Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ক্যান্ডিডেটস জিতে বিশ্ব চ্যাম্পিয়নশিপে গুকেশের মুখোমুখি সিন্দারভ, ড্র করেও খেতাবের লড়াইয়ে বৈশালীIPL 2026: চেন্নাইয়ের বিরুদ্ধে হেরে টেবিলের তলানিতে কেকেআর! গুরুতর বদলের ইঙ্গিত রাহানের নববর্ষের 'শুভনন্দন'-এও মুখ্যমন্ত্রীর SIR তোপ! বাংলায় পয়লা বৈশাখের শুভেচ্ছা প্রধানমন্ত্রীরইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ

ফাঁকা মাঠে পড়ে অপরিচিত যুবকের গুলিবিদ্ধ পচাগলা দেহ! সালানপুরে শোরগোল

দ্য ওয়াল ব্যুরো, পশ্চিম বর্ধমান: স্থানীয় একটি মাঠ থেকে উদ্ধার হল যুবকের গুলিবিদ্ধ, পচাগলা দেহ (Dead body found)। শনিবার এই ঘটনা ঘিরে উত্তেজনা ছড়ায় সালানপুর থানা (Salanpur police) এলাকায়। তবে যুবকের পরিচয় জানা যায়নি। সালানপুরের মহিষামুড়া

ফাঁকা মাঠে পড়ে অপরিচিত যুবকের গুলিবিদ্ধ পচাগলা দেহ! সালানপুরে শোরগোল

শেষ আপডেট: 14 May 2023 06:32

দ্য ওয়াল ব্যুরো, পশ্চিম বর্ধমান: স্থানীয় একটি মাঠ থেকে উদ্ধার হল যুবকের গুলিবিদ্ধ, পচাগলা দেহ (Dead body found)। শনিবার এই ঘটনা ঘিরে উত্তেজনা ছড়ায় সালানপুর থানা (Salanpur police) এলাকায়। তবে যুবকের পরিচয় জানা যায়নি।

সালানপুরের মহিষামুড়া গ্রাম একটি আদিবাসী অধ্যুষিত এলাকা। ওই গ্রামের মাঠেই যুবকের দেহ পড়েছিল।

স্থানীয়রা জানিয়েছেন, গত দুদিন আগেও মাঠে এমন কোনও অস্বাভাবিক কিছুই তাদের নজরে আসেনি। শনিবার সকালে আচমকাই দেহটি মাঠে পড়ে থাকতে দেখেন। কে বা কারা এমন কাণ্ড ঘটিয়েছে তা নিয়ে ধন্দে পড়েছেন সকলেই।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, শনিবার সকালেই এলাকার বাসিন্দারা সালানপুর থানায় খবর দেয়।খবর পাওয়া মাত্রই পুলিশ গিয়ে মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা হাসপাতালে পাঠায়।

ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্ট অনুযায়ী, যুবকের শরীর থেকে তিনটি গুলি পাওয়া গিয়েছে। তবে মৃত যুবকের কোনও পরিচয় জানা যায়নি। মৃত যুবকের বয়স আনুমানিক ৩৫ বছর।

পুলিশের অনুমান, কমপক্ষে ১০ থেকে ১৫ দিন আগে যুবকের মৃত্যু হয়েছে। অন্য কোনও জায়গায় যুবককে খুন করা হয়েছিল। রাতের অন্ধকারে কেউ বা কারা দেহ সালানপুর থানা এলাকার মাঠে ফেলে দিয়ে পালিয়েছে।

আসানসোল দুর্গাপুর পুলিশের ডিসিপি (পশ্চিম) অভিষেক মোদী বলেন, এক যুবকের মৃতদেহ পাওয়া গেছে। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, ওই যুবককে খুন করা হয়েছে। যুবকের কোনও পরিচয় পাওয়া যায়নি। পরিচয় জানতে পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।

সেনা ছাউনি থেকে উদ্ধার জওয়ানের দেহ! থুতনি থেকে মাথা ফুঁড়ে বেরিয়ে গিয়েছিল গুলি


```