Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

অভিষেকের নির্দেশ উড়িয়ে নির্দলের সমর্থনে বোর্ড গড়ল তৃণমূল, হাইকোর্টে যাচ্ছে বিজেপি

দ্য ওয়াল ব্যুরো, নদিয়া: অন্য দল থেকে এলে স্বাগত, কিন্তু বিক্ষুব্ধদের দলে নয়। পঞ্চায়েত ভোটের ফল প্রকাশের পরও নির্দল প্রশ্নে দলের কড়া অবস্থানের কথা স্পষ্টভাবে জানিয়েছিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhi

অভিষেকের নির্দেশ উড়িয়ে নির্দলের সমর্থনে বোর্ড গড়ল তৃণমূল, হাইকোর্টে যাচ্ছে বিজেপি

শেষ আপডেট: 8 August 2023 15:24

দ্য ওয়াল ব্যুরো, নদিয়া: অন্য দল থেকে এলে স্বাগত, কিন্তু বিক্ষুব্ধদের দলে নয়। পঞ্চায়েত ভোটের ফল প্রকাশের পরও নির্দল প্রশ্নে দলের কড়া অবস্থানের কথা স্পষ্টভাবে জানিয়েছিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)।

মঙ্গলবার অবশ্য ভিন্ন চিত্র দেখা গেল নদিয়ার রানাঘাট ১ নম্বর ব্লকের হবিবপুর গ্রাম পঞ্চায়েতে। তিনজন নির্দল প্রার্থীর সমর্থনে এদিন বোর্ড গঠন করল শাসকদল। হবিবপুর গ্রাম পঞ্চায়েতের মোট ২২টি আসনের মধ্যে তৃণমূল কংগ্রেস জয়ী হয়েছিল ১১ টি আসন, বিজেপি ৮টি এবং নির্দল পেয়েছিল ৩টি আসন।

এককভাবে সংখ্যাগরিষ্ঠতা পাওয়া সত্ত্বেও অভিষেকের নির্দেশ উড়িয়ে (Abhishek Banerjee) বিক্ষুব্ধ তৃণমূল কংগ্রেসের ৩ জন নির্দল প্রার্থীর সমর্থন নিয়ে পঞ্চায়েতের বোর্ড গঠন করা হল কেন, প্রশ্ন উঠেছে এলাকার রাজনৈতিক মহলে।

সরাসরি এই বিষয়ে কোনও সদুত্তর মেলেনি স্থানীয় তৃণমূল নেতৃত্বর কাছ থেকে। তৃণমূল কংগ্রেসের সদ্য নির্বাচিত গ্রাম পঞ্চায়েত প্রধান মমতা বিশ্বাস অবশ্য কোনও রাখ ঢাক না রেখেই বলেন, “নির্দলের ৩ জনের সমর্থন পেয়ে আমরা ১৪ টি আসন পেয়েছি। আর বিজেপি ৮টি আসন পাওয়ায়, ওরা বোর্ড গঠন করতে পারবে না বলে আগে থেকেই ভোটাভুটি না করে বেরিয়ে গিয়েছে ঘর থেকে।”

নির্দল প্রার্থী গোপাল ঘোষ বলেন, “আমরা আগেও তৃণমূলে ছিলাম এখনও আছি এবং আগামীতেও তৃণমূল কংগ্রেসেই থাকবো। আমরা তিনজন নির্দল প্রার্থী সমর্থন করেছি তৃণমূল কংগ্রেসকে।”

অন্যদিকে ভোটাভুটিতেও কারচুপির অভিযোগ এনেছে বিজেপি। বিজেপির মণ্ডল সভাপতি বাপ্পাদিত্য ঘোষের দাবি, “নির্দল প্রার্থীরা বিজেপিকেই সমর্থন করত। জোরপূর্বক ওদের দিকে সমর্থন করতে বাধ্য করেছে তৃণমূল। ভোটাভুটিতে অনিয়ম হয়েছে। তাই বাধ্য হয়ে ভোট দান থেকে আমরা সরে এসেছি। ঘটনার প্রতিবাদে হাইকোর্টে যাব।”

পঞ্চায়েত ভোটে টিকিট না পেয়ে নির্দল হিসেবে মনোনয়ন জমা দিয়েছিলেন তৃণমূলের একাংশ। বিদ্রোহ ঠেকাতে, ‘জিতলেও নির্দলদের দলে ফেরানো হবে না’ বলে ভোটের আগেই কড়া হুঁশিয়ারি (Abhishek’s message to independents) দিয়েছিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। শাস্তি হিসেবে ভোট পর্বেই রাজ্যের জেলায় জেলায় প্রায় দু’হাজার নির্দলকে (বিক্ষুব্ধ) দল থেকে বহিষ্কারও করা হয়েছিল।

এমনকী ফল প্রকাশের পর গত ১৪ জুলাই, ফল প্রকাশের তিনদিন পর কলকাতার এসএসকেএমে তৃণমূলের আক্রান্তদের দেখতে গিয়ে অভিষেক সাফ জানিয়ে দেন, ‘অন্য দল থেকে কেউ আসতে চাইলে দরজা খোলা। কিন্তু তৃণমূল কংগ্রেসের টিকিট না পেয়ে নির্দল হিসাবে দাঁড়িয়ে জিতেছেন, তাদের কাউকে দলে নেওয়া হবে না।’

আরও পড়ুন: 'বিক্ষুব্ধ’কেই জেলা সভাপতি! সল্টলেকে বিজেপির পার্টি অফিসে বিক্ষোভ কর্মী সমর্থকদের


```