চিনের বন্দরে আটকে রাখা হয়। জানা যায়, জাহাজ দুটিকে পণ্য খালাসের অনুমতি দেওয়া হয়নি। নাবিকদের জাহাজের বাইরে বের হতেও দেওয়া হচ্ছে না। এদিকে, খাদ্য, ওষুধপত্র ও অন্যান্য জরুরি রসদও প্রায় শেষের দিকে। চরম বিপদের মুখে পড়েছেন ভারতীয় নাবিকরা। এই ঘটনা নিয়ে হুলস্থূল শুরু হয়। সরব হয় সোশ্যাল মিডিয়াও। জাহাজ দুটিকে অবিলম্বে ছেড়ে দেওয়ার জন্য বেজিংয়ের সঙ্গে কথাবার্তাও শুরু করে নয়াদিল্লি। ভারতের বিদেশমন্ত্রকের বক্তব্য ছিল, লাদাখে সীমান্ত সংঘাতের জেরেই জাহাজ দুটি আটকে রেখেছে চিন। জুনের ওই সময় গালওয়ানে মুখোমুখি সংঘাত হয় চিন ও ভারতীয় বাহিনীর। প্রকৃত নিয়ন্ত্রণরেখা পেরিয়ে লাল ফৌজের ভারতীয় নিয়ন্ত্রণাধীন এলাকায় আধিপত্য কায়েমের চেষ্টা বানচাল করে দেয় ভারতীয় সেনা। এই রাগেই ভারতের পণ্যবাহী দুটি জাহাজকে বেআইনিভাবে চিনের বন্দরে আটকে রাখা হয়েছে। তবে ভারতের অভিযোগ উড়িয়ে চিনের দাবি ছিল, করোনা সংক্রমণের কারণেই জাহাজ দুটিকে ছাড়া হয়নি। কিন্তু ছ’মাসের বেশি দুটি জাহাজকে কোন যুক্তিতে কোয়ারেন্টাইনে রাখা হয়েছে এ প্রশ্নের জবাব দেয়নি বেজিং। চিনা বিদেশমন্ত্রকের মুখপাত্র ওয়াং ওয়েনবিন দাবি করেছেন, লাদাখে সীমান্ত উত্তেজনার সঙ্গে এর কোনও সম্পর্ক নেই। কোয়ারেন্টাইনের নিয়মকানুন শেষ হলেই জাহাজ দুটিকে ছেড়ে দেওয়া হবে।

```