Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

রাতের আঁধারে স্কুলের বাগানে বাঁধা হচ্ছিল বোমা, অধীরের গড়ে রাজনৈতিক তরজা

দ্য ওয়াল ব্যুরো: দিকে দিকের অশান্তি জানান দিচ্ছে বঙ্গে ভোট এসেছে৷ সেই অশান্তির আঁচ এবার প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরীর গড় হিসেবে পরিচিত মুর্শিদাবাদে৷ সাত সকালে জেলার ডোমকলের বাগডাঙ্গা মুরারীপুর এলাকায় স্কুল লাগোয়া বাগানে বোমা,  বোম

রাতের আঁধারে স্কুলের বাগানে বাঁধা হচ্ছিল বোমা, অধীরের গড়ে রাজনৈতিক তরজা

শেষ আপডেট: 3 July 2023 07:03

দ্য ওয়াল ব্যুরো: দিকে দিকের অশান্তি জানান দিচ্ছে বঙ্গে ভোট এসেছে৷ সেই অশান্তির আঁচ এবার প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরীর গড় হিসেবে পরিচিত মুর্শিদাবাদে৷ সাত সকালে জেলার ডোমকলের বাগডাঙ্গা মুরারীপুর এলাকায় স্কুল লাগোয়া বাগানে বোমা,  বোমা তৈরির মশলা,  বোমার সরঞ্জামকে ঘিরে তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়ে জনমানসে৷ বোমাকে কেন্দ্র করে তৃণমূল এবং কংগ্রেসের মধ্যে শুরু হয়েছে রাজনৈতিক তরজা৷ বোমা কাণ্ডের নেপথ্যে কংগ্রেসের ‘হাত’ দেখছে শাসক তৃণমূল৷ পাল্টা চক্রান্তের অভিযোগে সরব অধীর অনুগামীরা৷

স্থানীয় সূত্রের খবর: ডোমকলের বাগডাঙ্গা মুরারীপুর এলাকায় স্কুল লাগোয়া বাগানে রাতের অন্ধকারে বাঁধা হচ্ছিল বোমা৷ সকালে স্কুল সংলগ্ন এলাকায় সেগুলি পড়ে থাকতে দেখা যায়৷ খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ৷ ঘটনাস্থল থেকে উদ্ধার হয়েছে বোমা,  বোমা তৈরির প্রচুর মশলা ও বিভিন্ন সামগ্রী৷ এলাকাটি ঘিরে রেখেছে ডোমকল থানার পুলিশ। কে বা কারা এই বোমা বাঁধছিল, তদন্ত শুরু করেছে পুলিশ৷

স্থানীয় তৃণমূল কর্মীদের দাবি,  রাতেই স্কুল সংলগ্ন বাঁশ বাগানে কয়েকজনকে দেখেন তারা৷ তারা বাঁশ বাগানের ভেতরে বোমা বাঁধছিল৷ তৃণমূল কর্মীদের আরও দাবি,   তাঁদের দেখেই দুষ্কৃতীরা চম্পট দেয়৷ ঘটনায় কংগ্রেসের দিকে অভিযোগের আঙুল তুলেছে তৃণমূল। তাঁদের মতে, পাঁচদিন পরেই পঞ্চায়েত ভোট৷ ভোটের আগে এলাকায় অশান্তি পরিবেশ তৈরি করতেই কংগ্রেস দুষ্কৃতীদের দিয়ে বোমা বাঁধার কাজ করছিল৷ পুলিশ সঠিকভাবে তদন্ত করলেই সবটা স্পষ্ট হবে৷ অভিযোগ উড়িয়ে স্থানীয় কংগ্রেস কর্মীদের দাবি,  রাতে রাস্তায় ঘুরছিল তৃণমূলের নেতারা। অশান্তির আশঙ্কায় বাইরে যাননি তারা। তৃণমূলের বিরুদ্ধেই পাল্টা চক্রান্তের অভিযোগ করছেন কংগ্রেস কর্মীরা।

তবে পুরো ঘটনাকে ঘিরে তীব্র চাঞ্চল্য তৈরি হয়েছে জনমানসে৷ ইতিমধ্যেই রাজ্যজুড়ে ভোটের বলি একাধিক৷ সেই প্রসঙ্গ টেনে স্থানীয় বাসিন্দারা বলছেন, ভোটের লড়াই হোক৷ কিন্তু নতুন করে যেন কোনও মায়ের কোল খালি না হয়, সেদিকে নজর দিক শাসক বিরোধী সবপক্ষই৷

আরও পড়ুন: মিছিলে হামলার নালিশ, সিপিএম-তৃণমূল সংঘর্ষে উত্তপ্ত চণ্ডীতলা


```