Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনের

রাস্তার গরম পিচে আটকে গেল গোখরো সাপ! হুলস্থূল জলপাইগুড়িতে

দ্য ওয়াল ব্যুরো: রাস্তা (road) তৈরির কাজ চলছে বেশ কিছুদিন ধরেই। তার জন্যই রাস্তার পাশে পড়ে ছিল পিচের (pitch) ড্রাম। সেই গলানো পিচেই এবার আটকে গেল পূর্ণবয়স্ক গোখরো সাপ (Indian Cobra)। হইহই কাণ্ড জলপাইগুড়িতে! ঘটনাটি ঘটেছে শুক্রবার জলপাইগু

রাস্তার গরম পিচে আটকে গেল গোখরো সাপ! হুলস্থূল জলপাইগুড়িতে

শেষ আপডেট: 8 July 2022 10:42

দ্য ওয়াল ব্যুরো: রাস্তা (road) তৈরির কাজ চলছে বেশ কিছুদিন ধরেই। তার জন্যই রাস্তার পাশে পড়ে ছিল পিচের (pitch) ড্রাম। সেই গলানো পিচেই এবার আটকে গেল পূর্ণবয়স্ক গোখরো সাপ (Indian Cobra)। হইহই কাণ্ড জলপাইগুড়িতে!

ঘটনাটি ঘটেছে শুক্রবার জলপাইগুড়ি শহর থেকে একটু দূরে বড়ুয়া পাড়ায়। জানা গেছে, ওই অঞ্চলে কয়েকদিন ধরেই রাস্তা তৈরির কাজ চলছিল। পাশেই পড়ে ছিল পিচ। গরমে সেই পিচ গোলে যায়। তাতেই আটকে যায় গোখরো সাপটি। এরপরেই খবর দেওয়া হয় গরুমারা ওয়াইল্ড লাইফ ডিসিশনের অফিসে।

খবর পেয়েই ঘটনাস্থলে আসেন বন দফতরের কর্মীরা। তাঁদের চেষ্টাতেই সাপটিকে জীবন্ত অবস্থায় উদ্ধার করা হয়। তারপর তাকে উপযুক্ত জায়গায় ছেড়ে দেওয়া হয়।

পরিবেশকর্মী দেবার্ঘ্য রক্ষিত জানিয়েছেন, অনেক সময়েই রাস্তার উপর পিচের ড্রাম ফেলে রাখা হয়। এতে জীবজন্তুর ক্ষতি হয়। এই ধরনের কাজ না করাই ভালো, দাবি তাঁর।

ভাটপাড়ায় বিস্ফোরণ, শাটার উড়ে গেল ৫০ ফুট, তীব্র উত্তেজনা


```