Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনের

কন্যাশ্রীর ব্র্যান্ড অ্যাম্বাসাডর হোক উচ্চমাধ্যমিকের প্রথম রুমানা, প্রস্তাব জেলার

দ্য ওয়াল ব্যুরো: রাজ্যের মধ্যে প্রথমবার কোনও সংখ্যালঘু ছাত্রীর উচ্চ মাধ্যমিকে ফার্স্ট হওয়া বোঝাতে গিয়ে গতকাল নতুন বিতর্কের জন্ম দিয়েছেন উচ্চমাধ্যমিকের শিক্ষা সংসদের সভানেত্রী মহুয়া দাস। নাম ঘোষণার সময় তিনি একাধিকবার 'মুসলিম' শব্দটি প্রয়োগ ক

কন্যাশ্রীর ব্র্যান্ড অ্যাম্বাসাডর হোক উচ্চমাধ্যমিকের প্রথম রুমানা, প্রস্তাব জেলার

শেষ আপডেট: 23 July 2021 13:44

দ্য ওয়াল ব্যুরো: রাজ্যের মধ্যে প্রথমবার কোনও সংখ্যালঘু ছাত্রীর উচ্চ মাধ্যমিকে ফার্স্ট হওয়া বোঝাতে গিয়ে গতকাল নতুন বিতর্কের জন্ম দিয়েছেন উচ্চমাধ্যমিকের শিক্ষা সংসদের সভানেত্রী মহুয়া দাস। নাম ঘোষণার সময় তিনি একাধিকবার 'মুসলিম' শব্দটি প্রয়োগ করেছেন, যা নিয়ে বিতর্ক শুরু হয়েছে রাজ্য জুড়ে। এই বিতর্কের রেশ পড়েছিল প্রথম স্থান অর্জনকারী মুর্শিদাবাদের রুমানা সুলতানার গায়েও। তবে সেসব বিতর্ককে দূরে সরিয়ে এবার নতুন পালক জুড়তে চলেছে রুমানার মুকুটে। জেলার তরফে রাজ্য সরকারের কন্যাশ্রী প্রকল্পের ব্র্যান্ড অ্যাম্বাসাডর করার প্রস্তাব দেওয়া হচ্ছে রুমানাকে। শুক্রবার বহরমপুরে মুর্শিদাবাদ জেলা প্রশাসনের তরফে রুমানাকে তাঁর কৃতিত্বের জন্য সংবর্ধনা দেওয়া হয়। ওই অনুষ্ঠানে জেলাশাসক জানান, 'আমরা খুবই গর্বিত। আমাদের জেলা থেকে একজন ছাত্রী প্রথম হয়েছে। তাঁকে সংবর্ধনা জানালাম। রুমানাকে রাজ্য সরকারের কন্যাশ্রী প্রকল্পের ব্র্যান্ড অ্যাম্বাসাডর করার প্রস্তাব দেওয়া হবে। উনি যেই সাফল্য অর্জন করেছেন, তা দেখে যেন জেলার বাকি পড়ুয়ারাও উদ্বুদ্ধ হয়, সেই প্রচেষ্টাই চালানো হবে'। জেলা পুলিশ সুপার মুকেশ কুমার বলেন, 'মুর্শিদাবাদ বরাবরই ঐতিহাসিক ছিল, আছে এবং থাকবে। রুমানার জন্য গোটা জেলা গর্বিত। তাই জেলা প্রশাসনের পক্ষ থেকে সংবর্ধনা জানানো হল'।

```