Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশু

হারানো ছেলে পেল ৪১২, সেই ইমামের চোখে আরও কান্না

দ্য ওয়াল ব্যুরো :  সূর্য উঠেছে। কিন্তু আলো হয়নি ঘর। গত দু'মাস । জীবনের প্রথম বড় পরীক্ষায় সসম্মানে পাশ করেছে ছেলে, সে খবরেও  মঙ্গলবার কাটলো না অন্ধকার। বরং বাবা মায়ের গুমরানো কান্না এ দিন আছড়ে পড়ল সশব্দে। ৪১২ নম্বর পেয়ে এ বার মাধ্যমিক পা

হারানো ছেলে পেল ৪১২, সেই ইমামের চোখে আরও কান্না

শেষ আপডেট: 6 June 2018 13:20

দ্য ওয়াল ব্যুরো :  সূর্য উঠেছে। কিন্তু আলো হয়নি ঘর। গত দু'মাস । জীবনের প্রথম বড় পরীক্ষায় সসম্মানে পাশ করেছে ছেলে, সে খবরেও  মঙ্গলবার কাটলো না অন্ধকার। বরং বাবা মায়ের গুমরানো কান্না এ দিন আছড়ে পড়ল সশব্দে। ৪১২ নম্বর পেয়ে এ বার মাধ্যমিক পাশ করেছে আসানসোলের রেলপারের ইমাম মহম্মদ ইমদাতুল্লার হারিয়ে যাওয়া ছেলে মহম্মদ সইবুতুল্লা।  অন্ডালের একটি স্কুলে পড়াশোনা করত সে। এ খবর পেয়ে এ দিন ধারা নামল রেলপাড়ের অনেক মায়ের চোখেই। মার্চ মাসের শেষ। মানুষের শুভবুদ্ধিকে খাদের কিনারে দাঁড় করিয়ে হিংসার আগুনে পুড়ছে আসানসোল।  ২৫ মার্চ নিখোঁজ হয়ে গিয়েছিল সইবুতুল্লাহ।  বহু খুঁজেও তাঁর হদিশ করতে পারেনি পরিবার, পরিজন, প্রতিবেশীরা। ২৬ মার্চ দেহ উদ্ধার হয়েছিল তরতাজা কিশোরটির। নৃশংসভাবে ছেলেকে খুন করা হয়েছে বলে অভিযোগ করেছিলেন ইমাম সাহেব। তারপরেও  কিন্তু  নিজের অবস্থানে অনড় থেকেই  শান্তি ফেরানোর আবেদন নিয়ে পথে নেমেছিলেন। সন্তান হারানোর যন্ত্রণা বুকে চেপে আর কেউ যাতে হিংসার বলি না হয় তার আর্জি জানিয়েছিলেন। বুধবার মাধ্যমিকের ফল প্রকাশের পরেই ইমাম সাহেব জানতে পারেন তার হারানো সন্তান প্রথম বিভাগে পাশ করেছে। কিন্তু কাকে পাশে নিয়ে আনন্দ করবেন ? তাই নিজেকে গুটিয়ে রেখেছেন দিনভর। বললেন, " আমার চারপাশে যারা তারাও তো আমারই সন্তান। ওদের ভালো হোক। ওদের পড়াশোনার যে কোনও প্রয়োজনে পাশে দাঁড়ানোর চেষ্টা করব।"

```