
শেষ আপডেট: 21 July 2022 06:38
দ্য ওয়াল ব্যুরো: বিবাহ বিচ্ছেদ আটকাতে স্ত্রী'কে মানসিক রোগীর (Husband accused wife as mental patient) তকমা দিয়ে পাগলা গারদে (rehab) পাঠালেন স্বামী। না না, ভালবাসার টানে বিবাহ বিচ্ছেদ আটকাচ্ছেন এমনটা মোটেই নয়। বরং স্ত্রীর বাপের বাড়ির সম্পত্তি (dumdum) পাওয়ার লোভেই তাঁর স্বামী এমন কাজ করেছে বলে জানা যাচ্ছে।
সূত্রের খবর, ৩৫ বছর আগে এনজি মিত্র নামক এক ব্যক্তি দুই বছরের সুজাতাকে দত্তক নেন। মিত্রবাবু পেশায় সরকারি চাকুরীজীবী। তাঁর বিপুল পরিমাণ সম্পত্তির একমাত্র উত্তরাধিকারিণী তাঁর মেয়ে সুজাতা। ২০০৫ সালে স্থানীয় যুবক ইন্দ্র শর্মার প্রেমে পড়েন সুজাতা। ২০০৭ সালে বিয়ে হয় তাঁদের। এরপর তাঁদের একটি পুত্র সন্তান ও একটি কন্যা সন্তান হয়।
দমদম পুরসভার ১৩ নম্বর ওয়ার্ডের একটি আবাসনের বাসিন্দা সুজাতা ও ইন্দ্র। অনেকদিন ধরেই তাঁদের মধ্যে পারিবারিক অশান্তি চলছিল। ডিভোর্স ফাইল করেন সুজাতা। ১৮ জুলাই তাঁদের ডিভোর্স মামলার শুনানি ছিল। তার আগে ১৩ জুলাই দুপুর থেকে নিখোঁজ সুজাতা।
আবাসনে সুজাতার পরিচিতরা তাঁর খোঁজ না পেয়ে পুলিশের কাছে যায়। সন্ধ্যেবেলা জানা যায়, সুজাতা কাজের জন্য বাইরে গেলে রিহ্যাবের লোক এসে তুলে নিয়ে যান তাঁকে। সূত্র মারফত জানা গিয়েছে, সুজাতার স্বামী ইন্দ্র তাঁকে পাগল বলে রিহ্যাবে জানিয়েছিল।
স্থানীয়দের বক্তব্য, সুজাতা একেবারেই সুস্থ। তাঁকে আটকানোর জন্যই ইন্দ্র সুজাতা পাগল প্রমাণ করার চেষ্টা করছে।
আজকের গুগল ডুডলে কবিতা লিখছেন এক মহিলা! জানেন তিনি কেন বিখ্যাত