Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

শিলিগুড়ির রাস্তায় ইট দিয়ে স্ত্রীকে খুন করে সোজা থানায় স্বামী

দ্য ওয়াল ব্যুরো, শিলিগুড়ি: দিনের আলোয় সবার চোখের সামনে স্ত্রীকে খুন ( Wife Murdered ) করে সোজা থানায় ঢুকে পড়ল স্বামী ( Accuse Husband)। রাস্তায় বেড়িয়ে এমন ঘটনার মুখোমুখি হয়ে বুধবার সকালে হকচকিয়ে যান এলাকার মানুষ। আতঙ্কে ছোটাছুটি শুরু হয়

শিলিগুড়ির রাস্তায় ইট দিয়ে স্ত্রীকে খুন করে সোজা থানায় স্বামী

শেষ আপডেট: 21 December 2022 08:23

দ্য ওয়াল ব্যুরো, শিলিগুড়ি: দিনের আলোয় সবার চোখের সামনে স্ত্রীকে খুন ( Wife Murdered ) করে সোজা থানায় ঢুকে পড়ল স্বামী ( Accuse Husband)। রাস্তায় বেড়িয়ে এমন ঘটনার মুখোমুখি হয়ে বুধবার সকালে হকচকিয়ে যান এলাকার মানুষ। আতঙ্কে ছোটাছুটি শুরু হয়ে যায়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে আশঙ্কাজনক অবস্থায় ওই মহিলাকে উদ্ধার করে শিলিগুড়ি হাসপাতালে নিয়ে যায় পুলিশ ( Police Station)। সেখানেই কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত বলে ঘোষণা করেন।

বুধবার সাতসকালে এই ঘটনা ঘটে শিলিগুড়ি সংলগ্ন আশিঘরের পুর্ব চয়নপাড়ায়। পুলিশ জানিয়েছে, মৃত মহিলার নাম অনিতা দাস(৩৫)। এদিন সকালে তিনি সাইকেল নিয়ে কাজে যাচ্ছিলেন। আচমকাই তাঁর পিছনে ছুটতে শুরু করেন তাঁর স্বামী অজিত দাস। আশিঘর মোড় পেরিয়ে পুর্ব চয়নপাড়ার একটি গলিতে ঢুকতেই ইট দিয়ে স্ত্রীর মাথায় সজোরে আঘাত করতে থাকেন অজিত দাস। ঘটনাস্থলে রক্তাক্ত অবস্থায় লুটিয়ে পড়েন ওই মহিলা।

স্থানীয়রা এই দৃশ‍্য দেখে প্রাথমিকভাবে হতচকিত হয়ে পড়েন। সঙ্গে সঙ্গে আশিঘর ফাঁড়িতে খবর দেন। পুলিশ পৌঁছে আশঙ্কাজনক অবস্থায় ওই মহিলাকে উদ্ধার করে শিলিগুড়ি হাসপাতালে নিয়ে যায়। সেখানেই কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত বলে ঘোষণা করেন। এদিকে স্ত্রীকে মারার পর ওই ব্যক্তি নিজেই একটি ইটের টুকরো নিয়ে আশিঘর ফাঁড়িতে গিয়ে আত্মসমর্পণ করেন।

শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের ভক্তিনগর থানার আশিঘর আউটপোস্টের পুলিশ জানিয়েছে, অভিযুক্ত ব্যক্তির মানসিক অসুস্থতা রয়েছে বলে তাদের প্রাথমিক অনুমান। মনোরোগ বিশেষজ্ঞের কাছে তার চিকিৎসাও চলছিল। সেই কাগজ নিয়েই স্বামী স্ত্রীর মধ্যে বচসা বাঁধে। এই ঘটনায়একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে তদন্ত শুরু করেছে পুলিশ। এদিকে শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের আশিঘর ফাঁড়ি থেকে ঢিল ছোড়া দুরত্বে এমন ঘটনায় উদ্বিগ্ন স্থানীয় বাসিন্দারা।

জেলে বসে বই পড়ছে আফতাব, দেখা করছে না বাড়ির কারও সঙ্গে! পরের ‘চাল’ সাজাচ্ছে উকিলের সঙ্গে


```