Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

ভাত দিতে দেরি হওয়ায় মেয়েদের সামনেই মাকে পিটিয়ে খুন

দ্য ওয়াল ব্যুরো,উত্তর দিনাজপুর: 'একটু জিরিয়ে নিয়ে ভাত দিচ্ছি' এটুকুই বলতে পেরেছিল ক্লান্ত স্ত্রী৷ সেই অপরাধে প্রাণ দিতে হল ২৮ বছরের সুমনা শিকদারকে। দুপুরে ভাত খেতে চেয়ে তক্ষুনি খাবার না পাওয়ায় দুই নাবালক সন্তানের সামনেই তাদের মাকে বাঁশ দিয়ে

ভাত দিতে দেরি হওয়ায় মেয়েদের সামনেই মাকে পিটিয়ে খুন

শেষ আপডেট: 8 September 2020 13:50

দ্য ওয়াল ব্যুরো,উত্তর দিনাজপুর: 'একটু জিরিয়ে নিয়ে ভাত দিচ্ছি' এটুকুই বলতে পেরেছিল ক্লান্ত স্ত্রী৷ সেই অপরাধে প্রাণ দিতে হল ২৮ বছরের সুমনা শিকদারকে। দুপুরে ভাত খেতে চেয়ে তক্ষুনি খাবার না পাওয়ায় দুই নাবালক সন্তানের সামনেই তাদের মাকে বাঁশ দিয়ে পিটিয়ে খুন করে বাবা। তারপর রক্তাক্ত স্ত্রীর মৃতদেহ বাড়ির উঠোনে ফেলে রেখেই হাঁটতে হাঁটতে বাড়ি থেকে বেরিয়ে যান অভিযুক্ত স্বামী সুজন শিকদার। রায়গঞ্জের নোয়াপাড়া অঞ্চলের মানুষজন সাক্ষী রইল এই নৃশংস ঘটনার। মঙ্গলবার ৮ই সেপ্টেম্বর প্রকাশ্য দিবালোকে ঘটে যাওয়া এই নারকীয় ঘটনার জেরে অশান্তি ছড়ায় রায়গঞ্জ শহর লাগোয়া শীষগ্রাম নোয়াপাড়া এলাকায়। খবর যায় পুলিশেও। ঘটনাস্থলে গিয়ে তদন্ত শুরু করেছে রায়গঞ্জ থানার পুলিশ। রায়গঞ্জ শহর লাগোয়া শীষগ্রাম নোয়াপাড়ার বাসিন্দা সুমনা শিকদার লোকের বাড়িতে ঠিকে কাজ করে দুই মেয়েকে নিয়ে সংসার চালাতেন। স্বামী সুজন শিকদার সেলুনে কাজ করলেও সংসার খরচের টাকা সেভাবে কিছুই দিতেননা বলে অভিযোগ। পাশাপাশি সুজনের নেশা করা নিয়েও ওই পরিবারে গোলমাল লেগে থাকতো বলে জানিয়েছেন প্রতিবেশীরা। পারিবারিক অশান্তির জের একাধিকবার থানা পুলিশ অব্দিও গড়িয়েছে বলে জানা যায়। মঙ্গলবার দুপুরে লোকের বাড়ি থেকে কাজ সেরে স্ত্রী বাড়ি ফিরে আসতেই তার কাছে ভাত খেতে চায় সুজন। সুমনা জানায় একটু বিশ্রাম নিয়ে তারপরে খাবার দিচ্ছে সে। পাছে মা-বাবার মধ্যে নতুন করে গোলমাল বাধে, সেই ভয়ে ক্লাস ফাইভের ছাত্রী বড় মেয়ে অনামিকা নিজেই সেসময় এগিয়ে আসে বাবাকে খেতে দেওয়ার জন্য। কিন্তু কারও কথাতেই কর্ণপাত করেনি সুজন। বাড়ির উঠোনে পড়ে থাকা একটা বাঁশের খুঁটি তুলে নিয়ে দুই মেয়ের সামনেই আচমকা সুমনার মাথায় বেশ কয়েকবার আঘাত বসিয়ে দেয় সে। রক্তাক্ত অবস্থায় বাড়ির উঠোনেই মুখ থুবড়ে পড়ে যায় সুমনা। ঘটনাস্থলে তৎক্ষণাৎ মৃত্যু হয় সুমনা শিকদারের। স্ত্রী মারা গেছে বুঝতে পেরেই চুপচাপ হাঁটতে হাঁটতে অকুস্থল ছেড়ে বেরিয়ে যায় সুজন। তারপর থেকেই গা ঢাকা দিয়েছে সে। মেয়েদের চিৎকার শুনে ছুটে আসা পাড়াপ্রতিবেশীরাই নিজেদের উদ্যোগে খবর পাঠান স্থানীয় থানায়৷ রায়গঞ্জ থানার পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য হাসপাতালে পাঠিয়েছে। অভিযুক্ত সুজন শিকদার এখনও নিখোঁজ। সব দিক দেখেশুনে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

```