Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: ‘কাছের অনেককে বলেছিলাম, বৈভবকে প্রথম বলে আউট করব!’ কথা দিয়ে কথা রাখলেন প্রফুল্লI PAC-Vinesh Chandel: ভোর পর্যন্ত আদালতে শুনানি, ১০ দিনের ইডি হেফাজতে আইপ্যাক ডিরেক্টর ভিনেশ'নিষিদ্ধ' ভারতীয় গানে প্রয়াত আশা ভোঁসলেকে শেষ শ্রদ্ধা! পাক চ্যানেলকে শোকজ, সমালোচনা দেশের ভিতরেই হরমুজ মার্কিন নৌ অবরোধে কোণঠাসা ইরান! তেল রফতানি প্রায় থমকে, দিনে ক্ষতি ৪৩৫ মিলিয়ন ডলারIPL 2026: আইপিএল অভিষেকে সেরা বোলিং পারফরম্যান্স! কে এই সাকিব হুসেন? ৪৯ লাখের টিকিট থাকা সত্ত্বেও বোর্ডিং বাতিল! বিমান সংস্থার সিইও-র বিরুদ্ধে FIR-এর নির্দেশ আদালতেরশ্রমিকদের বিক্ষোভে অশান্ত নয়ডা! পাক-যোগে ষড়যন্ত্র? তদন্তে পুলিশ, ধৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৩০০ নিজেকে ‘যিশু’ সাজিয়ে পোস্ট! তীব্র বিতর্কের মুখে ছবি মুছলেন ট্রাম্প, সাফাই দিয়ে কী বললেন?IPL 2026: পয়লা ওভারেই ৩ উইকেট, স্বপ্নের আইপিএল অভিষেক! কে এই প্রফুল্ল হিঙ্গে?ইরান-মার্কিন বৈঠক ব্যর্থ নেতানিয়াহুর ফোনে! ট্রাম্পের প্রতিনিধিকে কী এমন বলেছিলেন, খোলসা করলেন নিজেই

রায়গঞ্জের 'তৃণমূল' বিধায়ক কৃষ্ণ কল্যাণীর বাড়িতে আয়কর-ইডির যৌথ হানা

দ্য ওয়াল ব্যুরো: বুধবার সাতসকালেই আয়কর-ইডির জোড়া হানা রায়গঞ্জের বিধায়ক কৃষ্ণ কল্যাণীর (Krishna Kalyani Income tax raid) বাড়িতে। সূত্রের খবর, আয় বহির্ভূত সম্পত্তির হদিস পেয়েই আয়কর দফতরের আধিকারিকরা হানা দিয়েছেন পিএসসির চেয়ারম্যানের (PSC cha

রায়গঞ্জের 'তৃণমূল' বিধায়ক কৃষ্ণ কল্যাণীর বাড়িতে আয়কর-ইডির যৌথ হানা

শেষ আপডেট: 3 May 2023 05:42

দ্য ওয়াল ব্যুরো: বুধবার সাতসকালেই আয়কর-ইডির জোড়া হানা রায়গঞ্জের বিধায়ক কৃষ্ণ কল্যাণীর (Krishna Kalyani Income tax raid) বাড়িতে। সূত্রের খবর, আয় বহির্ভূত সম্পত্তির হদিস পেয়েই আয়কর দফতরের আধিকারিকরা হানা দিয়েছেন পিএসসির চেয়ারম্যানের (PSC chairman) বাড়িতে। দোসর হয় ইডি। বিধায়কের বাড়ি সহ তিনটি ঠিকানায় চলছে তল্লাশি।

এদিন যে বিধায়কের বাড়িতে আয়কর দফতরের আধিকারিকরা হানা দিতে পারেন এমন আগাম কোনও ইঙ্গিত ছিল না বলে জানিয়েছেন বিধায়কের আপ্তসহায়ক। তিনি জানান, আচমকাই প্রায় ৪০ জন আধিকারিক তাঁর বাড়িতে আসেন। প্রথমে তাঁরা বুঝতেই পারেননি ইনকাম ট্যাক্স অফিসাররা এসেছেন নাকি অন্য কোনও গোয়েন্দা সংস্থা। বাড়িতে ঢুকেই প্রথমে বিধায়কের মোবাইল ফোন নিয়ে নেন ওই আধিকারিকরা। এরপরেই শুরু হয় তল্লাশি। পরে তাঁরা জানতে পারেন, ইডি এবং আয়কর যৌথভাবে হানা দিয়েছে বিধায়কের বাড়িতে।

বিধায়কের বাড়ি ও ব্যবসায়িক প্রতিষ্ঠান মিলিয়ে তিন জায়গায় তল্লাশি শুরু হয় একসঙ্গে। প্রায় দু’ঘণ্টা ধরে তল্লাশি চলছে। বিধায়কের বাড়িতে আয়কর ও ইডি হানার খবর পেয়েই তাঁর অনুগামীরা বাড়ির সামনে পৌঁছে যান। রাজনৈতিক ষড়যন্ত্রের অভিযোগ করতে থাকেন তাঁরা।

২০২১ সালে বিজেপির টিকিটে রায়গঞ্জ বিধানসভা থেকে জয়ী হন কৃষ্ণ। পরে তিনি তৃণমূলে যোগ দেন। তবে খাতায়কলমে এখনও তিনি বিজেপি বিধায়ক।

তৃণমূল নেতৃত্বের দাবি, এই অভিযানের পিছনে রয়েছে রাজনৈতিক প্রতিহিংসা। এখন উত্তরবঙ্গ সফরে রয়েছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। রায়গঞ্জেও কর্মসূচি ছিল তাঁর। তৃণমূলে নবজোয়ার কর্মসূচিতে কৃষ্ণবাবুর জনভিত্তির প্রমাণ পেয়েছেন সবাই। তারপরেই কেন্দ্রীয় তদন্তকারীদের দিয়ে এই অভিযান। যদিও এই পুরো অভিযোগ উড়িয়ে দিয়েছে গেরুয়া শিবির।

ময়নায় বন্ধ দোকানপাট, বাঁশ দিয়ে ঘেরা রাস্তা, ১২ ঘণ্টা বনধে সকাল থেকে রাস্তায় বিজেপি


```