Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

চার নম্বর বউকে রাস্তায় ফেলে বেধড়ক মার! ভিডিও ভাইরাল হতেই পালিয়ে গেল অভিযুক্ত

দ্য ওয়াল ব্যুরো: বউকে ঘর থেকে টেনে বার করে এলোপাথাড়ি কিল-ঘুষি মারছে একটি লোক। ছুটছে গালাগালির ফোয়ারা। প্রতিবেশীরা এসে থামানোর চেষ্টা করছেন। সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়ার পরেই নড়েচড়ে বসল পুলিশ প্রশাসন। বুনিয়াদপুর পৌরসভার ছ'নম্বর ওয়

চার নম্বর বউকে রাস্তায় ফেলে বেধড়ক মার! ভিডিও ভাইরাল হতেই পালিয়ে গেল অভিযুক্ত

শেষ আপডেট: 15 January 2019 14:36

দ্য ওয়াল ব্যুরো:  পুলিশ জানিয়েছে, ৫৫ বছরের জীবন হালদার পেশায় মাছ ব্যবসায়ী। কয়েক দিন আগে তার চতুর্থ স্ত্রীকে এভাবেই মারধর করে সে। তবে এমনটা একেবারেই নতুন বা বিচ্ছিন্ন কোনও বিষয় নয় বলেই জানিয়েছেন প্রতিবেশীরা। এর আগের তিন স্ত্রীর মধ্যে প্রথম স্ত্রী মারা গেছেন অনেক আগেই। অভিযোগ, মারধরের ভয়ে পালিয়ে গেছেন দ্বিতীয় ও তৃতীয় স্ত্রী। বছর দুয়েক আগে বুনিয়াদপুরেরই বাসিন্দা পম্পা হাজরাকে ফের বিয়ে করে জীবন।
অভিযোগ, পম্পাকেও প্রায়ই মারধর করত জীবন। গত শনিবার দুপুরে রান্নায় নুন কম হওয়া নিয়ে ফের বচসা শুরু হয় তাঁদের। এর পরই তাঁকে মারধর করতে শুরু করে জীবন। রাস্তায় ফেলে মারধর করা হয় তাঁকে। স্থানীয়দের নজরে এলে, রক্ষা পান পম্পা। ঘটনাটির ভিডিও করে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দেন কয়েক জন। সঙ্গে সঙ্গে তা ভাইরাল হয়ে যায়। অভিযুক্ত জীবনের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি ওঠে। দেখে নিন সেই মারধরের ভিডিও।
এই একই ঘটনা মাস দেড়েক আগেও ঘটেছিল পম্পার সঙ্গে। তাঁর হাত বেঁধে বাড়ির মধ্যেই বেধড়ক মারধর করেছিল জীবন। খবর পাওয়ার পরে গত কাল গভীর রাতে পুলিশ ও বুনিয়াদপুর পৌরসভার কাউন্সিলাররা ঘটনাস্থলে যান। খবর পেয়ে আগেভাগেই অবশ্য গা-ঢাকা দেয় জীবন হালদার। তবে এখন পর্যন্ত থানায় কোনও লিখিত অভিযোগ দায়ের হয়নি বলেই জানিয়েছে পুলিশ। এমনকী পম্পা দাবি করেছেন, তিনি কোনও লিখিত অভিযোগই করবেন না।

```