Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

Howrah: কিশোরীকে দিনের পর দিন শারীরিক নির্যাতন! সৎ বাবাকে গলা টিপে মারল মা-মেয়ে

দ্য ওয়াল ব্যুরো: দিনের পর দিন কিশোরী মেয়ের উপর যৌন নির্যাতন চালাত বাবা। মুখ বুজেই তা দেখতে হত মা’কেও। এমন অত্যাচার আর বেশিদিন সহ্য করতে পারেনি মা কিংবা মেয়ে কেউই (Howrah)। বাবার অবর্তমানে লুকিয়ে চুরিয়ে খুনের ছক কষেছে তারা। পরিকল্পনামা

Howrah: কিশোরীকে দিনের পর দিন শারীরিক নির্যাতন! সৎ বাবাকে গলা টিপে মারল মা-মেয়ে

শেষ আপডেট: 31 March 2022 10:00

দ্য ওয়াল ব্যুরো: দিনের পর দিন কিশোরী মেয়ের উপর যৌন নির্যাতন চালাত বাবা। মুখ বুজেই তা দেখতে হত মা’কেও। এমন অত্যাচার আর বেশিদিন সহ্য করতে পারেনি মা কিংবা মেয়ে কেউই (Howrah)। বাবার অবর্তমানে লুকিয়ে চুরিয়ে খুনের ছক কষেছে তারা। পরিকল্পনামাফিক সেই কাজ করেও ফেলেছে। শুধু অপরাধ চাপা রাখতে পারেননি তাঁরা। পুলিশের জেরার মুখে দোষ কবুল করতে হয়েছে।

আরও পড়ুন: বগটুইতে কি আমতার পুনরাবৃত্তি? কবর থেকে দেহ তুলে ফের ময়নাতদন্ত করতে পারে সিবিআই

ঘটনাটি ঘটেছে হাওড়ার ডোমজুড়ের পার্বতীপুরে। মৃতের নাম শেখ সালাম (৫৫)। পেশাত সোনার দোকানের মালিক সে। বুধবার রাতে বাড়ির মধ্যেই খুন হন তিনি। আগে মুম্বইতে থাকলেও শেখ সালাম গত কয়েকদিন ধরে ডোমজুড়ের বাড়িতেই থাকতেন বলে খবর। সঙ্গে থাকতেন তাঁর দ্বিতীয় স্ত্রী সুলতানা বেগম আর কিশোরী মেয়ে।

স্থানীয় সূত্রে খবর, গত রাতে হঠাৎই প্রতিবেশীদের ঘরে ডেকে আনেন সুলতানা। জানান, তাঁরা বাড়িতে ছিলেন না, এসে দেখেছেন বিছানার উপর নিথর পড়ে রয়েছে স্বামী, মুখ থেকে বাইরে বেরিয়ে এসেছে জিভ। প্রতিবেশীরা পুলিশ ডাকলে পুলিশের জেরার মুখে মা-মেয়ে দুজনেই স্বীকার করে নেন আসল কথা। জানা যায়, বাবার নিজের মেয়ের উপর এমন অত্যাচার করত যে তাকে আর সহ্য করা যাচ্ছিল না। মা আর মেয়ে মিলে খুন করার ছক কষে। বুধবার রাতেই কাজ সেরে ফেলে সেইমতো। ডোমজুড় থানার পুলিশ ওই দুজনকে গ্রেফতার করেছে। খুনের মামলা দায়ের করা হয়েছে।


```