Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

তৃণমূল দরজা খুললে বিজেপি দলটাই উঠে যাবে, মুর্শিদাবাদের ভোট প্রচারে বললেন অভিষেক

দ্য ওয়াল ব্যুরো : তৃণমূলে যোগ দেওয়ার জন্য বিজেপি বিধায়করা (BJP MLAs) লাইন দিয়ে রয়েছেন। গেট খুলে দিল বিজেপি পার্টিটাই উঠে যাবে। মুর্শিদাবাদের সামশেরগঞ্জে প্রচারে এসে বৃহস্পতিবার এমনটাই দাবি করলেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভ

তৃণমূল দরজা খুললে বিজেপি দলটাই উঠে যাবে, মুর্শিদাবাদের ভোট প্রচারে বললেন অভিষেক

শেষ আপডেট: 23 September 2021 18:09

দ্য ওয়াল ব্যুরো : তৃণমূলে যোগ দেওয়ার জন্য বিজেপি বিধায়করা (BJP MLAs) লাইন দিয়ে রয়েছেন। গেট খুলে দিল বিজেপি পার্টিটাই উঠে যাবে। মুর্শিদাবাদের সামশেরগঞ্জে প্রচারে এসে বৃহস্পতিবার এমনটাই দাবি করলেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দোপাধ্যায়। আগামী ৩০ সেপ্টেম্বর সামশেরগঞ্জ ও জঙ্গিপুর আসনে বিধানসভা নির্বাচন। সেই আসনে ভোটপ্রচারে এসে এদিন বিজেপিকে তুলোধনা করেন অভিষেক। সেইসঙ্গে তিনি দাবি করেন, তৃণমূলে যোগ দেওয়ার জন্য বিজেপি বিধায়করা লাইন দিয়ে রয়েছেন। এদিন সভা থেকে অভিষেক বলেন, 'ভাঙা পা নিয়ে ২১৩ আসন জিতেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। আগামী দিনে ত্রিপুরায় বিজেপির থেকেও আসন ছিনিয়ে নেবে তৃণমূল। বিজেপি বিধায়করা লাইন দিয়ে রয়েছেন। তৃণমূল গেট খুলে দিলে বিজেপি উঠে যাবে।' তাঁর কথায়, 'বিজেপির দুই ভাই, ইডি আর সিবিআই।' তিনি আরও বলেন, 'বহিরাগত সংস্থা দিয়ে নোটিশ পাঠানো হচ্ছে। বিজেপিকে হারাতে পারে একমাত্র তৃণমূল। আমরা ক্ষমতায় আসার ৩ মাসের মধ্যে সব প্রতিশ্রুতি পালন করেছি। বহিরাগতদের বাংলা থেকে বিদায় করে দিন। ত্রিপুরা, অসমে খেলা শুরু হয়ে গেছে। ত্রিপুরায় তৃণমূল জিতবে।' অভিষেক আরও বলেন, 'মনে আছে ডবল ইঞ্জিন সরকার। মানে চোরেদের সরকার। মমতা বন্দ্যোপাধ্যায়ের সিঙ্গল ইঞ্জিন সরকার। এমন ধাক্কা দিয়েছে ওদের রাতের ঘুম চলে গিয়েছে। আমি দায়িত্ব নিয়ে বলছি, বাংলা ভারতকে পথ দেখাবে। মুর্শিদাবাদে ২২-এর মধ্যে ২০ করতে হবে।' এদিন মঞ্চে উপস্থিত ছিলেন সেচ দপ্তরের প্রতিমন্ত্রী সাবিনা ইয়াসমিন, মন্ত্রী শ্রীকান্ত মাহাতো, ক্যানিং পূর্বের বিধায়ক শওকত মোল্লা, তৃণমূলের জঙ্গিপুর সাংগঠনিক জেলা সভাপতি খলিলুর রহমান, মুর্শিদাবাদ জেলা সাংগঠনিক সভাপতি সায়নী সিংহ রায়, ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবীর, সুতির বিধায়ক ইমানি বিশ্বাস, ফারাক্কার বিধায়ক মনিরুল ইসলাম প্রমুখ।

```