Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

জয়নগরে অস্ত্র কারখানার হদিশ, গৃহস্থ বাড়ির মধ্যে চলছিল আগ্নেয়াস্ত্র তৈরির কাজ

দ্য ওয়াল ব্যুরো, দক্ষিণ ২৪ পরগনা: গোপন সূত্রে খবর পেয়ে দক্ষিণ ২৪ পরগনার জয়নগরে অস্ত্র কারখানার হদিশ পেল পুলিশ (Illegal arms factory in Jayanagar)। গৃহস্থ বাড়ির মধ্যে চলছিল আগ্নেয়াস্ত্র তৈরির কাজ! ইতিমধ্যে বাড়ির মালিককে গ্রেফতার করেছ

জয়নগরে অস্ত্র কারখানার হদিশ, গৃহস্থ বাড়ির মধ্যে চলছিল আগ্নেয়াস্ত্র তৈরির কাজ

শেষ আপডেট: 20 September 2023 08:55

দ্য ওয়াল ব্যুরো, দক্ষিণ ২৪ পরগনা: গোপন সূত্রে খবর পেয়ে দক্ষিণ ২৪ পরগনার জয়নগরে অস্ত্র কারখানার হদিশ পেল পুলিশ (Illegal arms factory in Jayanagar)। গৃহস্থ বাড়ির মধ্যে চলছিল আগ্নেয়াস্ত্র তৈরির কাজ! ইতিমধ্যে বাড়ির মালিককে গ্রেফতার করেছে পুলিশ। ধৃতকে জেরা করে চক্রের বাকিদের খোঁজ করছে পুলিশ।

পুলিশ জানিয়েছে, ধৃত ব্যক্তির নাম মহম্মদ জাকির ওরফে রহমতুল্লা শেখ। বুধবার ধৃতকে আদালতে হাজির করিয়ে নিজেদের হেফাজতে নেওয়ার আবেদন জানাবে পুলিশ। জয়নগরের কামারিয়াতে বাড়ির মধ্যে অস্ত্র কারখানা ফেঁদে বসেছিল ধৃত (Illegal arms factory in Jayanagar)। মঙ্গলবার বিকেলে সোর্স মারফৎ পুলিশ এই অস্ত্র কারখানার বিষয়ে নিশ্চিত হয়।

এরপরই বারুইপুর পুলিশ জেলার স্পেশাল অপারেশন গ্রুপ, জয়নগর ও বকুলতলা থানার পুলিশ যৌথভাবে অভিযান চালায় জয়নগরে। ক্রেতা সেজে যোগাযোগ করা হয় অস্ত্র ব্যবসায়ী রহমতুল্লার সঙ্গে। পুলিশের দাবি, নির্দিষ্ট অর্থের বিনিময়ে মঙ্গলবার বিকেলে অস্ত্র ডেলিভারি করার কথা ছিল। ঠিক হয়েছিল জয়নগরের ময়দা এলাকায় একটি নার্সিংহোমের সামনে হবে লেনদেন।

দীর্ঘক্ষণ ঘোরার পর ময়দা এলাকা থেকেই অভিযুক্তকে পাকড়াও করে পুলিশ। ধৃতের বাড়ি জয়নগর থানা এলাকার কাশিপুর কামারিয়া এলাকায়। পুলিশ জানিয়েছে, একেবারে গৃহস্থ বাড়ি। বাইরে থেকে দেখলে বোঝা যাবে না, ভিতরে রমরমিয়ে চলছে অস্ত্রের কারখানা! মূলত নির্জন এলাকায় দুকামরার ঘর ও সামনে চালা থাকা বাড়িতে চলছিল অস্ত্র তৈরির কারবার।

বাড়ির পিছনে রয়েছে পুকুর। যাতে কেউ কিছু বুঝতে না পারে, তাই পুকুরের ভিতরেই লুকোনো থাকত অস্ত্র। সেখান থেকে ৮টি সিঙ্গল শর্টার এবং ২টি একনলা দেশি বন্দুক বাজেয়াপ্ত করেছে পুলিশ। ঘটনাস্থল থেকে মিলেছে অস্ত্র তৈরির মেশিন, ড্রিল মেশিন, ডাইস, ফাইল, করাত, হ্যাক্সো, বাটালি, হাতুড়ি, লোহার পাত, পাইপ।

ধৃতকে জেরা করে চক্রের বাকিদের খোঁজ জানার চেষ্টা করছে পুলিশ। এর আগে এই জয়নগর থানা এলাকার ব্যাটরা গ্রামে বেআইনি অস্ত্র কারখানার সন্ধান পেয়েছিল পুলিশ। সেবারেও গৃহস্থ বাড়ির মধ্যে কারখানার হদিশ পেয়েছিল পুলিশ।

আরও পড়ুন: হোয়াটঅ্যাপ মেসেজে ২৫০ কিলোমিটার দূরে বদলি! পঞ্চায়েত দফতরের বিরুদ্ধে হাইকোর্টে অস্থায়ী কর্মীরা


```