Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনের

দুর্গাপুরে বিনা নোটিশে ভেঙে দেওয়া হল দোকান, ক্ষতিগ্রস্ত ১৩জন ব্যবসায়ী

দ্য ওয়াল ব্যুরো, দুর্গাপুরে: বিনা নোটিশে ভেঙে দেওয়া হল বেশ কয়েকটি দোকান। তাতে চানাপউতর শুরু হয়েছে দুর্গাপুরে। সোমবার স্থানীয় ভগৎ সিং মোড়ের কাছে ডিএসপি জমিতে গজিয়ে ওঠা ১৩টি দোকান ভেঙে দেওয়া হয়। সেই নিয়ে ক্ষোভ উগরেছেন বাজার কমিটির সদস্

দুর্গাপুরে বিনা নোটিশে ভেঙে দেওয়া হল দোকান, ক্ষতিগ্রস্ত ১৩জন ব্যবসায়ী

শেষ আপডেট: 15 February 2021 15:33

দ্য ওয়াল ব্যুরো, দুর্গাপুরে: বিনা নোটিশে ভেঙে দেওয়া হল বেশ কয়েকটি দোকান। তাতে চানাপউতর শুরু হয়েছে দুর্গাপুরে। সোমবার স্থানীয় ভগৎ সিং মোড়ের কাছে ডিএসপি জমিতে গজিয়ে ওঠা ১৩টি দোকান ভেঙে দেওয়া হয়। সেই নিয়ে ক্ষোভ উগরেছেন বাজার কমিটির সদস্যরা। কেন বিনা নোটিশে এই দোকানগুলোকে ভেঙে দেওয়া হল? তানিয়ে প্রশ্ন তুলেছেন তাঁরা। বাজার কমিটির সভাপতি শিবু ঠাকুর জানান, '' ২০১৭ সালে সেই সময়ের মহকুমাশাসক, ডিএসপির আধিকারিক এবং পুলিশ কমিশনার বাজারের পুরনো দোকানদের নিয়ে একটি বৈঠক করা হয়েছিল। সেখানে বলা হয়, রাস্তা সম্প্রসারণের জন্য সেখানে থাকা দোকানগুলি পেছনের খালি জায়গায় নিয়ে যেতে হবে ব্যবসায়ীদের। সেই কথা অনুযায়ী, পেছনের জায়গায় দোকানদাররা নিজেদের গাঁটের কড়ির খরচ করে দোকান করে ছিলেন।'' তাঁর অভিযোগ, কিন্তু আজ, সোমবার হঠাৎ ডিএসপি কতৃর্পক্ষ সে সব দোকান ভেঙ্গে দেয়। তাই এবার মাথায় হাত পড়েছে ব্যবসায়ীদের। তাঁরা কয়েক লক্ষ টাকা খরচ করে দোকান করেছিলেন।'' শিবু ঠাকুরের দাবি, ''২০১৭ সালের বৈঠকের কোন চিঠি তাঁদের কাছে নেই। সেই কারণে তাঁরা অসহায় হয়ে পড়েছেন। কোথায় তাঁরা দোকানঘরের জন্য আবেদন করবেন, তা স্থির করতে পারছেন না। জমি ডিএসপি কর্তৃপক্ষও কোন কথা শুনতে চাইছেন না।'' এখন ভোটবাজারে তৃণমূল-বিজেপির সংঘাতের জন্যই কি তাহলে এই ভাবে তেরোটি দোকান ভেঙে দেওয়া হল? সেই সন্দেহ দানা বাঁধছে ব্যবসায়ীমহলে।

```