Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

মেঘলা আকাশ থাকলেও বৃষ্টি নেই, তবে চোখ রাঙাচ্ছে ঘূর্ণাবর্ত! স্বাধীনতা দিবসে কেমন থাকবে আবহাওয়া

দ্য ওয়াল ব্যুরো: স্বাধীনতা দিবসের (Independence Day news) সকাল থেকেই আকাশে রোদ-মেঘের খেলা চলছে। এখনও পর্যন্ত বৃষ্টি না হওয়ায় পতাকা উত্তোলনের কাজ নির্বিঘ্নেই সমাধা হয়েছে। তবে এর মধ্যেই জেলায় জেলায় মাঝারি থেকে ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে হ

মেঘলা আকাশ থাকলেও বৃষ্টি নেই, তবে চোখ রাঙাচ্ছে ঘূর্ণাবর্ত! স্বাধীনতা দিবসে কেমন থাকবে আবহাওয়া

শেষ আপডেট: 15 August 2023 04:16

দ্য ওয়াল ব্যুরো: স্বাধীনতা দিবসের (Independence Day news) সকাল থেকেই আকাশে রোদ-মেঘের খেলা চলছে। এখনও পর্যন্ত বৃষ্টি না হওয়ায় পতাকা উত্তোলনের কাজ নির্বিঘ্নেই সমাধা হয়েছে। তবে এর মধ্যেই জেলায় জেলায় মাঝারি থেকে ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস (weather report)।

আলিপুর সূত্রে খবর, মৌসুমী অক্ষরেখার কারণে আরও কয়েকদিন বৃষ্টি চলবে রাজ্যজুড়েই। চলতি সপ্তাহে রাজ্য জুড়ে একাধিক জেলায় রাজ্যজুড়েই ঘূর্ণাবর্ত এবং মৌসুমী অক্ষরেখা জোড়া ফলায় বৃষ্টির পরিমাণ বাড়বে। ভিজবে কলকাতাও (Bengal monsoon)।

আজ মঙ্গলবার দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কলকাতা, হাওড়া, হুগলি, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম, দুই ২৪ পরগনা, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান ও পশ্চিম মেদিনীপুরে বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টি হতে পারে। ১৭ তারিখ পর্যন্ত উপকূলবর্তী জেলাগুলিতে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি হতে পারে। (weather report)

উত্তরবঙ্গের তিনটি জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে আলিপুর। এই জেলাগুলি হল দার্জিলিং, জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার। এছাড়া উত্তরবঙ্গের অন্যান্য জেলাতেও হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। মঙ্গলবার কালিম্পং এবং দার্জিলিং জেলাতে বেশি বৃষ্টি হতে পারে। বৃহস্পতিবার থেকে উত্তরবঙ্গে বৃষ্টির পরিমাণ কমবে। তবে আগামী রবিবার থেকে তা ফের বাড়ার সম্ভাবনা রয়েছে।

আজ মঙ্গলবার কলকাতায় আংশিক মেঘলা আকাশ থাকবে। কোথাও কোথাও দু-এক পশলা হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। বৃহস্পতিবার পর্যন্ত আবহাওয়া একই রকম থাকবে। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকায় আর্দ্রতাজনিত অস্বস্তি বাড়বে।

গতকাল অর্থাৎ সোমবার দুপুরে শহরের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৩৩ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে এক ডিগ্রি বেশি। মঙ্গলবার ভোরে শহরের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৮.৫ ডিগ্রি সেলসিয়াস। আর্দ্রতার পরিমাণ ৬৮ থেকে ৯৪%।

মোদীর বহুবর্ণের পাগড়িতে রাজস্থানি বাঁধনির কাজ, লালকেল্লার ভাষণে নজর কাড়ল আবারও


```