Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

Rampurhat Violence: কর্তব্যে গাফিলতি, রামপুরহাটের আইসিকে সাসপেন্ড করা হল

দ্য ওয়াল ব্যুরো: আগেই তাঁকে ক্লোজ করা হয়েছিল, এবার সাসপেন্ড করা হল! বগটুই গ্রামের হত্যাকাণ্ডের (Rampurhat Violence) দিনই ক্লোজড করা হয়েছিল রামপুরহাট থানার ইন্সপেক্টর ত্রিদীপ প্রামাণিককে। কর্তব্যে গাফিলতির অভিযোগে এবার তাঁকে সাসপেন্ড (Suspe

Rampurhat Violence: কর্তব্যে গাফিলতি, রামপুরহাটের আইসিকে সাসপেন্ড করা হল

শেষ আপডেট: 24 March 2022 11:32

দ্য ওয়াল ব্যুরো: আগেই তাঁকে ক্লোজ করা হয়েছিল, এবার সাসপেন্ড করা হল! বগটুই গ্রামের হত্যাকাণ্ডের (Rampurhat Violence) দিনই ক্লোজড করা হয়েছিল রামপুরহাট থানার ইন্সপেক্টর ত্রিদীপ প্রামাণিককে। কর্তব্যে গাফিলতির অভিযোগে এবার তাঁকে সাসপেন্ড (Suspend) করার নির্দেশ দেওয়া হল।

বৃহস্পতিবার রামপুরহাটের পুলিশ সুপারকে পশ্চিমবঙ্গের অতিরিক্ত ডিজিপি (আইন শৃঙ্খলা) নোটিশ পাঠিয়ে এই নির্দেশ দ্রুত লাগু করার কথা বলেন। উল্লেখ্য, ঘটনার দিনই ত্রিদীপ প্রামাণিককে ক্লোজ করার পাশাপাশি, এসডিপিও সায়ন আহমেদকে অপসারণ করা হয়। ঘটনার তদন্ত করছে তিন সদস্যের সিট।

এদিনই বগটুই গ্রামে যান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ক্ষতিগ্রস্ত পরিবারদের সঙ্গে কথা বলেন তিনি। ক্ষতিপূরণের আশ্বাস দেন। পাশাপাশি এই ঘটনার সঙ্গে জড়িত সকলকে অবিলম্বে গ্রেফতার করার নির্দেশও দেন তিনি। এমনকি ব্লক সভাপতি আনারুল হোসেনকেও গ্রেফতার করার নির্দেশ দেন। মুখ্যমন্ত্রীর নির্দেশের ঘন্টা খানেকের মধ্যেই তারাপীঠ থেকে আনারুলকে গ্রেফতার করা হয়।

অন্যদিকে, রাজ্য পুলিশের ডিজি মনোজ মালব্য বিষ্যুদবার দুপুরেই বিশেষ বিজ্ঞপ্তি জারি করে গোটা রাজ্যের সমস্ত পুলিশ কর্তাদের জানিয়ে দেন, আগামী দশ দিন ধরে স্পেশাল ড্রাইভ তথা তল্লাশি চলবে গোটা রাজ্যে। এই দশ দিনে যথাসম্ভব বেআইনি অস্ত্র ও বোমা বাজেয়াপ্ত করার নির্দেশ দেওয়া হয়েছে। যার অর্থ হল, আগামী ১০ দিন বাংলায় সমস্ত পুলিশের ছুটি কার্যত বাতিল করা হয়েছে।

রামপুরহাট কাণ্ডে কেস ডায়রি পেশ হাইকোর্টে, সিবিআই তদন্তের দাবি আইনজীবীদের


```