Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনের

ভোট পরবর্তী হিংসা: সোমবার অভিযোগ শুনতে সল্টলেকে বসবে জাতীয় মানবাধিকার কমিশনের দল

দ্য ওয়াল ব্যুরো: বাংলায় ভোট পরবর্তী হিংসা পরিস্থিতি খতিয়ে দেখতে কলকাতা হাইকোর্টের নির্দেশেই রাজ্যে এসেছে জাতীয় মানবাধিকার কমিশনের একাধিক দল। সেই দলগুলি রাজ্যের বিভিন্ন প্রান্তে ঘুরছে, আক্রান্তদের সঙ্গে কথা বলছে অভিযোগ নিচ্ছে। এবার কলকাতাতে

ভোট পরবর্তী হিংসা: সোমবার অভিযোগ শুনতে সল্টলেকে বসবে জাতীয় মানবাধিকার কমিশনের দল

শেষ আপডেট: 27 June 2021 17:35

দ্য ওয়াল ব্যুরো: বাংলায় ভোট পরবর্তী হিংসা পরিস্থিতি খতিয়ে দেখতে কলকাতা হাইকোর্টের নির্দেশেই রাজ্যে এসেছে জাতীয় মানবাধিকার কমিশনের একাধিক দল। সেই দলগুলি রাজ্যের বিভিন্ন প্রান্তে ঘুরছে, আক্রান্তদের সঙ্গে কথা বলছে অভিযোগ নিচ্ছে। এবার কলকাতাতে অভিযোগ শুনতে ক্যাম্প গড়ল জাতীয় মানবাধিকার কমিশন। রবিবার বিকেল চারটে থেকে তারা বসেছিল সল্টলেক সেক্টর ফাইভের সিআরপিএফের দফতরে। সোমবার ফের সকাল আটটা থেকে বসবেন মানবাধিকার প্রতিনিধিরা। রাজীব জৈনের নেতৃত্বে এই দলগুলি বাংলার বিভিন্ন প্রান্তে ঘুরে বেরিয়েছে কয়েকদিন ধরে। আক্রান্তদের সঙ্গে কথা বলা, তথ্য সংগ্রহের কাজ করার পর দুটি ফোন নম্বর (৮৮২৬৭০৫৯০৬, ৮৭৯৯৭১২২৫৯) ও একটি ইমেল আইডি (nhrcwrit142@gmail.com) দিয়ে মানবাধিকার দল জানিয়েছে এখানেও অভিযোগ জানানো যাবে। এখন প্রশ্ন হল গাঁয়ে গঞ্জে ঘোরার পরেও কলকাতায় কেন আলাদা করে অভিযোগ নেওয়ার ক্যাম্প করতে হচ্ছে? কেনই বা ফোন নম্বর ও ইমেল আইডি দিতে হচ্ছে? অনেকের মতে, গ্রামে গঞ্জে সন্ত্রাসের আবহ এতটাই চরম যে যিনি হয়তো ঘরছাড়া তাঁর পরিবারের লোক ভয়ে কমিশনের সামনে মুখ খুলতে পারছেন না। পাছে মানবাধিকার কমিশনের দল চলে গেলে আবার হামলা বা আক্রমণ হয়। তাঁদের বক্তব্য, সেই জন্যই এই বিকল্প বন্দোবস্ত। বিজেপি বারবারই অভিযোগ করছে বাংলায় ৩৫৬ প্রয়োগের জন্য যে পরিস্থিতির দরকার হয় তার চেয়েও ভয়ঙ্কর পরিস্থিতি। যদিও জাতীয় মানবাধিকার কমিশনের প্রতিনিধি দল বাংলায় আসুক আদালতে তার বিরোধিতা করেছিল রাজ্য। কিন্তু হাইকোর্ট রাজ্যের আপত্তিকে কার্যত খারিজ করে দেয়। এখন দেখার সোমবার কত সংখ্যক মানুষ যান কমিশনের কাছে নালিশ ঠুকতে। কত ফোন বা ইমেইল আসে তাঁদের কাছে।

```