Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

নির্দিষ্ট বিষয়ে ৪৫% চাই একাদশে ভর্তির জন্য, ঘোষণা সংসদের, চাপ বাড়ছে ভর্তি নিয়ে

দ্য ওয়াল ব্যুরো: মাধ্যমিকের রেজাল্ট বেরিয়েছে গতকাল। ১০০ শতাংশ পরীক্ষার্থী পাশ করেছে এবছর। সর্বোচ্চ নম্বর সাতশোর মধ্যে ৬৯৭ পেয়েছে ৭৯ জন পরীক্ষার্থী। এই পরিস্থিতিতে গতকালই প্রশ্ন উঠেছিল, এত পরীক্ষার্থীর একাদশ শ্রেণিতে ভর্তি হওয়া নিয়ে সমস্যা হ

নির্দিষ্ট বিষয়ে ৪৫% চাই একাদশে ভর্তির জন্য, ঘোষণা সংসদের, চাপ বাড়ছে ভর্তি নিয়ে

শেষ আপডেট: 21 July 2021 07:42

দ্য ওয়াল ব্যুরো: মাধ্যমিকের রেজাল্ট বেরিয়েছে গতকাল। ১০০ শতাংশ পরীক্ষার্থী পাশ করেছে এবছর। সর্বোচ্চ নম্বর সাতশোর মধ্যে ৬৯৭ পেয়েছে ৭৯ জন পরীক্ষার্থী। এই পরিস্থিতিতে গতকালই প্রশ্ন উঠেছিল, এত পরীক্ষার্থীর একাদশ শ্রেণিতে ভর্তি হওয়া নিয়ে সমস্যা হবে কিনা। সকলে পছন্দের বিষয় নিতে পারবে কিনা। এর পরে গতকাল বেশি রাতে উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি মহুয়া দাস বিজ্ঞপ্তি জারি করেন। তাতে দেখা যায়,অঙ্ক, ভৌত বিজ্ঞান, রসায়ন, জীব বিজ্ঞান, ভূগোল, কম্পিউটার সায়েন্স ও স্ট্যাটিস্টিক্স-এর মতো বিষয়গুলি নিয়ে এবারের মাধ্যমিক উত্তীর্ণ ছাত্রছাত্রীরা পড়তে চাইলে তাঁদের ন্যূনতম ৪৫ শতাংশ নম্বর থাকতে হবে নির্দিষ্ট বিষয়ে। তবেই স্কুলগুলি ওই ছাত্রছাত্রীদের ভর্তি নেবে। শিক্ষা সংসদের এমন নোটিফিকেশন এর আগে কখনও দেখা যায়নি। উল্লেখ্য বিষয় হল, এই ৪৫ শতাংশ নম্বরটিকে ন্যূনতম বলা হয়েছে। ফলে এর পরে বিভিন্ন স্কুল ভর্তির যোগ্যতামান তাদের মতো করে নির্ধারণ করতেই পারে বলে মনে করা হচ্ছে। এমনটা হলে, এই যে এত নম্বর পেয়ে পাশ করা এ সংখ্যক মাধ্যমিক পরীক্ষার্থী, তাদের ভর্তির বিষয়টা ঠিক কী হবে, তা নিয়ে ধোঁয়াশা আরও ঘন হল। ইতিমধ্যেই একাধিক স্কুল ভাবনাচিন্তা শুরু করেছে 'কাট অফ মার্কস' বাড়ানো নিয়ে। ৮০ বা ৯০ শতাংশ ছাড়া বিজ্ঞান নিয়ে পড়ার জন্য আবেদন পত্র দেওয়া যাবে না বলে ঘোষণা করতে পারে অনেকেই। কিছু স্কুল আবার একাদশে ভর্তির জন্যও ছাত্র-ছাত্রীদের প্রিলিমিনারি টেস্ট নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। শুধু তাই নয়, গতকাল রেজাল্ট বেরোনোর পরেই দেখা গেছিল উচ্ছ্বাসে ভেসে গেছে অনেকেই। আবার একইসঙ্গে চোখে পড়েছিল, সোশ্যাল মিডিয়ার একটা বড় অংশের মানুষ ব্যঙ্গ ও ট্রোল শুরু করে, এই ঢালাও নম্বর পাওয়া নিয়ে। ২৪ ঘণ্টা পার হতে না হতেই বড় সমস্যার মুখে পড়ল গোটা শিক্ষাব্যবস্থা। এখন ভর্তি নিয়ে তৈরি হওয়া এই আশঙ্কার পরে সরকার কিছু ঘোষণা করবে কিনা, সেই দিকেই তাকিয়ে আছেন সকলে। সূত্রের খবর, একাদশে ভর্তি নিয়ে পর্ষদ এবং বিভিন্ন স্কুল আগে থেকেই নিজেদের মধ্যে আলাপ আলোচনা শুরু করেছিল। কারণ জানাই ছিল, সম্ভবত ১০০ শতাংশ পরীক্ষার্থীই পাশ করে যাবে। এই পরিস্থিতিতে সবচেয়ে বড় সমস্যা হতে পারে বিজ্ঞান ও কলা শাখায়। বিজ্ঞানে প্র্যাকটিক্যাল পরীক্ষানিরীক্ষা আবশ্যিক। সেইসব বিচার করেই রাজ্যে আসন নির্ধারিত আছে একাদশের। এবার যোগ্য পড়ুয়ার সংখ্যা অনেক বেশি হওয়ায় সেই শাখায় ভর্তির ক্ষেত্রে সমস্যা দেখা দেবে। কলা বিভাগের ক্ষেত্রেও ভূগোল বিভাগে প্র্যাকটিক্যাল করা জরুরি। সেখানেও সমস্যা হতে পারে। আশঙ্কা, পছন্দের স্কুলে পছন্দের বিষয় নিয়ে একাদশে ভর্তি হওয়া কার্যত অসম্ভব হয়ে দাঁড়াবে এত পড়ুয়াদের পক্ষে। মাধ্যমিকের ফলাফলের পরিসংখ্যান বলছে প্রায় ৯ লক্ষ ৬২ হাজারের বেশি পড়ুয়া ৬০ শতাংশের উপরে নম্বর পেয়েছে। এত পড়ুয়ার জন্য উচ্চমাধ্যমিক স্কুলের সংখ্যা ৭ হাজার। যদিও মনে করা হচ্ছে আসনের সমস্যা হয়তো হবে না, কিন্তু ভাল নম্বর পাওয়া পড়ুয়ারা নিশ্চয় আশা করবে পছন্দের বিষয় নিয়ে পছন্দের স্কুলে ভর্তি হবে বলে। সে ক্ষেত্রে সরকারকেই ভাবতে হবে তাদের পড়ার জায়গা ঠিক করে দেওয়া সম্ভব কিনা। আগামীকাল, ২২ তারিখ উচ্চমাধ্যমিকের ফল প্রকাশ হতে চলেছে। তার পরে কলেজগুলোতেও ভর্তি নিয়ে বড় চাপ হবে বলে মনে করছেন অনেকে। গত কয়েক বছর কলেজে ভর্তির চাপ খানিকটা কমেছিল কারণ আসন বাড়ানো হয়েছিল কলেজগুলোয়। কিন্তু ১০০ শতাংশ পাশের হার হলে, তার মধ্যে ৯০-৯৫ শতাংশ পড়ুয়াও যদি ভর্তি হতে চান কলেজে, তা কিন্তু বড় সমস্যায় ফেলবে গোটা শিক্ষাব্যবস্থাকে। এ নিয়ে সরকার কী ভাবনাচিন্তা করে, সেদিকেই তাকিয়ে সকলে।

```