Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?

সুরা–রসিকদের সুখবর!‌ পুজোর মুখে বাড়ছে না মদের দাম

দ্য ওয়াল ব্যুরো:‌ সুরা–রসিকদের জন্য বড় খবর‌!‌ পুজোর মুখে বাড়ছে না মদের দাম। আগে জানানো হয়েছিল, আগামীকাল, ১৫ সেপ্টেম্বর থেকে বেড়ে যাবে মদের দাম। কিন্তু আপাতত দাম বাড়ানোর সিদ্ধান্ত স্থগিত রাখছে আবগারি দফতর। অর্থাৎ, আপাতত পুরোনো দামেই মিলবে স

সুরা–রসিকদের সুখবর!‌ পুজোর মুখে বাড়ছে না মদের দাম

শেষ আপডেট: 14 September 2022 13:14

দ্য ওয়াল ব্যুরো:‌ সুরা–রসিকদের জন্য বড় খবর‌!‌ পুজোর মুখে বাড়ছে না মদের দাম। আগে জানানো হয়েছিল, আগামীকাল, ১৫ সেপ্টেম্বর থেকে বেড়ে যাবে মদের দাম। কিন্তু আপাতত দাম বাড়ানোর সিদ্ধান্ত স্থগিত রাখছে আবগারি দফতর। অর্থাৎ, আপাতত পুরোনো দামেই মিলবে সব মদ (IMFL, beer prices)। তবে পুজো মিটলেই দাম বাড়ানো হবে বলে জানা যাচ্ছে।

রাজস্ব বাড়ানোর লক্ষ্যে দেশি ও দেশে তৈরি রাম–হুইস্কি–সহ বিভিন্ন মদের (IMFL, beer prices) দাম বাড়ানোর সিদ্ধান্তের কথা জানিয়েছিল রাজ্যের আবগারি দফতর। জানানো হয়েছিল, আইন সংশোধন করে রাজ্য এবার দেশে তৈরি বিদেশি উৎপাদনকেই উৎসাহ দিতে চায়। এর জন্য বিধিতে "কান্ট্রি স্পিরিট" এর সংজ্ঞা বদলে "ইন্ডিয়া মেড লিকার" আখ্যা দেওয়া হয়েছে।

ইতিমধ্যেই জেলাগুলোতে সেই নির্দেশিকা ও পাঠানো হয়েছে। ফলে স্পিরিট ও ফরেন লিকার প্রস্তুতকারক সংস্থাগুলি তাদের লাইসেন্সেও বদল ঘটাতে পারবে। আবগারি দফতর সূত্রে খবর ছিল, দেশি–সহ বিভিন্ন মদের ১০ থেকে ১৫ শতাংশ দাম বাড়তে চলেছে পুজোর মুখেই। কত দাম বাড়তে পারে তা নিয়ে বিস্তারিত তালিকাও পাঠিয়ে দেওয়া হয়েছিল জেলাগুলিকে।

কিন্তু আবগারি দফতর সূত্রে খবর, এখনই ওই বর্ধিত দাম লাগু হচ্ছে না। পুজোর মুখে দাম বাড়ানোর পক্ষে সায় নেই রাজ্যের। সেজন্যই আপাতত বাড়ছে না মদের দাম। তবে পুজো মিটলেই দেশি মদের ক্ষেত্রে সর্বাধিক ২০ শতাংশ বাড়বে বলে জানা গিয়েছে।

ডোন্ট টাচ মাই বডি’‌, বিধানসভায় শুভেন্দুকে ঘিরে ধরবেন তৃণমূলের জুন–লাভলিরা!‌


```