Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

দেশে কোভিড অ্যাকটিভ প্রায় ৫০ হাজার জন! মাস্ক বাধ্যতামূলক করল এই রাজ্য, বাংলায় কী পরিস্থিতি

দ্য ওয়াল ব্যুরো: করোনা সংক্রমণের (Covid Cases) বাড়বাড়ন্তে উদ্বেগের ভাঁজ পড়েছে স্বাস্থ্য মন্ত্রকের কপালে। তাদের পরিসংখ্যান বলছে, গত ২৪ ঘণ্টায় ১১ হাজার ১০৯ জন নতুন সংক্রমণে আক্রান্ত হয়েছে, যা আগের দিনের চেয়ে ৯ শতাংশ বেশি! শুক্রবারের রিপোর

দেশে কোভিড অ্যাকটিভ প্রায় ৫০ হাজার জন! মাস্ক বাধ্যতামূলক করল এই রাজ্য, বাংলায় কী পরিস্থিতি

শেষ আপডেট: 14 April 2023 05:39

দ্য ওয়াল ব্যুরো: করোনা সংক্রমণের (Covid Cases) বাড়বাড়ন্তে উদ্বেগের ভাঁজ পড়েছে স্বাস্থ্য মন্ত্রকের কপালে। তাদের পরিসংখ্যান বলছে, গত ২৪ ঘণ্টায় ১১ হাজার ১০৯ জন নতুন সংক্রমণে আক্রান্ত হয়েছে, যা আগের দিনের চেয়ে ৯ শতাংশ বেশি! শুক্রবারের রিপোর্ট অনুযায়ী, এদিন দেশে করোনা অ্যাকটিভ রোগীর সংখ্যা ৪৯ হাজার ৬২২!

গত ২৪ ঘণ্টায় মারণ ভাইরাস প্রাণ কেড়েছে মোট ২০ জনের। ফলে দেশের মোট মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ৫ লক্ষ ৩১ হাজার ৬৪। সুস্থতার হারও সামান্য হলেও নিম্নমুখী। বর্তমানে সুস্থতার হার ৯৮.৭০ শতাংশ। কিছুদিন আগেই এই হার ৯৯ শতাংশের কাছাকাছি পৌঁছে গিয়েছিল। মহারাষ্ট্র এবং দিল্লির পরিসংখ্যান বেশ উদ্বেগজনক। দুই রাজ্যেই দৈনিক আক্রান্ত হাজারের বেশি। উত্তরপ্রদেশেও বাড়া শুরু করেছে সংক্রমণ।

এই পরিস্থিতিতে নতুন কোভিড গাইডলাইন প্রকাশ করল হরিয়ানা। সে দেশের স্বাস্থ্য দফতর নির্দেশ জারি করেছে, সমস্ত স্কুল, কলেজ, শপিং মল, হসপিটাল, অফিস-সহ সমস্ত পাবলিক প্লেস মাস্ক পরা বাধ্যতামূলক। এছাড়াও ব্যবহার করতে হবে স্যানিটাইজার। সমস্ত জায়গায় প্রবেশ করার সময়ে থার্মাল টেম্পারেচার স্ক্যানার বসাতেই হবে।

বাচ্চা এবং বয়স্কদের ভিড়ে বেরোতে নিষেধ করা হয়েছে। কিডনি, হার্টের অসুখ বা অন্য কোনও শারীরিক অসুস্থতা থাকলেও অধিক সাবধানতা অবলম্বন জরুরি। হাত মেলানো, জড়িয়ে ধরা এসব শারীরিক সংস্পর্শ এড়াতে হবে, যেখানে সেখানে থুতু ফেলা চলবে না। বিয়ে বা কোনও সামাজিক অনুষ্ঠান বিধি মেনেই করতে হবে।

পাশাপাশি, কোনওরকম সর্দি, কাশি, জ্বরের উপসর্গ দেখা দিলেই সরকারি কর্মীদের অফিস না এসে বাড়ি থেকে কাজ করার নির্দেশ দেওয়া হয়েছে। বলা হয়েছে কোভিড টেস্ট করানোর কথাও। হরিয়ানার স্বাস্থ্য দফতরের উদ্যোগে চালু করা হয়েছে হেল্পলাইন নম্বরও। সে রাজ্যের মুখ্য স্বাস্থ্য অফিসার সুনীল কুমার শর্মা বলেন, 'কোভিড সংক্রান্ত সমস্ত তথ্য দেওয়ার জন্য আমাদের দফতর প্রস্তুত। দেশে কোভিড যেভাবে আবার বাড়ছে, তাতে সংক্রমণ এড়ানোর দিকটি আবার খেয়াল রাখতে হবে। কোভিড প্রোটোকল মেনে চলা খুব জরুরি।'

দিল্লি, হরিয়ানা, উত্তরপ্রদেশের পাশাপাশি চিন্তা বাড়ছে বাংলাতেও। বৃহস্পতিবারের তথ্য বলছে, ২৪ ঘণ্টায় রাজ্যে করোনা সংক্রমিত হয়েছেন ৬৬ জন। এঁদের মধ্যে প্রায় অর্ধেকই কলকাতার বাসিন্দা। রাজ্যে অ্যাক্টিভ রোগীর সংখ্যা এখন ৪০০-রও বেশি। এই অবস্থায় বৃহস্পতিবারই বৈঠকে বসেছিল গ্লোবাল অ্যাডভাইজারি বোর্ড। করোনা মোকাবিলার জন্য ২০২০ সালে তৈরি হয়েছিল এই বোর্ড। সাম্প্রতিক পরিস্থিতিতে টেস্ট বাড়ানোর পরামর্শ দিয়েছেন বোর্ডের সদস্যরা।

১০ দিনে তিন নাবালিকাকে ধর্ষণ! ফাঁসি দিল এই রাজ্যের আদালত


```