Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্যক্যান্ডিডেটস জিতে বিশ্ব চ্যাম্পিয়নশিপে গুকেশের মুখোমুখি সিন্দারভ, ড্র করেও খেতাবের লড়াইয়ে বৈশালীIPL 2026: চেন্নাইয়ের বিরুদ্ধে হেরে টেবিলের তলানিতে কেকেআর! গুরুতর বদলের ইঙ্গিত রাহানের নববর্ষের 'শুভনন্দন'-এও মুখ্যমন্ত্রীর SIR তোপ! বাংলায় পয়লা বৈশাখের শুভেচ্ছা প্রধানমন্ত্রীরইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?

Hunting Festival: জঙ্গলমহলে রমরমিয়ে চলছে 'শিকার উৎসব'! বন দফতর ব্যর্থ

দ্য ওয়াল ব্যুরো: বাড়ি বাড়ি প্রচার করেও জঙ্গলমহলে শিকার উৎসব (Hunting Festival) বন্ধ করতে ব্যর্থ বন দফতর। বাইরে থেকে আসা শিকারিদের হাতে প্রাণ গেল বহু পশুর। মাদলের বোল, বুইয়া নাচ আর অস্ত্র হাতে জঙ্গলে দাপিয়ে বেড়াল শিকারির দল। বুধবার পশ্চি

Hunting Festival: জঙ্গলমহলে রমরমিয়ে চলছে 'শিকার উৎসব'! বন দফতর ব্যর্থ

শেষ আপডেট: 14 April 2022 15:02

দ্য ওয়াল ব্যুরো: বাড়ি বাড়ি প্রচার করেও জঙ্গলমহলে শিকার উৎসব (Hunting Festival) বন্ধ করতে ব্যর্থ বন দফতর। বাইরে থেকে আসা শিকারিদের হাতে প্রাণ গেল বহু পশুর। মাদলের বোল, বুইয়া নাচ আর অস্ত্র হাতে জঙ্গলে দাপিয়ে বেড়াল শিকারির দল।

বুধবার পশ্চিম মেদিনীপুর ও ঝাড়গ্রাম জেলার লালগড় এলাকায় শিকার উৎসবে যাওয়া শিকারিরা একাধিক পশু শিকার করে উৎসব করতে করতে ফিরেছে। সেই ছবি উঠে এসেছে ‘দ্য ওয়ালের’ হাতে। এই দলটির কিছু সদস্যদের বুঝিয়ে বাড়ি পাঠায় লালগড় থানার পুলিশ ও বন দফতর। তবে চারদিক থেকে যেভাবে জঙ্গলে ঢুকে তাঁরা শিকার করছে তাতে বন দফতর ও পুলিশের ব্যর্থতার ছবিই ফুটে ওঠে।

আরও পড়ুন: ‘আমি চুনোপুঁটি, না খেয়ে মরতে হবে’, হল কী মদনের

কিছু অস্ত্র ও মৃত জন্তুর দেহ উদ্ধার করলেও শিকার থামাতে যে পরিমাণ পরিকাঠামো রাখা প্রয়োজন তা দেখা যায়নি। এলাকার স্থানীয় মানুষ এর তীব্র নিন্দা করে বলেন, এই ঘটনায় জঙ্গলের ভারসাম্য নষ্ট হতে বাধ্য।

বর্তমান সরকারের আমলে শিকার ঠেকাতে শুরু হয় নানা ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠান। সেখানে সচেতন করা হয় গ্রামবাসী ও শিকারিদের। কিন্তু জঙ্গল লাগোয়া এলাকাগুলিতে বাড়ি বাড়ি প্রচার করেও শিকার রুখতে ব্যর্থ তাঁরা।

তবে পুলিশ ও বন দফতরের কর্মীরা শিকারিদের তাড়া করলে অস্ত্র ফেলে পালিয়ে যায় সবাই। এরপর তাদের ফেলে যাওয়া অস্ত্রগুলি বাজেয়াপ্ত করে পুলিশ। তবে অনেকেই বলছেন সঠিক পরিকল্পনা করে যদি প্রথমেই ব্যবস্থা নেওয়া হত তাহলে এতগুলো জন্তুর জীবনহানি ঠেকানো সম্ভব হত। এক্ষেত্রে বন দফতরের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠছে।


```