
শেষ আপডেট: 14 March 2022 11:08
দ্য ওয়াল ব্যুরো : প্রধানমন্ত্রী (Imran Khan) জিনিসপত্রের দাম কমাতে পারছেন না। এই অভিযোগে পাকিস্তানের সংসদে প্রধানমন্ত্রী ইমরান খানের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব এনেছিলেন বিরোধীরা (Opposition)। ইমরান (Imran Khan) তার জবাবে সাফ জানালেন, “আলু-টম্যাটোর দাম কমানোর জন্য আমি রাজনীতি করতে আসিনি।” সোমবার পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের হাফিজাবাদ (Hafizabad) শহরে ইমরান এক জনসভায় ভাষণ দেন। তিনি বলেন, কেউ কেউ আমার সরকারকে ফেলে দিতে চাইছে। তারা অর্থ দিয়ে আইনসভার সদস্যদের বিবেক কিনে নিতে চায়। তাদের বিরুদ্ধে জাতিকে ঐক্যবদ্ধ (United) হতে হবে।
ইমরানের (Imran Khan) দাবি, তাঁর প্রধানমন্ত্রী পদের মেয়াদ যেটুকু বাকি আছে, তার মধ্যে তিনি পাকিস্তানকে শক্তিশালী দেশ হিসাবে গড়ে তুলবেন। সরকার নানা খাতে যে উৎসাহভাতা ঘোষণা করেছে, তার ফল ফলবে শীঘ্রই।
৬৯ বছর বয়সী ইমরান (Imran Khan) বলেন, ২৫ বছর আগে তিনি রাজনীতিতে যোগ দিয়েছিলেন। তাঁর উদ্দেশ্য ছিল তরুণদের জন্য কিছু করা। ব্যক্তিগত লাভের জন্য তিনি রাজনীতি করতে আসেননি। কারণ কোনও মানুষ যা কিছু পাওয়ার স্বপ্ন দেখতে পারে, সবই তাঁর ছিল।
প্রাক্তন ক্রিকেটার ইমরান বলেন, “আলু, পিঁয়াজের দাম কমানোর জন্য আমি রাজনীতিতে যোগ দিইনি। আমি দেশের তরুণদের জন্য কিছু করতে চেয়েছিলাম।” তেহরিক ই ইনসাফ দলের চেয়ারম্যান ইমরান বলেন, “যদি আমরা শক্তিশালী জাতি হিসাবে গড়ে উঠতে চাই, তাহলে আমাদের সত্যের পক্ষে থাকতে হবে। ২৫ বছর ধরে আমি একথাই বলে আসছি।” গত জানুয়ারি মাসে পাকিস্তানের ভোগ্যপণ্যের মূল্যসূচক বেড়েছে ১৩ শতাংশ। তা ২৪ মাসের মধ্যে সর্বোচ্চ। সোমবার পাকিস্তান মুসলিম লিগ (নওয়াজ)-এর সভাপতি শাহবাজ শরিফের বাড়িতে বৈঠকে বসেন বিরোধী নেতারা। ইমরান বলেন, যারা আমার সরকারকে ফেলে দেওয়ার চক্রান্ত করছে, তারা নিজেদের ষড়যন্ত্রের তলায় চাপা পড়বে।
আরও পড়ুন : Russia War : রাশিয়ার সঙ্গে বৈঠকে তিনটি শর্ত দেওয়া হবে, জানাল ইউক্রেন