ইনফ্লুয়েঞ্জায় কাবু জলপাইগুড়ি, চিকিৎসাধীন শতাধিক শিশু
দ্য ওয়াল ব্যুরো: জ্বর, পেটখারাপ, খিঁচুনি-সহ নানাবিধ উপসর্গ নিয়ে শতাধিক শিশু চিকিৎসাধীন জলপাইগুড়ি সদর হাসপাতালে। এই ভয়াবহ পরিস্থিতি সামাল দিতে সেখানে তড়িঘড়ি বেড বাড়িয়ে নতুন বিভাগ চালু করল হাসপাতাল কর্তৃপক্ষ।
গত চার দিন ধরে দফায় দফায় জলপাই
শেষ আপডেট: 12 September 2021 14:30
দ্য ওয়াল ব্যুরো: জ্বর, পেটখারাপ, খিঁচুনি-সহ নানাবিধ উপসর্গ নিয়ে শতাধিক শিশু চিকিৎসাধীন জলপাইগুড়ি সদর হাসপাতালে। এই ভয়াবহ পরিস্থিতি সামাল দিতে সেখানে তড়িঘড়ি বেড বাড়িয়ে নতুন বিভাগ চালু করল হাসপাতাল কর্তৃপক্ষ।
গত চার দিন ধরে দফায় দফায় জলপাইগুড়ি জেলার সদর, ময়নাগুড়ি, ধূপগুড়ি ব্লকের পাশাপাশি কোচবিহার জেলার হলদিবাড়ি থেকেও এই ধরনের উপসর্গ নিয়ে দেড় শতাধিক শিশু জলপাইগুড়ি সদর হাসপাতালের পেডিয়াট্রিক বিভাগে ভর্তি হয়েছে।
এদের মধ্যে বেশ কিছু শিশু সুস্থ হয়ে বাড়ি ফিরে গেলেও এই মুহুর্তে জেলা সদর হাসপাতালের শিশু বিভাগে ১২১ জন শিশু চিকিৎসাধীন রয়েছে। এর কারণ হিসেবে আবহাওয়া পরিবর্তনকেই দায়ী করার পাশাপাশি ইনফ্লুয়েঞ্জা ভাইরাসের সংক্রমণকেও প্রাথমিকভাবে দায়ী করেছেন চিকিৎসকরা।
রাজারহাটে লকআপে মৃত যুবকের দেহে নেই আঘাতের চিহ্ন, বলছে ময়নাতদন্তের রিপোর্ট
ঘটনায় সুচরিতা সরকার নামে এক মা জানালেন, গত দু'দিন ধরে তাঁর ছেলের ক্রমশ জ্বর বাড়ছে। ওষুধ দিলেও ২ ঘন্টার আগে জ্বর কিছুতেই কমছে না। তাই বাধ্য হয়ে হাসপাতালে এসেছেন তিনি। আয়েশা খাতুন নামে আরেক মা জানান, শনিবার রাত থেকে তাঁর বছর দুয়েকের শিশুপুত্রের ধুমজ্বর। সকালে তিনি বাচ্চাকে হাসপাতালে নিয়ে এলে ডাক্তারবাবু ইঞ্জেকশন দেন। এখন বাচ্চার জ্বর নেই।
ঘটনায় হাসপাতালের ভারপ্রাপ্ত সুপার ডাক্তার রাহুল ভৌমিক জানান, ভর্তি হওয়া সমস্ত শিশুর কোভিড টেস্ট করা হয়েছে। সকলের রিপোর্ট নেগেটিভ। ইতিমধ্যেই বিষয়টি নিয়ে স্বাস্থ্য ভবনের সাথে কথা বলেছে জেলা স্বাস্থ্য দফতর। প্রয়োজনে রক্ত এবং মলের নমুনাও পরীক্ষার জন্য পাঠানো হবে।
পড়ুন দ্য ওয়ালের সাহিত্য পত্রিকা 'সুখপাঠ'