Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

লাল ডায়েরির কথা আমি জানি না, দেবযানী জানলে বলুক: সারদা-শুনানিতে সুদীপ্ত সেন

দ্য ওয়াল ব্যুরো: চিটফান্ড মামলা নিয়ে সর্বভারতীয় রাজনীতি সরগরম, তখন মঙ্গলবার বারাসত আদালত চত্বরে চমকে দেওয়ার মতোই দাবি করলেন, সারদা মামলা অন্যতম অভিযুক্ত সুদীপ্ত সেন। সারদা ব্যবসা যখন মধ্যগগণে তখন সুদীপ্তর ঠাটবাঁট, চলনবলন ছিল অন্যরকম। এখন জ

লাল ডায়েরির কথা আমি জানি না, দেবযানী জানলে বলুক: সারদা-শুনানিতে সুদীপ্ত সেন

শেষ আপডেট: 5 February 2019 13:43

দ্য ওয়াল ব্যুরো: চিটফান্ড মামলা নিয়ে সর্বভারতীয় রাজনীতি সরগরম, তখন মঙ্গলবার বারাসত আদালত চত্বরে চমকে দেওয়ার মতোই দাবি করলেন, সারদা মামলা অন্যতম অভিযুক্ত সুদীপ্ত সেন। সারদা ব্যবসা যখন মধ্যগগণে তখন সুদীপ্তর ঠাটবাঁট, চলনবলন ছিল অন্যরকম। এখন জেলে থেকে শরীর ভেঙে গিয়েছে। গালে খোঁচা খোঁচা সাদা দাড়ি। সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ দিন তিনি , "লাল ডায়েরি কোথায় আমি জানি না।" পুলিশ কমিশনার রাজীব কুমারের বাড়িতে সিবিআই হানা ও তার পরবর্তী মুখ্যমন্ত্রী বন্দ্যোপাধ্যায়ের ধর্ণা- এই সবটা মিলিয়ে বাংলা ও গোটা দেশের রাজনীতিতে ডামাডোল চলছে তিন দিন ধরে। সারা দেশ চোখ রেখেছে পরিস্থিতির উপর। আর এ সবের মাঝেই বারবার ঘুরে ফিরে এসেছে একটি লাল ডায়েরি কথা। গোয়েন্দা সূত্রে বলা হয়েছে, লাল রঙের ওই ডায়েরিতেই সারদা কেলেঙ্কারির নানা তথ্য প্রমাণ লিখিত আছে। তাতে নাকি লিপিবদ্ধ রয়েছে, কাকে কত টাকা দিয়েছিলেন সুদীপ্ত সেন। যে প্রমাণ লোপাটের ব্যাপারে পরে অভিযোগ উঠেছে। এ হেন আবহেই সারদা কেলেঙ্কারির মাথা সুদীপ্ত সেন মঙ্গলবার এমন দাবি করে বসেন। মঙ্গলবার সারদা মামলার শুনানিতে বারাসতের বিশেষ আদালতে আনা হয় সারদার প্রাক্তন কর্ণধার, অভিযুক্ত সুদীপ্ত সেনকে। সেখানেই আদালত চত্বরে সাংবাদিকদের তিনি বলেন, "আমি বারবার বলে এসেছি যে সারদা সম্পর্কিত লাল ডায়েরি বা নথি কোথায় আছে, আমার জানা নেই। এখনও তাই বলছি। তবে আমি অভিযুক্ত, আমার কথা আর কে শুনবে!" অথচ সারদা মামলারই আর এক অভিযুক্ত, সুদীপ্ত সেনের সহকারী দেবযানী মুখোপাধ্যায় বহু আগেই পুলিশি জেরায় স্বীকার করেছিলেন, লাল রঙের একটি ডায়েরিতে সারদা সংক্রান্ত নানা তথ্য লেখা রয়েছে। এই প্রসঙ্গ তুলে সুদীপ্তকে ফের জিজ্ঞেস করা হলে তিনি বলেন, "আমি তো জানি না বললাম। দেবযানী মুখার্জী যখন জানে বলেছে, তখন দেবযানীকেই জিজ্ঞেস করা ভাল।" সুদীপ্ত সেনকে সাংবাদিকরা জিজ্ঞাসা করেন, তিনি কি মনে করেন, সিবিআই কলকাতার পুলিশ কমিশনারকে জেরা করলে দ্রুত বিচার প্রক্রিয়া সম্পন্ন হবে? তারও কোনও জবাব দিতে চাননি সুদীপ্ত সেন। বলেন, আমি কিচ্ছু জানি না। দেখে নিন সুদীপ্ত সেন কী বলেছেন। https://www.youtube.com/watch?v=uw9DhrPohGE  

```