Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

ভারতকে পাঁচ বছরে ৫ লক্ষ কোটির অর্থনীতিতে পরিণত করতে রফতানিতে জোর নীতি আয়োগের বৈঠকে

দ্য ওয়াল ব্যুরো: আর পাঁচ বছর, ২০২৪ সালের মধ্যে ভারতকে ৫ লক্ষ কোটির অর্থনীতিতে পরিণত করা কঠিন হলেও তা সম্ভব বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। রাষ্ট্রপতি ভবনে শনিবার নীতি আয়োগের বৈঠকে এ কথা বলেন প্রধানমন্ত্রী। এই কাজে প্রতিটি রাজ্য স

ভারতকে পাঁচ বছরে ৫ লক্ষ কোটির অর্থনীতিতে পরিণত করতে রফতানিতে জোর নীতি আয়োগের বৈঠকে

শেষ আপডেট: 15 June 2019 18:30

দ্য ওয়াল ব্যুরো: আর পাঁচ বছর, ২০২৪ সালের মধ্যে ভারতকে ৫ লক্ষ কোটির অর্থনীতিতে পরিণত করা কঠিন হলেও তা সম্ভব বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। রাষ্ট্রপতি ভবনে শনিবার নীতি আয়োগের বৈঠকে এ কথা বলেন প্রধানমন্ত্রী। এই কাজে প্রতিটি রাজ্য সরকারের ভূমিকা হবে অত্যন্ত গুরুত্বপূর্ণ। রফতানির দিকে নজর দিতে হবে রাজ্য সরকারগুলিকে। নীতি আয়োগের এই বৈঠকে প্রতি রাজ্যের মুখ্যমন্ত্রীকে আমন্ত্রণ জানানো হয়েছিল। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ওই বৈঠকে যাননি। যাননি তেলঙ্গানার মুখ্যমন্ত্রী কে চন্দ্রশেখর রাও এবং পাঞ্জাবের মুখ্যমন্ত্রী অমরিন্দর সিংও। মোদী নীতি আয়োগের বৈঠকে বলেন, প্রতিটি রাজ্যকে জেলা স্তর থেকে নিজেদের গড় জাতীয় উৎপাদন বাড়ানো ও লক্ষ্যমাত্রায় পৌঁছনোর দিকে কাজ করতে হবে। প্রধানমন্ত্রী বলেন, উন্নয়নশীল দেশের জিডিপি বৃদ্ধির অন্যতম প্রধান অঙ্গ হলো রফতানি বাড়ানো। এর জন্য কেন্দ্র ও রাজ্যগুলিকে একযোগে কাজ করতে হবে । পাশাপাশি, আগামী ২০২৪-এর মধ্যে গ্রামে গ্রামে পাইপের মাধ্যমে পানীয় জল পৌঁছে দেওয়ার লক্ষ্যে জলের সংরক্ষণ খুব জরুরি বলে মন্তব্য করেন প্রধানমন্ত্রী। এ ছাড়াও ২০২৫-এর মধ্যে দেশ থেকে যক্ষ্মা দূর করতেই হবে বলে জানান মোদী। তার জন্য কেন্দ্রীয় সরকারের স্বাস্থ্য বিমা যোজনায় যে সব রাজ্য সরকার যোগদান করেনি, তারা যেন ওই প্রকল্পে যোগ দেয়। দেশে কৃষিক্ষেত্রেও সংস্কার আনতে উচ্চপর্যায়ের একটি টাস্ক ফোর্স গড়ার সিদ্ধান্ত হয়েছে নীতি আয়োগের বৈঠকে। সেই টাস্ক ফোর্স আগামী ২-৩ মাসের রিপোর্ট জমা দেবে বলে জানান নীতি আয়োগের ভাইস চেয়ারম্যান রাজীব কুমার। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আগেই জানিয়ে দিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ডাকা নীতি আয়োগের বৈঠকে যাবেন না। তিন জন বাদে বাকি রাজ্যের মুখ্যমন্ত্রী, রাজ্যপাল, মন্ত্রী ও সরকারের গুরুত্বপূর্ণ সচিবরা উপস্থিত রয়েছেন রাষ্ট্রপতি ভবনের এই বৈঠকে। দ্বিতীয় মোদী সরকার ক্ষমতায় আসার পর এটাই প্রথম নীতি আয়োগের বৈঠক। প্রথম মোদী সরকারের সময়েই প্ল্যানিং কমিশন তুলে দিয়ে নীতি আয়োগ তৈরি করা হয়। নীতি আয়োগ তৈরি হওয়ার পর থেকে এই নিয়ে পঞ্চম বৈঠক হচ্ছে। বাংলার মুখ্যমন্ত্রী স্পষ্ট জানিয়েছিলেন, নীতি আয়োগের কোনও গুরুত্বই নেই। তাঁর কথায়, “ওখানে কী করতে যাব! ভাষণ শুনতে! ওঁদের ভাষণ শোনার আমার কোনও দরকার নেই।” পর্যবেক্ষকদের মতে, কেন্দ্রের ডাকা এই ধরনের বৈঠকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপস্থিতির ঘটনা এই প্রথম নয়। এর আগেও এমন করেছেন তিনি। তবে গত বছর জাতীয় উন্নয়ন পর্ষদের একটি বৈঠকে যোগ দিতে দিল্লি গিয়েছেন মমতা। অন্য সময় অর্থমন্ত্রী অমিত মিত্র বা অন্য কোনও প্রতিনিধিকে পাঠান মমতা। কিন্তু নীতি আয়গের বৈঠকে সেই সুযোগ নেই। মুখ্যমন্ত্রীদেরই যেতে হয় এই বৈঠকে।  

```