Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তান

দেবের আক্ষেপ জ্যোতিবাবুর জন্য, দিদিকে নিয়ে স্বপ্ন দেখছেন অভিনেতা

দ্য ওয়াল ব্যুরো, পশ্চিম মেদিনীপুর: প্রয়াত জ্যোতি বসুর (Jyoti Basu) প্রধানমন্ত্রী হতে না পারা বা সিপিএমের হতে না দেওয়ার সিদ্ধান্ত নিয়ে ডান, বাম নির্বিশেষে অনেকের আক্ষেপ রয়েছে। এবার সেই আক্ষেপ শোনা গেল তৃণমূলের সাংসদ তথা অভিনেতা (TMC MP

দেবের আক্ষেপ জ্যোতিবাবুর জন্য, দিদিকে নিয়ে স্বপ্ন দেখছেন অভিনেতা

শেষ আপডেট: 9 January 2023 16:39

দ্য ওয়াল ব্যুরো, পশ্চিম মেদিনীপুর: প্রয়াত জ্যোতি বসুর (Jyoti Basu) প্রধানমন্ত্রী হতে না পারা বা সিপিএমের হতে না দেওয়ার সিদ্ধান্ত নিয়ে ডান, বাম নির্বিশেষে অনেকের আক্ষেপ রয়েছে। এবার সেই আক্ষেপ শোনা গেল তৃণমূলের সাংসদ তথা অভিনেতা (TMC MP And Actor) দেবের (Dev) গলায়। সেইসঙ্গে দিদির জন্য তাঁর যে এক বুক স্বপ্ন রয়েছে তাও জানালেন ঘাটালের তৃণমূল সাংসদ।

সোমবার নিজের সংসদীয় কেন্দ্র ঘাটালে গিয়েছিলেন দেব। সেখানেই তাঁকে সাংবাদিকরা প্রশ্ন করেন, কী মনে হয়? ২০২৪-এ মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) প্রধানমন্ত্রী (PM) হতে পারবেন?

জবাবে দেব বলেন, ‘বাঙালি হিসেবে আমরা সবাই চাইব দিদি প্রধানমন্ত্রী হোন। তিনি আমাদের পার্টির নেত্রী। তিনি যদি প্রধানমন্ত্রী হন এর চেয়ে আনন্দের আর কী হতে পারে?’ এখানেই থামেননি দেব। ঘাটালের সাংসদ বলেন, ‘আমি ছোটবেলায় শুনেছিলাম, জ্যোতিবাবুর সামনে প্রধানমন্ত্রী হওয়ার সুযোগ এসেছিল। কিন্তু সেটা হয়নি। এবার যদি দিদি হন বাঙালি হিসেবে আমি খুশিই হব, সবাই খুশি হবেন।’

দেব এমনিতে বামপন্থী বাড়ির ছেলে। তাঁর জ্যেঠু ছিলেন সিপিএমের জোনাল কমিটির মেম্বার। হতে পারে বাড়ির লোকজনের কাছেই জ্যোতিবাবুর প্রধানমন্ত্রী না হওয়ার কথা ছোটবেলায় শুনেছিলেন তিনি। কিন্তু তিনি যে, আরএকটা জ্যোতিবাবুর মতো সেই ঘটনার পুণরাবৃত্তি তিনি চান না তাও স্পষ্ট করে দিয়েছেন।

ঘাটালের বন্যা ভ্রুকুটি নিয়ে অনেক দিন ধরেই মাস্টার প্ল্যানের বিষয়ে চর্চা চলছে। দেবও এ নিয়ে একাধিকবার কথা বলেছেন। এদিন তিনি বলেন, যে অর্থ বরাদ্দ করার কথা ছিল দিল্লির তা হয়নি। সাংসদ এও স্পষ্ট করে দেন, কেন্দ্র রাজ্যের যে সংঘাত চলছে, সে কারণেই এই মাস্টারপ্ল্যান বাস্তবায়িত করা যাচ্ছে না।  

দেব চান রক্তপাতহীন রাজনীতি, মমতার মন্ত্রী বললেন ‘ওসব সিনেমায় মানায়’


```