
শেষ আপডেট: 24 May 2023 08:29
দ্য ওয়াল ব্যুরো: চলতি বছরে উচ্চমাধ্যমিকের ফলপ্রকাশ (HS Result 2023) করল সংসদ। সংসদের সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য সাংবাদিক সম্মেলন করে ফল প্রকাশ করেন। এদিন ৮৭ জনের মেধাতালিকা প্রকাশ করা হয়েছে। প্রথম পাঁচে (Top 5) আছে ১৬ জন।
প্রথম:
শুভ্রাংশু সর্দার। নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন থেকে প্রথম হয়েছে শুভ্রাংশু। তার প্রাপ্ত নম্বর ৪৯৬।

দ্বিতীয়:
এবার যুগ্ম দ্বিতীয় হয়েছে। বাঁকুড়া বঙ্গ বিদ্যালয় থেকে দ্বিতীয় হয়েছে সুষমা খান। অন্যজন আবু শামা। রামকৃষ্ণপুর প্রমোদ দাশগুপ্ত হাইস্কুলের ছাত্র আবু। প্রাপ্ত নম্বর ৪৯৫।
তৃতীয়:
চারজন এবার উচ্চমাধ্যমিকে তৃতীয় স্থানে রয়েছে। সকলেরই প্রাপ্ত নম্বর ৪৯৪। তারা হল, তমলুক হ্যামিল্টন হাইস্কুলের ছাত্র চন্দ্রবিন্দু মাইতি, বালুরঘাট ললিতমোহন আদর্শ উচ্চ বিদ্যালয়ের ছাত্রী অনসূয়া সাহা ও শ্রেয়া মল্লিক, আলিপুরদুয়ারের কামাখ্যাগুড়ি গার্লস হাইস্কুলের ছাত্রী পিয়ালি দাস।
চতুর্থ:
উচ্চমাধ্যমিকে এবার চতুর্থ হয়েছে ৪ জন। প্রাপ্ত নম্বর ৪৯৩। দক্ষিণ দিনাজপুরের ডঙ্গরহাট হাইস্কুলের ছাত্রী শ্রীজিতা বসাক, নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন বিদ্যালয়ের ছাত্র নরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়, উত্তর ২৪ পরগনার ইছাপুর হাইস্কুলের ছাত্রী প্রেরণা পাল।
পঞ্চম:
এবার উচ্চমাধ্যমিকে পঞ্চম স্থানে রয়েছে পাঁচজন। তারা হল হুগলির কাপসিত হাইস্কুলের ছাত্র কৌস্তভ কুণ্ডু, নব নালন্দা শান্তিনিকেতন হাইস্কুলের ছাত্রী হৃষিতা সিনহা মহাপাত্র, পূর্ব মেদিনীপুরের বাজারপুর রামকৃষ্ণ হাইস্কুলের ছাত্র দীপ্তার্ঘ দাস, পুরুলিয়ার ন'পাড়া হাইস্কুলের ছাত্রী অঙ্কিতা ঘোড়াই ও বঙ্গবাসী এসএম হাইস্কুলের ছাত্রী অনন্য সামন্ত। সকলেরই প্রাপ্ত নম্বর ৪৯২।
২০২৪ সালের উচ্চমাধ্যমিক পরীক্ষা এগিয়ে এল, বুধবারই সূচী ঘোষণা করল পর্ষদ