Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশু

হাওড়ায় হুড়মুড়িয়ে ভাঙল ট্যাঙ্ক! কুড়ি ফুট নীচে পড়লেন ১২ জন শ্রমিক

দ্য ওয়াল ব্যুরো, হাওড়া: সরকারি প্রকল্পের কাজ করতে গিয়ে ২০ ফুট নীচে পড়ে গেলেন ১২ জন শ্রমিক। হাওড়ার ( Howrah) জগাছা থানার আরুপাড়া এলাকায় বিশালাকার সিমেন্টের ট্যাঙ্কের ( Cement Tank) ছাদ ঢালাইয়ের কাজ চলছিল। সেই সময় আচমকাই হুড়মুড়িয়ে ভেঙে পড়ে

হাওড়ায় হুড়মুড়িয়ে ভাঙল ট্যাঙ্ক! কুড়ি ফুট নীচে পড়লেন ১২ জন শ্রমিক

শেষ আপডেট: 27 December 2022 14:24

দ্য ওয়াল ব্যুরো, হাওড়া: সরকারি প্রকল্পের কাজ করতে গিয়ে ২০ ফুট নীচে পড়ে গেলেন ১২ জন শ্রমিক। হাওড়ার ( Howrah) জগাছা থানার আরুপাড়া এলাকায় বিশালাকার সিমেন্টের ট্যাঙ্কের ( Cement Tank) ছাদ ঢালাইয়ের কাজ চলছিল। সেই সময় আচমকাই হুড়মুড়িয়ে ভেঙে পড়ে লোহার কাঠামো। সেখানে কর্মরত প্রায় ১২ জন শ্রমিক কুড়ি ফুট নীচে পড়ে যান। তাঁদের মধ্যে পাঁচজনকে হাওড়া জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। ঘটনার খবর পেয়ে ছুটে আসেন জগাছা থানার পুলিশ ও উচ্চপদস্থ আধিকারিকরা।

খবর পেয়ে প্রকল্পের দায়িত্বে থাকা আধিকারিকরাও ঘটনাস্থলে পৌঁছেছেন। স্থানীয় সূত্রে জানাগিয়েছে, কেএমডিয়ের একটি প্রকল্পের কাজ চলছিল। বর্জ্য পদার্থ থেকে শক্তি উৎপাদনের জন্য এয়ারটাইট বিশালাকার সিমেন্টের ট্যাঙ্ক তৈরি হচ্ছিল। ২৪ মিটার ব্যাসের সেই ট্যাঙ্কের ছাদ ঢালাই কাজ চলছিল। বিকেল পাঁচটা নাগাদ আচমকাই হুড়মুড়িয়ে ভেঙে পড়ে ট্যাঙ্কটি।

প্রকল্পের দায়িত্বে থাকা কেএমডিয়ের আধিকারিক পার্থ সেন জানান একটি বেসরকারি সংস্থাকে নির্মাণের দায়িত্ব দেওয়া হয়েছিল। যদিও তবে ওই ১২ জনকেই উদ্ধার করা হয়েছে। তাঁদের মধ্যে দু'জন গুরুতর জখম হয়েছেন। তাদের চিকিৎসার ব্যবস্থা করা হচ্ছে। ভিতরে আরও কেউ আটকে রয়েছেন কি না তা যাছাই করছে পুলিশ। কীভাবে এতবড় দুর্ঘটনা ঘটল তা খতিয়ে দেখা হচ্ছে।

চা বিক্রেতার হাতে মার খেয়ে মৃত্যু বৃদ্ধের! রাণাঘাটে শোরগোল


```