
শেষ আপডেট: 20 December 2022 12:38
দ্য ওয়াল ব্যুরো, মালদহ: পুরসভার পার্কিংয়ের জায়গা থেকে উদ্ধার হল কাটা মুণ্ডু ( Human Head Found from Parking Area) ! এমন ঘটনায় মঙ্গলবার চাঞ্চল্য ছড়াল মালদহের ( Maldah) ফোয়াড়া মোড়ের কাছে।
সেখানের পুরাতন হাসপাতালের মাঠের ভিতরেই রয়েছে পুরসভার গাড়ির পার্কিংয়ের জায়গা। খুব বেশি লোকের আনাগোনা থাকে না সেখানে। মঙ্গলবার দুপুরে ওই পরিত্যক্ত জায়গাতে কয়েকজন শৌচকর্ম করতে গিয়েছিলেন। তাঁরা ব্যাগের মধ্যে একটি কাটা মুন্ডু দেখতে পেয়ে চিৎকার শুরু করে। তাদের চেঁচামেচি শুনতে পেয়ে ঘটনাস্থলে ছুটে যান অনেকেই। ভিড় জমে যায় প্রায় পরিত্যক্ত অবস্থায় পড়ে থাকা ওই পার্কিংয়ের জায়গায়।
জব পোর্টলে প্রতারণার ফাঁদ! সল্টলেকে অফিস খুলে জাল ছড়িয়েছে দিল্লি-মুম্বইতেও
খবর দেওয়া হয় ইংরেজবাজার থানার। ঘটনাস্থলে গিয়ে এলাকাটি ঘিরে ফেলে পুলিশ। প্রাথমিক তদন্তের পর পুলিশ জানিয়েছে, উদ্ধার হওয়া মুন্ডুটি এক মধ্যবয়স্ক ব্যক্তির। মৃত ব্যক্তির পরিচয় জানা যায়নি। ঘটনার তদন্ত শুরু করেছে ইংরেজবাজার থানার পুলিশ। আপাতত উদ্ধার হওয়া কাটা মুন্ডুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মালদা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।