Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তান

ঠিক যেন সিনেমা! যাত্রীদের তৎপরতায় হাওড়ার স্কুলছাত্রী উদ্ধার ক্যানিং স্টেশন থেকে

দ্য ওয়াল ব্যুরো, দক্ষিণ ২৪ পরগনা: হাওড়ার (Howrah) জগৎবল্লভপুরের ক্লাস এইটের ছাত্রী উদ্ধার (Student Rescue) হল ক্যানিং স্টেশন (Canning Station) থেকে! প্রতিদিনের মতো স্কুলে যাবে বলে বেরিয়ে আর বাড়ি ফেরেনি সে। শেষ পর্যন্ত তার স্কুলব্যাগ থে

ঠিক যেন সিনেমা! যাত্রীদের তৎপরতায় হাওড়ার স্কুলছাত্রী উদ্ধার ক্যানিং স্টেশন থেকে

শেষ আপডেট: 8 December 2022 07:19

দ্য ওয়াল ব্যুরো, দক্ষিণ ২৪ পরগনা: হাওড়ার (Howrah) জগৎবল্লভপুরের ক্লাস এইটের ছাত্রী উদ্ধার (Student Rescue) হল ক্যানিং স্টেশন (Canning Station) থেকে! প্রতিদিনের মতো স্কুলে যাবে বলে বেরিয়ে আর বাড়ি ফেরেনি সে। শেষ পর্যন্ত তার স্কুলব্যাগ থেকে পরিবারের ফোন নম্বর পেয়ে রেল পুলিশ বাড়ির সঙ্গে যোগাযোগ করে। গোটা ঘটনা জানলে মনে হবে এ যেন সিনেমার চিত্রনাট্য!

বুধবার ভর সন্ধেয় এক স্কুলছাত্রীকে ক্যানিং স্টেশনে উদ্দেশ্যহীনভাবে ঘুরতে দেখে অফিস ফেরত রেলযাত্রীদের সন্দেহ হয়। তাঁরা সঙ্গে সঙ্গে জিআরপি-কে (GRP) বিষয়টি জানান। রেল পুলিশ গিয়ে ওই ছাত্রীর সঙ্গে কথা বলার চেষ্টা করে। কিন্তু সে কোন‌ও প্রশ্নের‌ই সঠিক উত্তর দিতে পারেনি। অসংলগ্ন আচরণ করতে থাকায় সময় নষ্ট না করে রেল পুলিশ ওই ছাত্রীকে ক্যানিং মহকুমা হাসপাতালে নিয়ে যায়।

এর‌ইমধ্যে ওই ছাত্রীর ব্যাগ সার্চ করে পরিবারের ফোন নম্বর পায় জিআরপি। তারা ছাত্রীটির পরিবারের সঙ্গে যোগাযোগ করে। জানা যায় তার বাড়ি হাওড়ার জগৎবল্লভপুরের নলদা এলাকায়। তার নাম কারিমা খাতুন। অন্যান্য দিনের মতো বুধবার‌ও সকালে স্কুল যাবে বলে বাড়ি থেকে বের হয়। কিন্তু দুপুর ৩ টের পর‌ও বাড়ি না ফেরায় পরিজনরা উদ্বিগ্ন হয়ে পড়েন। পরিজনদের বাড়িতে খোঁজ খবর করেও সন্ধান মেলেনি। এরপরই বাড়িতে কান্নার রোল পড়ে যায়। বাধ্য হয়ে তাঁরা যখন পুলিশের কাছে গিয়ে মিসিং ডায়রি করার কথা ভাবছেন, ঠিক সেইসময় একটা ফোন আসে। ক্যানিং থেকে জিআরপি জানায় কারিমা তাদের কাছে আছে, হাসপাতালে চিকিৎসা চলছে!

মেয়ের সন্ধান পেয়ে ধরে যেন প্রাণ ফেলে কারিমার পরিজনদের। আর দেরি করেননি তাঁরা। রাত ১ টা নাগাদ ক্যানিং মহকুমা হাসপাতালে এসে মেয়েকে নিয়ে যান। হারিয়ে যাওয়া মেয়েকে ফিরে পেয়ে রেল পুলিশকে ধন্যবাদ জানান তাঁরা। তবে হাওড়ার জগৎবল্লভপুরের মেয়ে কী করে দক্ষিণ ২৪ পরগনার ক্যানিং স্টেশনে এল তা নিয়ে প্রশ্ন উঠেছে। অনেকের ধারণা, কারিমা খাতুন নামে ওই স্কুল ছাত্রী পাচারকারীদের খপ্পরে পরেছিল। পরে বেগতিক দেখে তাকে ক্যানিং স্টেশনে ছেড়ে পালিয়েছে ওই পাচারকারী।

সিভিক ভলান্টিয়ারকে পিষে দিল গাড়ি, তারাতলার মোড়ে ভয়ঙ্কর দুর্ঘটনা


```