Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

শিবপুরে টাকা উদ্ধারের ঘটনায় ভিন রাজ্য থেকে গ্রেফতার শৈলেশ পান্ডে ও তাঁর দুই ভাই

দ্য ওয়াল ব্যুরো: হাওড়ার (Howrah Shibpur) ব্যবসায়ী শৈলেশ পান্ডের (Shailesh Pande) বাড়ি এবং গাড়ি থেকে বিপুল টাকা ও গয়না উদ্ধারের ঘটনায় এবার তাঁকে গ্রেফতার (arrested) করল পুলিশ। শৈলেশ পান্ডের সঙ্গেই গ্রেফতার করা হয়েছে তাঁর দুই ভাই অরবিন্দ ও র

শিবপুরে টাকা উদ্ধারের ঘটনায় ভিন রাজ্য থেকে গ্রেফতার শৈলেশ পান্ডে ও তাঁর দুই ভাই

শেষ আপডেট: 21 October 2022 06:00

দ্য ওয়াল ব্যুরো: হাওড়ার (Howrah Shibpur) ব্যবসায়ী শৈলেশ পান্ডের (Shailesh Pande) বাড়ি এবং গাড়ি থেকে বিপুল টাকা ও গয়না উদ্ধারের ঘটনায় এবার তাঁকে গ্রেফতার (arrested) করল পুলিশ। শৈলেশ পান্ডের সঙ্গেই গ্রেফতার করা হয়েছে তাঁর দুই ভাই অরবিন্দ ও রোহিত পান্ডে এবং তাঁদের আরও এক সহযোগীকে। ওড়িশা থেকে গ্রেফতার করা হয়েছে মূল অভিযুক্ত শৈলেশ ও তাঁর ভাইদের। অন্যজনকে গুজরাত থেকে গ্রেফতার করেছে কলকাতা পুলিশের ব্যাঙ্ক জালিয়াতি দমন শাখা। আজ সকলকে ট্রানজিট রিমান্ডে কলকাতায় নিয়ে আসা হবে।

গত সপ্তাহের শনিবার গোপন সূত্রে খবর পেয়ে শৈলেশ পান্ডের হাওড়ার তিনটি বাড়িতে তল্লাশি চালিয়েছিল পুলিশ। প্রাথমিকভাবে বাড়িগুলি তালাবন্ধ থাকলেও কাউস ঘাট রোডের একটি বাড়ির আবাসনের পার্কিংয়ে দাঁড়িয়ে থাকা গাড়ি থেকে উদ্ধার হয়েছিল নগদ দেড় কোটি টাকা, সোনা ও হিরের গয়না। জানা গিয়েছিল, গাড়িটি শৈলেশের ভাই অরবিন্দের হলেও ব্যবহার করতেন শৈলেশই। এরপর সোমবার পর্যন্ত অভিযুক্তের বাড়িগুলিতে তল্লাশি চালিয়ে উদ্ধার হয় আরও ৬ কোটি টাকা ও বহুমূল্য গয়না।

কানাড়া ব্যাঙ্কের নরেন্দ্রপুর শাখায় প্রাথমিকভাবে অভিযুক্তের দুটি অ্যাকাউন্টে মোট ৭৭ কোটি টাকা লেনদেনের খবর পাওয়া যায়। তারপরেই তদন্ত শুরু করে কলকাতা পুলিশের ব্যাঙ্ক জালিয়াতি দমন শাখা। অভিযুক্ত শৈলেশ পান্ডের আরও ১৭টি অ্যাকাউন্টের হদিশ পাওয়া যায়, যেখানে আরও ৭০ কোটি টাকার সন্ধান মিলেছে। বিভিন্ন অ্যাকাউন্টে রাখা টাকা, নগদ ও গয়না মিলিয়ে মোট টাকার অঙ্ক ২০৭ কোটি ছাড়িয়েছে বলে জানা গেছে।

তদন্তে নেমে পুলিশ জানতে পারে, শৈলেশ পান্ডে ও তাঁর দুই ভাই রোহিত ও অরবিন্দ বিদেশি মুদ্রা কেনাবেচার জালিয়াতিতে যুক্ত। টাকা উদ্ধার হওয়ার ঘটনার পর থেকেই তাঁদের খোঁজ মিলছিল না। অবশেষে তাঁদের ৩ জনকেই গ্রেফতার করা হল।

মিথ্যে বলে প্রেম, ঘনিষ্ঠ ছবি ফাঁসের হুমকি, আত্মসাৎ লক্ষাধিক টাকা! তমলুকে অভিযুক্ত ডাক্তার


```