Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: ভাগ্যিস আইপিএলে অবনমন নেই! নয়তো এতক্ষণে রেলিগেশন ঠেকানোর প্রস্তুতি নিত কেকেআর TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্যক্যান্ডিডেটস জিতে বিশ্ব চ্যাম্পিয়নশিপে গুকেশের মুখোমুখি সিন্দারভ, ড্র করেও খেতাবের লড়াইয়ে বৈশালীIPL 2026: চেন্নাইয়ের বিরুদ্ধে হেরে টেবিলের তলানিতে কেকেআর! গুরুতর বদলের ইঙ্গিত রাহানের নববর্ষের 'শুভনন্দন'-এও মুখ্যমন্ত্রীর SIR তোপ! বাংলায় পয়লা বৈশাখের শুভেচ্ছা প্রধানমন্ত্রীরইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল

উর্দি পরেই চটুল গানে উদ্দাম নাচ, বিতর্কের মুখে হাওড়া সিটি পুলিশ, দেখে নিন ভিডিও

দ্য ওয়াল ব্যুরো: ফের বিতর্কের মুখে হাওড়া সিটি পুলিশ৷ এবার অভিযোগ, অন ডিউটি থাকাকালীন উদ্দাম নেচেছেন তাঁরা। সূত্রের খবর, কালীপুজো হচ্ছিল পুলিশ লাইনে৷ সেখানেই হিন্দি চটুল গানের অনুষ্ঠান চলছিল৷ পার্টি চলাকালীন উদ্দাম নাচতে দেখা যায় বেশ কয়ে

উর্দি পরেই চটুল গানে উদ্দাম নাচ, বিতর্কের মুখে হাওড়া সিটি পুলিশ, দেখে নিন ভিডিও

শেষ আপডেট: 8 November 2018 14:45

দ্য ওয়াল ব্যুরো: ফের বিতর্কের মুখে হাওড়া সিটি পুলিশ৷ এবার অভিযোগ, অন ডিউটি থাকাকালীন উদ্দাম নেচেছেন তাঁরা। সূত্রের খবর, কালীপুজো হচ্ছিল পুলিশ লাইনে৷ সেখানেই হিন্দি চটুল গানের অনুষ্ঠান চলছিল৷ পার্টি চলাকালীন উদ্দাম নাচতে দেখা যায় বেশ কয়েক জন মহিলা পুলিশকর্মীকে৷ এমনকী তাঁরা পুলিশের পোশাক পরেই নাচছিলেন, ভিডিওতে তা স্পষ্ট৷ তবে শুধু মহিলা পুলিশকর্মীই নন, সঙ্গে ছিলেন পুলিশের পুরুষ কর্মীরাও ৷ তবে তাঁদের উর্দি পরে দেখা যায়নি৷ ঘটনাস্থলে উপস্থিত কোনও ব্যক্তির মোবাইলে তোলা নাচের ভিডিওটি মুহূর্তের মধ্যে ভাইরাল হয়ে যায় সোশাল মিডিয়ায়৷ ঘটনাটি ঘটেছে হাওড়া শিবপুর পুলিশ লাইনে৷ ঘটনায় বিতর্কে হাওড়া সিটি পুলিশ৷ ঊর্ধ্বতন কর্তৃপক্ষ তদন্তের আশ্বাস দিয়েছেন। দেখে নিন সেই নাচের ভিডিও। https://www.youtube.com/watch?v=HoXep6bMMvo

```