Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

বনগাঁর প্রাক্তন সেনার বাড়িতে দুঃসাহসিক চুরি, উধাও লক্ষাধিক টাকার গয়না ও নগদ

দ্য ওয়াল ব্যুরো: বনগাঁয় ফের দুঃসাহসিক চুরি! এবার প্রাক্তন সেনা কর্মীর বাড়িতে হানা দিল চোরের দল। পুলিশ জানিয়েছে, পান্নালাল ব্রহ্ম নামের ওই প্রাক্তন সেনা কর্মী উত্তর ২৪ পরগণার বনগাঁ থানার ৪ নং ওয়ার্ডের একটি বাড়িতে ভাড়া থাকেন। তাঁর বাড়ি থ

বনগাঁর প্রাক্তন সেনার বাড়িতে দুঃসাহসিক চুরি, উধাও লক্ষাধিক টাকার গয়না ও নগদ

শেষ আপডেট: 30 August 2020 14:10

দ্য ওয়াল ব্যুরো: বনগাঁয় ফের দুঃসাহসিক চুরি! এবার প্রাক্তন সেনা কর্মীর বাড়িতে হানা দিল চোরের দল। পুলিশ জানিয়েছে, পান্নালাল ব্রহ্ম নামের ওই প্রাক্তন সেনা কর্মী উত্তর ২৪ পরগণার বনগাঁ থানার ৪ নং ওয়ার্ডের একটি বাড়িতে ভাড়া থাকেন। তাঁর বাড়ি থেকেই শনিবার রাতে চুরি হয়েছে লক্ষাধিক টাকার গয়নাগাঁটি এবং আনুমানিক ৩৫ হাজার টাকা নগদ। পান্নালাল জানান, গত কয়েক দিন ধরে তাঁরা বনগাঁর এই বাড়িতে ছিলেন না। এই সময়ের মধ্যে মাঝেমধ্যেই অবশ্য তিনি এই বাড়িতে এসে দেখে গেছেন, খোঁজখবর নিয়ে গেছেন। কখনওই কোনও সন্দেহজনক কিছু চোখে পড়েনি বা কোনও সমস্যাও হয়নি। হঠাৎই আজ, রবিবার সকালে তাঁর কাছে একটি ফোন যায়, তাঁর ঘরে বড়সড় চুরি হয়ে গেছে। খবর পেয়েই তিনি বাড়িতে এসে দেখেন, দরজার তালা ভাঙা। গোটা ঘর লন্ডভন্ড। ঘরের বহু জিনিস লুঠ হয়ে গেছে। তিনি জানিয়েছেন, আনুমানিক ৩৫ হাজার টাকা নগদ চুরি হয়েছে। লক্ষাধিক টাকার গয়নাও উধাও। ঘরের দু'টি শোকেস এবং আলমারি ভেঙে সমস্ত জিনিস চুরি করে নিয়ে চলে যায়। এর পরেই বনগাঁ থানায় চুরির অভিযোগ দায়ের করেন পান্নালাল। ঘটনাস্থলে যায় বনগাঁ থানার পুলিশ। তদন্ত শুরু হয়েছে। স্থানীয় মানুষজন রীতিমতো আতঙ্কিত এই ঘটনায়। তাঁদের প্রশ্ন, একজন প্রাক্তন সেনার বাড়িই যদি সুরক্ষিত না থাকে, তবে সাধারণের সুরক্ষা কোথায়!

```