Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্যক্যান্ডিডেটস জিতে বিশ্ব চ্যাম্পিয়নশিপে গুকেশের মুখোমুখি সিন্দারভ, ড্র করেও খেতাবের লড়াইয়ে বৈশালীIPL 2026: চেন্নাইয়ের বিরুদ্ধে হেরে টেবিলের তলানিতে কেকেআর! গুরুতর বদলের ইঙ্গিত রাহানের নববর্ষের 'শুভনন্দন'-এও মুখ্যমন্ত্রীর SIR তোপ! বাংলায় পয়লা বৈশাখের শুভেচ্ছা প্রধানমন্ত্রীরইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?

আইসিএসই-তে ৪৯৮ পেয়ে বাংলা সেরা আসানসোলের অভয় ও আলিয়া! দেশের মধ্যে দ্বিতীয় তারা

দ্য ওয়াল ব্যুরো: আইসিএসইর (ICSE) দশম শ্রেণির পরীক্ষায় বাংলায় প্রথম ব়্যাঙ্কে রয়েছে দু'জনের নাম (Joint 1st)। ঘটনাচক্রে, দু'জনেই আসানসোলের (Asansol) বাসিন্দা। অভয় কুমার সিঙ্গানিয়া ও আলিয়া রাফাত। ৫০০-র মধ্যে তাদের প্রাপ্ত নম্বর ৪৯৮। অর্থাৎ ৯৯

আইসিএসই-তে ৪৯৮ পেয়ে বাংলা সেরা আসানসোলের অভয় ও আলিয়া! দেশের মধ্যে দ্বিতীয় তারা

শেষ আপডেট: 17 July 2022 16:56

দ্য ওয়াল ব্যুরো: আইসিএসইর (ICSE) দশম শ্রেণির পরীক্ষায় বাংলায় প্রথম ব়্যাঙ্কে রয়েছে দু'জনের নাম (Joint 1st)। ঘটনাচক্রে, দু'জনেই আসানসোলের (Asansol) বাসিন্দা। অভয় কুমার সিঙ্গানিয়া ও আলিয়া রাফাত। ৫০০-র মধ্যে তাদের প্রাপ্ত নম্বর ৪৯৮। অর্থাৎ ৯৯.৬ শতাংশ। দুজনেই সর্বভারতীয় ক্ষেত্রে মেধাতালিকায় দ্বিতীয় স্থান পেয়েছে বলে জানা গেছে। শুধু তাই নয়, রাজ্যে দ্বিতীয় হয়েছে আহেলী দত্ত, সেও আসানসোলেরই বাসিন্দা! তার প্রাপ্ত নম্বর ৪৯৬।

জানা গেছে, আসানসোল শহরের রাহালেনের বাসিন্দা অভয় কুমার সিঙ্গানিয়া পরীক্ষা দিয়েছিলো আসানসোলের সেন্ট প্যাট্রিক স্কুলের পড়ুয়া হিসেবে। তার বাবা প্রবীন সিঙ্গানিয়া অন্ডালের কাজোড়ায় একটি বেসরকারি সংস্থায় কর্মরত। মা গৃহবধূ।

অভয় এবার আইআইটি পড়ে ইঞ্জিনিয়ার হতে চায়। মুম্বাই যেতে চায় পড়াশোনার জন্য। সে জন্য সে ইতিমধ্যেই দুর্গাপুরের একটি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান থেকে প্রশিক্ষণ নিচ্ছে। পড়াশোনার পাশাপাশি তার হবি ছবি আঁকা।

আসানসোলের এজি চার্চ হাইস্কুল থেকে এই বছর পরীক্ষা দিয়েছিল আলিয়া রাফত। তার বাড়ি আসানসোলের ইসমাইলে। আলিয়ার বাবা আফসার আলম কুলটিতে সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষকতা করেন। মা গৃহবধূ। আলিয়া জানায়, সে ৯৮ শতাংশ নম্বর পাবে এটা নিশ্চিত ছিল। কারণ স্কুলে তার রেজাল্ট যথেষ্ট ভাল ছিল।

পড়াশোনার বাইরে আলিয়া গল্পের বই পড়া, ছবি আঁকা এবং গান শোনা পছন্দ করে। আগামী দিনে তার স্বপ্ন সে চিকিৎসক হবে ও সত্যিকারের মানুষের পাশে থাকার চেষ্টা করবে। বার্ণপুরের একটি বেসরকারি ইংরেজি মাধ্যম স্কুলে পড়াশোনার জন্য ভর্তি হয়েছে আলিয়া।

আলিয়ার সঙ্গেই আসানসোলের এজি চার্চ স্কুলে পড়ত আহেলী দত্ত। সেও বরাবরের মেধাবী ছাত্রী। ৪৯৬ পেয়ে দ্বিতীয় হয়েছে রাজ্যে।

সব মিলিয়ে আজকের আইসিএসই রেজাল্টে যেন আসানসোলের জয়গান। যুগ্ম প্রথম এবং দ্বিতীয়-- এই দুটি ব়্যাঙ্কে উজ্জ্বল স্থান দখল করতে পেরে গর্বের শেষ নেই আসানসোলবাসীর।

যে পড়াশোনা করে, সে গিটারও বাজায়! ৯৯%-র বেশি নম্বর পেয়ে আইসিএসই-তে তৃতীয় জলপাইগুড়ির প্রাপ্তি


```