Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

সকালেই বাবার সঙ্গে কথা হয়েছিল, মৃত জওয়ানের দেহ বাড়ি পৌঁছতে শোকস্তব্ধ নামখানা

দ্য ওয়াল ব্যুরো, দক্ষিণ ২৪ পরগনা: গত ৮ অগস্ট নাথুলা পাসের কাছে খাদে পড়ে গিয়েছিল সেনা জওয়ানদের গাড়ি। সেখানে মৃত্যু হয় দুই সেনা জওয়ানের (Indian Army Official Death)। মৃতদের মধ্যে একজন নামখানার (Namkhana) বাসিন্দা সমিত মাইতি। বৃহস্পতিবার রাত

সকালেই বাবার সঙ্গে কথা হয়েছিল, মৃত জওয়ানের দেহ বাড়ি পৌঁছতে শোকস্তব্ধ নামখানা

শেষ আপডেট: 11 August 2023 15:24

দ্য ওয়াল ব্যুরো, দক্ষিণ ২৪ পরগনা: গত ৮ অগস্ট নাথুলা পাসের কাছে খাদে পড়ে গিয়েছিল সেনা জওয়ানদের গাড়ি। সেখানে মৃত্যু হয় দুই সেনা জওয়ানের (Indian Army Official Death)। মৃতদের মধ্যে একজন নামখানার (Namkhana) বাসিন্দা সমিত মাইতি। বৃহস্পতিবার রাতে ওই সেনা জওয়ানের কফিনবন্দি দেহ ফিরল তাঁর বাড়িতে।

নামখানা ব্লকের অন্তর্গত রাজনগর শ্রীনাথগ্রামের বাসিন্দা সমিত মাইতি কলেজ পাশ করার পরেই ভারতীয় সেনায় যোগ দিয়েছিলেন। এতদিন বিভিন্ন সীমান্ত এলাকায় পোস্টিং থাকার পর কয়েক মাস আগেই পূর্ব সিকিমের চীন সীমান্তে তাঁর পোস্টিং হয়। গত ৮ তারিখ নাথুলাতে সেনাবাহিনীর একটি গাড়ি খাদে পড়ে যায়। সেই গাড়িতে ছিলেন সমিত মাইতি ও তাঁর সহকর্মী পারভে কিশোর। নায়ক মহারাষ্ট্রের বাসিন্দা। ঘটনাস্থলে তাঁদের দু'জনের মৃত্যু হয়।

রাতে সমিতবাবুর মরদেহ নামাখানা নারায়ণ বিদ্যামন্দির স্কুলের মাঠে পৌঁছলে শোকস্তব্ধ হয়ে পড়ে গোটা এলাকা। সেনা জওয়ানের পরিবারের হাতে তাঁর মৃতদেহ তুলে দেয় ভারতীয় সেনা।

সমিতবাবুর মা জানান, নামখানার এই স্কুল থেকেই পাশ করেছিল ছেলে। মেধাবী ছাত্র ছিল। কলেজ শেষ করার পরে সেনাবাহিনীতে যোগ দেয়। কাশ্মীর, লে-সহ একাধিক জায়গায় কর্তব্যরত থাকার পর কয়েকদিন আগে পানাগড় থেকে তাঁকে সিকিমে পাঠানো হয়েছিল। এলাকায় সকলেই তাঁকে ভালোবাসে। এভাবে সে চলে যাবে ভাবতে পারছেন না সমিতবাবুর মা।

সমিতবাবুর বাবা জানান, মঙ্গলবার সকালেই ছেলের সঙ্গে কথা হয়েছিল। তারপর রাতে খবর আসে ছেলে আর নেই। এদিকে স্বামীর মৃত্যুর খবরে পেয়ে চূড়ান্ত ভেঙে পড়েছেন সমিতবাবুর স্ত্রী।

আরও পড়ুন: লকআপে তালা দিয়ে আইনজীবীদের বিক্ষোভ, অভিযুক্তদের নিয়ে সমস্যায় পুলিশ


```