Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

Ichhapur Death: গলার নলি কেটে খুন বৃদ্ধাকে! কারণ খুঁজছে পুলিশ

রবিবার নিজের বাড়িতে রক্তাক্ত অবস্থায় মেলে বৃদ্ধার দেহ (Ichhapur Death)! যা ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে ইছাপুর এলাকায়। পুলিশের (Noapara Police) প্রাথমিক অনুমান, ডাকাতি করার উদ্দেশেই তাঁর বাড়িতে হানা দেয় একদল দুষ্কৃতী। বাড়িতে একাই ছিলেন তিনি। দুষ্ক

Ichhapur Death: গলার নলি কেটে খুন বৃদ্ধাকে! কারণ খুঁজছে পুলিশ

শেষ আপডেট: 7 March 2022 03:00

রবিবার নিজের বাড়িতে রক্তাক্ত অবস্থায় মেলে বৃদ্ধার দেহ (Ichhapur Death)! যা ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে ইছাপুর এলাকায়। পুলিশের (Noapara Police) প্রাথমিক অনুমান, ডাকাতি করার উদ্দেশেই তাঁর বাড়িতে হানা দেয় একদল দুষ্কৃতী। বাড়িতে একাই ছিলেন তিনি। দুষ্কৃতীদের বাধা দেওয়ায় এই ঘটনা ঘটে। ইছাপুরের নতুন পাড়ায় ঘটনাটি ঘটে। স্থানীয় সূত্রে জানা গেছে, বৃদ্ধার নাম শিপ্রা চ্যাটার্জি। ৭৪ বছরের এই বৃদ্ধা ওই এলাকায় একাই বসবাস করতেন। তাঁর একমাত্র মেয়ে বিবাহ সূত্রে থাকেন পুনেতে। জানা গেছে, ওই এলাকারই এক বাসিন্দা দেখেন ওই বৃদ্ধার বাড়ির দরজা খোলা, ঘর অন্ধকার। অনেকক্ষণ ধরে বাইরে থেকে তাঁকে ডাকাডাকি করেও সাড়া মেলেনি। ফোনও করা হয় তাঁকে। ফোন সুইচ অফ ছিল। তাতেই সন্দেহ হয়। প্রতিবেশীরা তখন তাঁর ঘরে ঢোকে। দেখেন রক্তাক্ত অবস্থায় মেঝেতে পড়ে আছেন ওই বৃদ্ধা। তাঁর গকার নলি কাটা। ঘটনাটি দেখে প্ৰথমে স্তম্ভিত হয়ে যান তাঁরা। ঘোর কাটিয়ে খবর দেওয়া হয় নোয়াপাড়া থানায়। পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করে। ময়নাতদন্তের জন্য মৃতদেহ হাসপাতালে পাঠানো হয়। ঘটনার তদন্তে নেমেছে পুলিশ। জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এলাকার লোকজনকেও। পুনেতে তাঁর মেয়েকেও খবর দেওয়া হয়েছে। হত্যার পেছনে কারণ খুঁজছে পুলিশ। কে বা কারা এই ঘটনার সঙ্গে যুক্ত তাঁদেরও খোঁজ চালানো হচ্ছে। ঘটনায় ইছাপুর নতুন পাড়া এলাকায় থমথমে ভাব। আসেনি অ্যাডমিট কার্ড, আত্মহত্যার চেষ্টা পরীক্ষার্থীর! ত্রাতা অভিষেক

```